ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

স্ট্র চেটে ভেন্ডিং মেশিনে ফেরত, ফরাসি শিক্ষার্থীকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ জুলাই ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর জেরে সিঙ্গাপুরে ১৯ বছর বয়সী এক ফরাসি শিক্ষার্থীকে ৬০০ সিঙ্গাপুর ডলার (প্রায় ৪৬৫ মার্কিন ডলার) জরিমানা করেছেন আদালত।

দণ্ডিত শিক্ষার্থীর নাম দিদিয়ে গাসপার ওভেন ম্যাক্সিমিলিয়েন। জনদুর্ভোগ সৃষ্টির অভিযোগে তিনি আদালতে দোষ স্বীকার করেন। একই ঘটনায় তার বিরুদ্ধে আনা আরেকটি ‘মিসচিফ’ বা দুষ্টুমি সংক্রান্ত অভিযোগও আদালত বিবেচনায় নেয়।

আদালতে উপস্থাপিত তথ্য অনুযায়ী, গত ১২ মার্চ ম্যাক্সিমিলিয়েন একটি ভেন্ডিং মেশিন থেকে একটি স্ট্র বের করে তার অর্ধেক অংশ চেটে আবার সেটি স্ট্র রাখার স্থানে ফিরিয়ে দেন। পুরো ঘটনাটি ভিডিও ধারণের পর তিনি নিজের পানীয় সংগ্রহ করে ওই স্ট্রটি নিয়ে চলে যান।

পরে ভিডিওটি সম্পাদনা করে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করেন তিনি। তার অনুসারীদের একজন ভিডিওটির স্ক্রিন রেকর্ড করে একটি গণমাধ্যমে পাঠিয়ে দিলে সেটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন

ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংশ্লিষ্ট বিক্রেতা প্রতিষ্ঠান ভেন্ডিং মেশিনে থাকা ৫০০টি স্ট্র বদলে ফেলে। এতে তাদের মোট ব্যয় হয় ৫ সিঙ্গাপুর ডলার।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি ম্যাক্সিমিলিয়ান চিউ আদালতে বলেন, অভিযুক্তের কম বয়স এবং ঘটনার সার্বিক পরিস্থিতি বিবেচনায় জরিমানাই যথাযথ শাস্তি।

অন্যদিকে, ম্যাক্সিমিলিয়েনের আইনজীবী কালিদাস মুরুগাইয়ান দাবি করেন, দূষিত স্ট্রটি শেষ পর্যন্ত অন্য কেউ ব্যবহার করেনি। তিনি বলেন, শিক্ষার্থীটি ভিডিওটি কেবল নিজের ইনস্টাগ্রাম অনুসারীদের সঙ্গে শেয়ার করেছিলেন। পরে তার পরিচিতদেরই কেউ ভিডিওটি গণমাধ্যমে পাঠিয়ে দিলে সেটি ভাইরাল হয়ে যায়। সূত্র: আনাদোলু এজেন্সি

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
বাংলাদেশ-সিঙ্গাপুর বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারে আলোচনা
সরকারি কর্মীদের জন্য ডেটিং অ্যাপ চালু করল সিঙ্গাপুর
সিঙ্গাপুর থেকে এলো এলএনজির নতুন আরও এক কার্গো
মোবাইলে যেভাবে দেখবেন সিঙ্গাপুর-বাংলাদেশের খেলা