ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এক হুমকিতেই ভড়কে গেল ভারত সরকার, নিয়েছে নতুন সিদ্ধান্ত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পিএম
ছবি: সংগৃহীত

নিট-ইউজি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আন্দোলনে অংশ নেওয়া বিক্ষোভকারীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার এবং আটক ব্যক্তিদের মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের বিহার ও আসাম সরকার। নতুন করে আন্দোলনের হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার (২৭ জুলাই) এ সিদ্ধান্তের কথা জানানো হয়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, বিহার সরকারের স্বরাষ্ট্র বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টার আগে আন্দোলনে অংশ নেওয়া কোনো ব্যক্তির বিরুদ্ধে সরকার আর কোনো শাস্তিমূলক বা প্রতিশোধমূলক আইনি ব্যবস্থা নেবে না।

পুলিশের তথ্য অনুযায়ী, গত ২৫ জুলাই বামপন্থি ছাত্র সংগঠনগুলোর ডাকা ‘বিহার বনধ’ কর্মসূচির সময় মোট ৬৯৪ জনকে আটক করা হয়। এর মধ্যে ৩৩৯ জন অপ্রাপ্তবয়স্ককে ছেড়ে দেওয়া হলেও বাকি ৩৫৫ জনের বিরুদ্ধে মামলা করা হয় এবং তাদের বিচারিক প্রক্রিয়া চলছিল।

এর আগে, ২২ জুলাই অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (আইসা)-এর একটি মিছিল মুখ্যমন্ত্রীর বাসভবনের কাছে পৌঁছানোর পর সৃষ্ট উত্তেজনার ঘটনায় গ্রেপ্তার হন সিপিআই (এমএল) লিবারেশনের বিধায়ক সন্দীপ সৌরভ এবং বিহারের সাবেক মন্ত্রী তেজ প্রতাপ যাদব। সন্দীপ সৌরভকে বিহার বনধের এক দিন আগে এবং তেজ প্রতাপ যাদবকে বনধ কর্মসূচির সময় আটক করা হয়েছিল।

বিহার সরকারের বিবৃতিতে বলা হয়েছে, আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে দায়ের করা সব এফআইআর, ফৌজদারি মামলা এবং কারণ দর্শানোর নোটিশ প্রত্যাহারের আইনি প্রক্রিয়া অবিলম্বে শুরু হবে। একই সঙ্গে গ্রেপ্তার বা আটক সবাইকে দ্রুত মুক্তি দেওয়া হবে এবং ভবিষ্যতেও তাদের বিরুদ্ধে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আইনি ব্যবস্থা নেওয়া হবে না।

একই দিনে আসাম সরকারও অনুরূপ সিদ্ধান্তের ঘোষণা দেয়। রাজ্যটির স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগ জানায়, নিট-ইউজি পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে হওয়া আন্দোলনের ঘটনায় দায়ের হওয়া পাঁচটি মামলায় ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছিল।

আরও পড়ুন

সরকারি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা ব্যবস্থায় জবাবদিহি ও সংস্কারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত হয়েছে যে, ২৬ জুলাই সন্ধ্যা ৬টার আগে আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে আর কোনো বিরূপ আইনি ব্যবস্থা নেওয়া হবে না। মামলাগুলো যে পর্যায়েই থাকুক না কেন, আইন অনুযায়ী দ্রুত সেগুলো প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হবে এবং আটক ব্যক্তিদের মুক্তিও নিশ্চিত করা হবে।

এ ছাড়া ভবিষ্যতে এ আন্দোলনে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে আর কোনো ব্যবস্থা নেওয়া হবে না বলেও জানিয়েছে আসাম সরকার।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা মাহদীকে
সরকারের সাড়া না পেয়ে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চুয়েট শিক্ষার্থীদের অবস্থান
দিল্লির ছাত্র আন্দোলন থেকে গ্রেপ্তার, ৬ বছর পর ৭ দিনের জামিন
‘জুলাইকে যারা শিবিরের হাতে বন্দি করেছে, তাদের ওপর গজব পড়ুক’