ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

চিকিৎসকের বিরুদ্ধে শতাধিক নারীকে যৌন নির্যাতনের অভিযোগ ভারতীয় নার্সের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৪:৫২ পিএম
চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার নার্স। ছবি: সংগৃহীত

৬৫ বছর বয়সী ডাক্তারের কাছ থেকে দুই কোটি টাকা চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার হওয়া ভারতের রাজস্থানের এক নার্স, উল্টো ওই ডাক্তারের বিরুদ্ধে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন।

কমলা ওরফে কমলেশ নামের ওই নার্স শুক্রবার বারমের আদালতে পেশ করার আগে একটি ভিডিও বার্তায় ডাক্তারের বিরুদ্ধে এই চাঞ্চল্যকর অভিযোগ জানান। ডাক্তারকে একজন ‘সিরিয়াল রেপিস্ট’ হিসেবে দাবি করে নার্স অভিযোগ করেন, ওই ডাক্তার তার হাসপাতালে যাওয়া বেশ কয়েকজন নারী রোগীকেও নির্যাতন করেছেন।

ডাক্তারের ব্যক্তিগত ছবি ফাঁস করে দেওয়ার, তাকে ধর্ষণের মিথ্যা মামলায় ফাঁসানোর ও মেরে ফেলার হুমকি দেওয়ার অভিযোগে নার্সটিকে গ্রেপ্তার করার পর এই নাটকীয় মোড় নেয় ঘটনাটি। তাকে জিজ্ঞাসাবাদ এবং ডিজিটাল প্রমাণ সংগ্রহের পর পুলিশ তাকে আদালতে পেশ করলে আদালত তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠান। শুনানিতে হাজির হওয়ার আগেই নার্সটি ভিডিও বার্তাটি রেকর্ড করেন এবং ডাক্তারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

ডাক্তারকে ‘এক নম্বর ধর্ষক’ হিসেবে আখ্যা দিয়ে ওই নার্স দাবি করেন, ডাক্তার বছরের পর বছর ধরে ১০০ জনেরও বেশি নারীকে যৌন নির্যাতন করেছেন। তিনি আরও অভিযোগ করেন যে, হাসপাতালে যাওয়া বেশ কয়েকজন নারী রোগীকেও তিনি নির্যাতন করেছেন এবং অতীতে কিছু নারী পুলিশের কাছেও গিয়েছিলেন বলে তিনি দাবি করেন।

অভিযুক্ত নার্সের মতে, অতীতে করা সেই অভিযোগগুলো বেশি দূর এগোয়নি কারণ ডাক্তার টাকা দিয়ে বিষয়গুলো ধামাচাপা দিতেন। তিনি আরও দাবি করেন, তার তোলা অভিযোগগুলোকে ধামাচাপা দিতেই তার বিরুদ্ধে চাঁদাবাজির এই সাজানো মামলা করা হয়েছে।

হাসপাতালের অন্য কর্মীদের দিকেও অভিযোগের আঙুল তুলে এই নার্স দাবি করেন, হাসপাতালের দুই কর্মী ওই ডাক্তারকে নারী সংগ্রহ করে দিতে সাহায্য করতেন।

তবে পুলিশ এই অভিযোগগুলোর কোনোটির সত্যতা নিশ্চিত করেনি এবং এগুলো যে প্রমাণিত হয়েছে, এমন কোনও অফিসিয়াল ইঙ্গিতও এখনও পাওয়া যায়নি।

মামলাটি শুরু হয় ওই ডাক্তারের করা একটি অভিযোগের ভিত্তিতে। অভিযোগে বলা হয়, অভিযুক্ত নার্স ২০১৬ সালের ডিসেম্বর থেকে ডাক্তারের ব্যক্তিগত হাসপাতালে প্রধানত রাতের শিফটে কাজ করছিলেন।

অভিযোগ অনুসারে, নার্সটি চা বানানোর অজুহাতে হাসপাতালের চার তলায় ডাক্তারের ব্যক্তিগত ঘরে ঢুকতেন। তেমনই একটি সফরের সময়, তিনি নাকি ডাক্তারের অজান্তেই তার মোবাইল ফোন থেকে ব্যক্তিগত ছবি নিজের ফোনে ট্রান্সফার করে নেন।

আরও পড়ুন

ডাক্তার অভিযোগ করেন, নার্সটি পরে টাকা না দিলে সেই ছবিগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার, তাকে ধর্ষণের, মিথ্যা মামলায় ফাঁসানোর এবং এমনকি তাকে মেরে ফেলার হুমকি দেন।

নিজের ব্যক্তিগত সুনাম ও হাসপাতালের ভাবমূর্তি নষ্ট হওয়ার ভয়ে ডাক্তার জানান, তিনি বেশ কয়েক বছর ধরে তাকে টাকা দিয়ে আসছিলেন।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের সংঘাতপূর্ণ রাখাইন রাজ্যের কিয়াউকতাও শহরে একটি বাজারের কাছে সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৬ জন।
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় অন্তত ৩৩ জনের মৃত্যু
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
মঙ্গল গ্রহের ইতিহাস এবং সেখানে অতীতে পানির উপস্থিতির তথ্য জানতে দীর্ঘদিন ধরেই গবেষণা করছেন বিজ্ঞানীরা। এসব গবেষণা ফলাফল মঙ্গল গ্রহের নতুন নতুন তথ্য সামনে নিয়ে আসছে।
মঙ্গল গ্রহে পানির প্রমাণ, নতুন রহস্য উন্মোচন
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
কর্মীরা আনন্দের সঙ্গে প্যাকেট খুলতেই হতবাক হয়ে যান। দেখেন, প্যাকেটে আসলে চকলেট নয়, রয়েছে একেবারে নতুন ‘আইফোন ১৮’।
অফিসের সব কর্মীকে ‘আইফোন ১৮’ উপহার দিলেন বস
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ব্যাপক বৃষ্টিপাত এবং মেঘলা আকাশের পর এই অস্বাভাবিক ঠান্ডা রাতের কারণে স্থানীয় বাসিন্দাদের মনে প্রশ্ন জেগেছে যে এ বছর কি তবে শীত আগেভাগে চলে আসছে।
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ২ অক্টোবর শিবাজী পার্কে বিক্ষোভ সমাবেশের অনুমতি চেয়েছিল সিজেপি।
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির
আরও পড়ুন
সেপ্টেম্বরের রাতে হঠাৎ ঠান্ডা, শীত কি এবার আগেই আসছে?
বাংলাদেশি পাটপণ্যে নতুন করে শুল্ক আরোপ করল ভারত
প্রথমবারের মতো ভারত থেকে মিথানল কিনছে বাংলাদেশ
ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির