ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ভারতজুড়ে ফের আন্দোলনে নামার হুমকি সিজেপির

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ০৯:০৭ এএম
ছবি: সংগৃহীত

সরকারের দেওয়া প্রতিশ্রুতি পূরণ না হওয়ার অভিযোগে ভারতজুড়ে আবারও নতুন করে আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। উদ্ভূত পরিস্থিতি ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে দলের জাতীয় ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হয়েছে। খবর এনডিটিভির।

সিজেপি নেতাদের অভিযোগ, গত আন্দোলন স্থগিত করার সময় ভারতের নরেন্দ্র মোদি সরকার যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিল, তার সিংহভাগই এখনো বাস্তবায়ন করা হয়নি। বিশেষ করে আন্দোলনকারীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার, ভবিষ্যতে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার নিশ্চয়তা এবং নিহত নিট পরীক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণের লিখিত চুক্তি এখনো পূরণ হয়নি।

এমতাবস্থায় সরকারের দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা বাস্তবায়িত হয়েছে তা পর্যালোচনা করতে বৈঠক ডেকেছে দলটি। সেখান থেকেই পরবর্তী আন্দোলন এবং কৌশল সম্পর্কে আনুষ্ঠানিক ঘোষণা আসবে। সরকারের ওপর চাপ বজায় রাখতে শিক্ষার্থী, তরুণ ও স্বেচ্ছাসেবকদের নতুন করে আন্দোলন শুরু করার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন

জানা গেছে, সম্প্রতি সুপ্রিম কোর্টে হওয়া একটি শুনানিকে কেন্দ্র করে আন্দোলনের নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। বিক্ষোভে অংশ নেওয়া ব্যক্তিদের বিরুদ্ধে থাকা মামলাগুলো নিষ্পত্তির লক্ষ্যে আদালত বারংবার সরকারের কাছে সমন্বিত তালিকা চেয়েছে। কিন্তু কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে সেই অনুযায়ী স্পষ্ট কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে সিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে।

সিজেপি জানিয়েছে, আগের আন্দোলন স্থগিত করার সিদ্ধান্ত ছিল তাদের সদিচ্ছার বহিঃপ্রকাশ। তাদের সেই সদিচ্ছাকে দুর্বলতা ভাবার সুযোগ নেই উল্লেখ করে নেতারা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথের লড়াই থেকে তারা পিছু হটবেন না।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
নিউইয়র্কে বিদ্যুৎ ও জ্বালানিসহ মাসিক ইউটিলিটি বিলের খরচ কমাতে নতুন করে প্রায় ২৫ লাখ পরিবারের জন্য সহায়তার সুযোগ তৈরি হয়েছে।
নিউইয়র্কের ২৫ লাখ পরিবার পেতে পারে ৫০০ ডলার পর্যন্ত বিল ছাড়
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
সৌদি আরব ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে ভ্রমণের আগে পরিস্থিতি বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
সৌদি আরব ভ্রমণে মার্কিন নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 
ইসরায়েলের জন্য ২৮০ কোটি ডলারের একটি অস্ত্র প্যাকেজ অনুমোদন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন।
ইসরায়েলকে ৪০ হাজার বোমা দিচ্ছে যুক্তরাষ্ট্র 
লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শহরতলিতে দুটি ভবনের মাঝখানে একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে একজন নিহত হয়েছেন।
লস অ্যাঞ্জেলেসে দুই ভবনের মধ্যে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল পরিমাণ স্বর্ণ ও রুপার মজুতের সন্ধান পেয়েছেন চীনা বিজ্ঞানীরা।
প্রশান্ত মহাসাগরের তলদেশে বিপুল স্বর্ণ-রুপা মজুতের সন্ধান
আরও পড়ুন
এক ম্যাচ হাতে রেখেই ভারতের সিরিজ নিশ্চিত
ধাক্কা মেরে লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ঘটনা কী
দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনও সম্মতি দেয়নি ভারত
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার অভিযোগ