ঢাকা মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

উত্তাল দিল্লি

ককরোচ পার্টির সঙ্গে সংঘর্ষের ঘটনায় দিল্লি পুলিশের মামলা, নিরাপত্তা জোরদার 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২১ জুলাই ২০২৬, ১২:০২ পিএম
ভারতের রাজধানী দিল্লিতে ককরোচ জনতা পার্টির সংসদ চলো কর্মসূচিকে ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষ । ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে সংসদ চলো কর্মসূচিকে ঘিরে সংঘর্ষ, পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ এবং সরকারি যানবাহনে ভাঙচুরের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছে দিল্লি পুলিশ। একই সঙ্গে রাজধানীর বিভিন্ন স্পর্শকাতর এলাকায় নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

পুলিশ সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, কনট প্লেসের রিগ্যাল সিনেমা এলাকার কাছে বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং পুলিশের কয়েকটি গাড়ি ভাঙচুর করেন।

এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে এলাকার নজরদারি ক্যামেরার ফুটেজ, ভিডিওচিত্র এবং অন্যান্য ইলেকট্রনিক তথ্য-প্রমাণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এর আগে সংসদ চলো কর্মসূচিকে কেন্দ্র করে আন্দোলনকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে ১৭০ জনের বেশি মানুষ আহত হন। ওই ঘটনায় পুলিশের বেশ কয়েকটি যানবাহনও ক্ষতিগ্রস্ত হয়।

আরও পড়ুন

এ ঘটনার পর রাজধানীর নতুন দিল্লি, মধ্য, উত্তর, দক্ষিণ, দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব জেলা এবং অন্যান্য স্পর্শকাতর এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশ জানায়, গুরুত্বপূর্ণ এলাকায় একাধিক স্তরের ব্যারিকেড বসানো হয়েছে। পাশাপাশি যানবাহনে তল্লাশি, টহল এবং নজরদারিও বাড়ানো হয়েছে। সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা, প্রধান সড়কের মোড় এবং বিক্ষোভপ্রবণ এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, সংঘর্ষের ঘটনায় তদন্ত চলছে। যাদের বিরুদ্ধে ভাঙচুর, পুলিশ সদস্যদের ওপর হামলা এবং সরকারি সম্পদের ক্ষতির প্রমাণ মিলবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সাধারণ মানুষকে নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা করার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য ছড়িয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছে দিল্লি পুলিশ।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট শেষে গণনা শুরু হচ্ছে মঙ্গলবার (৩ নভেম্বর)।
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ফল কখন জানা যাবে
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
নেপালের এভারেস্ট বেস ক্যাম্পের কাছে অবতরণের সময় দুটি হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে এক বিদেশি পর্যটক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। সংঘর্ষের পর হেলিকপ্টার দুটি বিধ্বস্ত হয়।
এভারেস্ট বেস ক্যাম্পের কাছে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ১
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
যুক্তরাষ্ট্রে অভিবাসনসেবা দেওয়ার নামে প্রতারণা, ভিসা জালিয়াতি ও অবৈধভাবে বিদেশিদের কাজে নিয়োগের অভিযোগে ব্রাজিল ও কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ফেডারেল আদালতে অভিযোগ গঠন করা হয়েছে।
ব্রাজিল-কিউবার ১৩ নাগরিকের বিরুদ্ধে ভিসা-বিয়ে নিয়ে জালিয়াতির অভিযোগ
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
শিক্ষা খাতে কেন্দ্রীয় সরকারের বরাদ্দ করা অর্থ ব্যবহারে বাড়তি স্বাধীনতা পেয়েছে যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্য।
শিক্ষা তহবিল ব্যবহারে বড় ছাড় পেল ওহাইও
আরও পড়ুন
নিউইয়র্কে ছুরিকাঘাতে গুরুতর আহত তরুণী, হামলাকারীর খোঁজে পুলিশ 
গাজীপুরে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে মোটরসাইকেলে আগুন
যশোরে ‘শেখের বেটি আইতাছে’ স্লোগানে মিছিল, এবার কড়া পদক্ষেপ পুলিশের
খুলনায় নদীর পাড়ে একসঙ্গে মিলল গুলিবিদ্ধ দুই মরদেহ, যা বলছে পুলিশ