ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ১০:১১ এএম
মধ্যরাতে বিক্ষোভকারীদের সঙ্গে মোদি সরকারের বৈঠক, মামলা প্রত্যাহারের আশ্বাস । ছবি: সংগৃহীত

আন্দোলন প্রত্যাহারের পরও বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি হয়রানির অভিযোগে ভারতে নতুন করে উত্তেজনা তৈরি হলেও মধ্যরাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর পরিস্থিতি আপাতত শান্ত হয়েছে। বৈঠকে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে ককরোচ জনতা পার্টি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৭ জুলাই) গভীর রাতে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধিদের সঙ্গে ককরোচ জনতা পার্টির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সংগঠনটি জানায়, কোনো বিক্ষোভকারীকে একা ফেলে রাখা হবে না, সবাই একসঙ্গেই থাকবে।

সংগঠনটির দাবি, সরকার বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারির আশ্বাস দিয়েছে। এর কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টি অভিযোগ করেছিল, বিক্ষোভকারীদের বিরুদ্ধে পুলিশি ব্যবস্থা না নেওয়ার বিষয়ে সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গ করা হচ্ছে। এ নিয়ে তারা নতুন করে আন্দোলনেরও হুঁশিয়ারি দেয়।

পরে বিহার ও আসাম সরকারের জারি করা প্রজ্ঞাপনের কপি সংগঠনটির কাছে হস্তান্তর করা হয়। এতে বিক্ষোভকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়া এবং আটক ব্যক্তিদের মুক্তির কথা উল্লেখ রয়েছে।

আরও পড়ুন

সোমবার (২৭ জুলাই) দিবাগত রাত ১টার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ককরোচ জনতা পার্টির প্রধান মুখপাত্র সৌরভ দাস জানান, কেন্দ্রীয় সরকার আবারও প্রতিশ্রুতি দিয়েছে যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, আটক ব্যক্তিদের মুক্তি এবং কেন্দ্রীয় সরকার ও বিজেপি-এনডিএ শাসিত অন্যান্য রাজ্যেও একই ধরনের সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রজ্ঞাপন জারি করা হবে।

তিনি বলেন, সরকারের দেওয়া আশ্বাস বাস্তবায়ন হবে কি না, সে বিষয়ে তাদের উদ্বেগের কথা বৈঠকে তুলে ধরা হয়েছে। জবাবে সরকারের প্রতিনিধিরা বিহার স্বরাষ্ট্র বিভাগের বিজ্ঞপ্তি দেখিয়েছেন, যেখানে বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং ভবিষ্যতে কোনো ব্যবস্থা না নেওয়ার কথা বলা হয়েছে।

সৌরভ দাস আরও জানান, অন্য রাজ্যগুলো থেকেও একই ধরনের প্রজ্ঞাপন জারির বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। সরকারের পক্ষ থেকে মঙ্গলবারের (২৮ জুলাই) মধ্যেই প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

এদিকে বৈঠকের কয়েক ঘণ্টা আগে ককরোচ জনতা পার্টির মুখপাত্র আশুতোষ রাঙ্কা অভিযোগ করেন, সমঝোতা সত্ত্বেও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভকারীরা এখনও পুলিশি পদক্ষেপের মুখে পড়ছেন। তিনি বিহার, পশ্চিমবঙ্গ, দিল্লিসহ বিভিন্ন রাজ্যে শিক্ষার্থী ও আন্দোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিযোগ তুলে সব মামলা দ্রুত প্রত্যাহারের দাবি জানান।

তিনি সতর্ক করে বলেন, সরকারের সঙ্গে হওয়া সমঝোতা বাস্তবায়ন না হলে তারা আবারও আন্দোলনে নামতে বাধ্য হবেন।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
আরও পড়ুন
মোদি সরকারের পতন অনিবার্য: রাহুল গান্ধী
মোদি সরকারকে আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘তেলাপোকা পার্টির’
বিক্ষোভকারীদের জন্য অনলাইনে অর্ডার, ভারতের যন্তর মন্তরে খাবারের বন্যা!
দিল্লিতে ফের ইন্টারনেট বন্ধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ