ঢাকা বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

কাশ্মিরে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২০

আরটিভি নিউজ

প্রকাশ : ২৯ জুলাই ২০২৬, ০৬:৫১ এএম
ছবি : সংগৃহীত

পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরের রাওয়ালাকোটে স্থানীয়দের নির্বাচন বর্জন আন্দোলন দমনে ভয়াবহ তাণ্ডব চালিয়েছে পাকিস্তানি বাহিনী। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে নিরাপত্তা বাহিনীর সরাসরি গুলিতে অন্তত ২০ জন আন্দোলনকারী নিহত এবং ৫০ জনেরও বেশি গুরুতর আহত হয়েছেন।

সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, রাওয়ালাকোটের দ্রিক এইথ এলাকায় কোনো রকম সতর্কবার্তা ছাড়াই সমবেত জনতার ওপর এলোপাতাড়ি গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে প্রশাসন।

কাশ্মিরের একাধিক সূত্র বলেছে, সোমবার (২৭ জুলাই) থেকে নিরাপত্তা বাহিনী নির্বাচন বর্জনের ডাক দেওয়া অন্তত ২০ আন্দোলনকারীকে হত্যা করেছে। নিহতদের মধ্যে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটির (জেএএসি) মূল কমিটির সদস্য ও মুখপাত্র উমর নাজির কাশ্মিরির ভাই উসমান নাজিরও রয়েছেন।

গত ৫ জুন পাকিস্তান-অধিকৃত কাশ্মিরে নির্বাচনবিরোধী বিক্ষোভ-প্রতিবাদ শুরু হওয়ার পর থেকে এ নিয়ে পাকিস্তানি বাহিনীর সহিংসতায় মোট ৮০ জন নিহত হয়েছেন। ভিডিও ফুটেজে দেখা যায়, পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সদস্যরা জনতাকে লক্ষ্য করে নির্বিচারে গুলিবর্ষণ করছেন। এ সময় আন্দোলনকারীদের মরদেহ রাস্তায় পড়ে থাকতে দেখা যায়।

আরও পড়ুন

অধিকৃত কাশ্মিরের প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আকিল ভাই এক ভিডিও বার্তায় বলেছেন, ‌‌‌‌‌‌‌‌পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। রাওয়ালকোট লাশ আর আহত ব্যক্তিতে ভরে গেছে। সৃষ্টিকর্তার দোহাই, এই মুহূর্তে আমাদের পাশে দাঁড়ান; দয়া করে আমাদের পাশে থাকুন।

তিনি বলেন, আমি অলৌকিকভাবে প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। এত ভাইকে শহীদ হতে দেখার পর নিজের জীবন নিয়ে আর পরোয়া করি না। হাত জোর করে আপনাদের কাছে মিনতি করতে এখানে এসেছি। দয়া করে আপনাদের বিবেককে জাগ্রত করুন; যেসব আন্তর্জাতিক গণমাধ্যম দেখছেন, তারা আমাদের সমর্থন করুন। আমরা শান্তিকামী মানুষ। অসংখ্য মরদেহ, অগণিত আহত ব্যক্তি। লাশ বইতে বইতে আমাদের কাঁধ অবশ হয়ে গেছে।

ওই অঞ্চলে চলমান আইনসভা নির্বাচন বয়কটের প্রচারণায় নেতৃত্ব দেওয়া আওয়ামী অ্যাকশন কমিটির (এএসি) সদস্যদের পাকিস্তানি নিরাপত্তা বাহিনী লক্ষ্যবস্তু বানিয়েছে বলে অভিযোগ করেছে দলটি।

সোমবার নির্বাচনের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে পুরো অঞ্চলজুড়ে বিশাল নিরাপত্তা বলয় তৈরি করতে ইসলামাবাদ থেকে ১৪ হাজারের বেশি সশস্ত্র নিরাপত্তা সদস্যকে কাশ্মিরে মোতায়েন করা হয়েছে। বিভিন্ন স্থানে স্নাইপারও মোতায়েন করা হয়েছে। অন্যদিকে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে তাজা গুলি ও টিয়ার গ্যাস ব্যবহারের অভিযোগ উঠেছে।

ইন্দো-এশীয় নিউজ সার্ভিসের (আইএএনএস) এক প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক সপ্তাহের টানা বিক্ষোভ-প্রতিবাদে উত্তাল ওই অঞ্চলে ভিন্নমত দমনে নিরাপত্তা বাহিনীকে নির্বাচন বয়কটকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

আরও পড়ুন

পাক-অধিকৃত কাশ্মিরের জনগণের ওপর চরম বলপ্রয়োগের পাশাপাশি প্রশাসন ওই অঞ্চলে ইন্টারনেট ও মোবাইল সেবা স্থগিত করেছে। এছাড়া অঞ্চলের বেশ কয়েকটি অংশে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

• অধিকৃত কাশ্মিরের নির্বাচন
পাক-অধিকৃত কাশ্মিরের ৪৫টি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনে ১০ আগস্ট পর্যন্ত তিন দফায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

কাশ্মিরের আইনসভায় মোট ৫৩টি আসন রয়েছে, যার মধ্যে ৪৫টি আসনে সরাসরি নির্বাচন হয় এবং ৮টি আসন নারী, বিশেষজ্ঞ ও ধর্মীয় বিশেষজ্ঞদের জন্য সংরক্ষিত।

সোমবার সেখানকার মিরপুর বিভাগের ১৩টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোজাফফরাবাদ বিভাগের ৯টি আসনসহ শরণার্থীদের ১২টি আসনে আগামী ২ আগস্ট এবং পুঞ্চ বিভাগের ১১টি আসনে ১০ আগস্ট ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সূত্র: আইএএনএস।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
ফোর্ট হুডে ১৩ সেনাকে হত্যার দায়ে অভিযুক্ত সাবেক মার্কিন সেনা কর্মকর্তা নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড দেওয়ার দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটির সামরিক বাহিনীতে এই পদ্ধতিতে এটিই হবে প্রথম মৃত্যুদণ্ড।
গুলি করে সেনাবাহিনীর মেজরের মৃত্যুদণ্ড কার্যকরে অনুমোদন ট্রাম্পের
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর (ডিআর কঙ্গো) কঙ্গো নদীতে দুই নৌকার সংঘর্ষে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও বহু মানুষ নিখোঁজ রয়েছেন।
দুই নৌকার ভয়াবহ সংঘর্ষে কঙ্গোতে নিহত ৩০
সৌদির দুই বিমানবন্দরে হামলা
সৌদি আরবের দক্ষিণাঞ্চলের দুটি বিমানবন্দরে হামলায় তিনজন আহত হয়েছেন। হামলায় বিমানবন্দর দুটির বিভিন্ন স্থাপনায় ক্ষয়ক্ষতিও হয়েছে।
সৌদির দুই বিমানবন্দরে হামলা
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
চলতি বছরের নোবেল পুরস্কারের বিজয়ীদের নাম ঘোষণা শুরু হয়েছে। ২০২৬ সালের পদার্থবিজ্ঞানে মর্যাদাপূর্ণ এ পুরস্কার পেয়েছেন বেলজিয়ান বিজ্ঞানী ফ্রান্সিস হালজেন।  মঙ্গলবার (৬ অক্টোবর) এ পুরস্কার ঘোষণা করা হয়। ১৯৪৪ সালে বেলজিয়ামের টিনেন শহরে জন্মগ্রহণ করেন হালজেন। বেলজিয়ামের কে ইউ লিউভেন থেকে ১৯৬৯ সালে পিএইচডি সম্পন্ন করেন তিনি। বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিন-ম্যাডিসন বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করছেন এই বিজ্ঞানী। রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস জানিয়েছে, ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’তে গুরুত্বপূর্ণ অবদান এবং মহাজাগতিক উৎস থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্ত করার ক্ষেত্রে অসামান্য ভূমিকার স্বীকৃতি হিসেবে হালজেনকে এ বছরের পদার্থবিজ্ঞানের নোবেল দেওয়া হয়েছে। দক্ষিণ মেরুর বরফকে কাজে লাগিয়ে নিউট্রিনো শনাক্ত করার ধারণার অন্যতম পথিকৃৎ হালজেন। তার এই চিন্তাই পরবর্তী সময়ে ‘আইসকিউব নিউট্রিনো অবজারভেটরি’ তৈরির ভিত্তি তৈরি করে।  প্রায় এক ঘনকিলোমিটার আয়তনের বিশাল বরফস্তরের মধ্যে স্থাপন করা হয়েছে অসংখ্য আলোকসংবেদী সেন্সর। এসব যন্ত্রের সাহায্যে মহাবিশ্বের দূরবর্তী শক্তিশালী বিভিন্ন উৎস থেকে পৃথিবীর দিকে ছুটে আসা নিউট্রিনো শনাক্ত করা হয়। ১৯৮৮ সালে দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে নিউট্রিনো শনাক্ত করার ধারণা সামনে আনেন হালজেন। কোনো নিউট্রিনো যখন পরমাণুর নিউক্লিয়াসের সঙ্গে সংঘর্ষে জড়ায়, তখন সেখানে ক্ষীণ আলোর ঝলক তৈরি হতে পারে। দক্ষিণ মেরুর স্বচ্ছ ও গভীর বরফে স্থাপিত সংবেদনশীল সেন্সরের সাহায্যে সেই আলোর সংকেত শনাক্ত করা সম্ভব। গবেষণার জন্য দক্ষিণ মেরুর বরফকে উপযোগী করে তোলে এর কিছু বিশেষ বৈশিষ্ট্য। বাইরের নানা ধরনের প্রভাব থেকে তুলনামূলকভাবে সুরক্ষিত এই বিশাল বরফস্তর এবং ওই অঞ্চলের ভৌগোলিক স্থিতিশীলতা গবেষণার জন্য সুবিধাজনক পরিবেশ তৈরি করে। হালজেনের ধারণা তাই পরবর্তী সময়ে অন্য গবেষকদের সমর্থন পায় এবং দক্ষিণ মেরুতে সেন্সর স্থাপনের মাধ্যমে পরীক্ষামূলক কাজ শুরু হয়। উল্লেখ্য, ১৯০১ সাল থেকে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত এই বিভাগে ১১৯ বার পুরস্কার দেওয়া হয়েছে। মাত্র ২৫ বছর বয়সে সবচেয়ে কম বয়সী নোবেলজয়ী হিসেবে পদার্থবিজ্ঞানের পুরস্কার পেয়েছিলেন লরেন্স ব্র্যাগ। অন্যদিকে সবচেয়ে বেশি বয়সে এই পুরস্কার পাওয়া বিজ্ঞানী আর্থার আসকিন। ২০১৮ সালে ৯৬ বছর বয়সে পদার্থবিজ্ঞানে নোবেল অর্জন করেন তিনি। আরটিভি/এসআর
পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
আরও পড়ুন
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের 
ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক