ঢাকা মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

ফ্লোরিডায় স্কুলবাস উল্টে প্রাণ গেল শিক্ষার্থীসহ ২ জনের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৬ অক্টোবর ২০২৬, ১১:২৯ এএম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দুর্ঘটনার পর ছাদে উল্টে থাকা স্কুলবাস উদ্ধার করা হচ্ছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মধ্যাঞ্চলে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় স্কুলবাস উল্টে প্রাণ গেছে দুইজনের। নিহতদের একজন দশম শ্রেণির এক ছাত্রী। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) সকালে উইন্টার হ্যাভেন শহরে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে মোট ৩৯ জন ছিলেন। তাদের মধ্যে ৩৭ জন হাই স্কুলের শিক্ষার্থী, বাসচালক এবং চালকের মেয়ে ছিলেন। বাসটি শিক্ষার্থীদের উইন্টার হ্যাভেন উচ্চবিদ্যালয়ে নিয়ে যাচ্ছিল।

পোল্ক কাউন্টির শেরিফ গ্র্যাডি জাড জানিয়েছেন, সকাল ৬টার কিছু পর বাসটি একটি সড়ক দিয়ে যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি সড়কের মাঝের লাইন অতিক্রম করে বাসটির পেছনের চাকার কাছে ধাক্কা দেয়।

ধাক্কায় বাসটির একটি চাকা খুলে যায়। এরপর বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি জিপ গাড়ির সঙ্গে সরাসরি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর জিপটিতে আগুন ধরে যায়। পরে স্কুলবাসটি উল্টে ছাদে গিয়ে পড়ে।

জিপ গাড়িতে থাকা একজন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনায় আহত পাঁচ থেকে সাতজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শেরিফ গ্র্যাডি জাড এ ঘটনাকে অত্যন্ত ভয়াবহ ও মর্মান্তিক হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেন, কয়েক দশকের মধ্যে পোল্ক কাউন্টিতে এমন ভয়াবহ স্কুলবাস দুর্ঘটনা তিনি মনে করতে পারছেন না।

তিনি আরও বলেন, দশম শ্রেণির এক সুন্দর মেয়েটিকে আমরা হারিয়েছি।

দুর্ঘটনার পর উদ্ধারকর্মীরা কয়েক ঘণ্টা ধরে আহতদের হাসপাতালে পাঠানো, শিক্ষার্থীদের পরিচয় নিশ্চিত করা এবং তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার কাজ করেন।

পোল্ক কাউন্টির সরকারি স্কুল ব্যবস্থার প্রধান ফ্রেডেরিক হেইড বলেন, দুর্ঘটনায় বাস থেকে বের হওয়ার বিষয়ে শিক্ষার্থীদের নিয়মিত মহড়া দেওয়া হয়।

তিনি বলেন, বাসটির বর্তমান অবস্থা ও অবস্থান দেখলে বোঝা যায়, দুর্ঘটনাটি আরও ভয়াবহ হতে পারত।

এর মাত্র এক মাস আগে, ৩ সেপ্টেম্বর পোল্ক কাউন্টির লেকল্যান্ডে আরেকটি স্কুলবাস দুর্ঘটনার কবলে পড়েছিল। তবে সে সময় বাসটিতে কোনো শিক্ষার্থী ছিল না। একজন আহত হলেও তার আঘাত প্রাণঘাতী ছিল না।

সোমবারের (৫ অক্টোবর) দুর্ঘটনার পর ঘটনাস্থলে উল্টে থাকা বাসটির সামনে সংবাদ সম্মেলন করেন শেরিফ ও স্কুল কর্তৃপক্ষ। সড়কের পাশের একটি নালায় বাসটি ছাদে ভর করে পড়ে ছিল। দুর্ঘটনায় বাসটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং পেছনের চারটি চাকার মধ্যে একটি চাকা খুলে পড়ে থাকতে দেখা যায়।

পোল্ক কাউন্টির স্কুল বোর্ডের চেয়ারম্যান জাস্টিন শার্পলেস নিহত ছাত্রীর পরিবার, স্কুল ও শিক্ষকদের পাশে দাঁড়াতে স্থানীয় বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, একজন তরুণকে হারানোর যে কষ্ট, তা দূর করার মতো কোনো শব্দ নেই।

সূত্র: সিবিএস নিউজ

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হাম ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে রাজ্যজুড়ে দুর্যোগকালীন জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। 
হাম ছড়াতেই নিউইয়র্কে জরুরি অবস্থা ঘোষণা
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
যুক্তরাষ্ট্রের সাবেক হোয়াইট হাউস প্রেস সচিব ক্যারোলিন লেভিট এবার ফক্স নিউজে যোগ দিচ্ছেন।
হোয়াইট হাউস প্রেস সচিবের পদ ছাড়ার পর ফক্স নিউজে যোগ দিচ্ছেন ক্যারোলিন লেভিট
থ্যাংকসগিভিং-ক্রিসমাসে কম ভাড়ায় বিমানের টিকিট মিলবে যেদিন
থ্যাংকসগিভিং ও বড়দিনের ছুটিতে বিমানে ভ্রমণের পরিকল্পনা থাকলে এখনই টিকিট কাটার সময়। গুগলের নতুন তথ্য বলছে, এ বছর ছুটির মৌসুমে বিমানভাড়া স্বাভাবিকের চেয়ে বাড়তে পারে।
থ্যাংকসগিভিং-ক্রিসমাসে কম ভাড়ায় বিমানের টিকিট মিলবে যেদিন
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
তাইওয়ানের প্রেসিডেন্টের ছেলেকে যুক্তরাষ্ট্রে নজরদারির অভিযোগে গ্রেপ্তার হওয়া এক নারীকে সোমবার (৫ অক্টোবর) লস অ্যাঞ্জেলেসের ফেডারেল আদালতে হাজির করা হয়েছে।
তাইওয়ান প্রেসিডেন্টের ছেলেকে নজরদারি, চীনা এজেন্ট সন্দেহে যুক্তরাষ্ট্রের আদালতে নারী
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার মারা গেছেন।
মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার
আরও পড়ুন
কৃষ্ণাঙ্গ ভোটার টানতে মরিয়া ফ্লোরিডার রিপাবলিকান প্রার্থী
ফ্লোরিডায় ওজন কমানোর নকল ওষুধ বিক্রির অভিযোগে দুই ভারতীয় নারীর বিরুদ্ধে মামলা
নতুন সাজে ফ্লোরিডার ড্রাইভিং লাইসেন্স
ফ্লোরিডায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ, ৩ জেলায় জরুরি অবস্থা