পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না করায় ৩ বছরের ছেলেকে হত্যা 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

বুধবার, ২৯ জুলাই ২০২৬ , ০২:০৩ পিএম


পরকীয়া প্রেমিকের সঙ্গে কথা বলার সময় কান্না করায় ৩ বছরের ছেলেকে হত্যা 
প্রতীকী ছবি

ভারতের উত্তর প্রদেশের মথুরায় প্রেমিকের সঙ্গে ফোনে কথা বলার সময় কান্না করায় তিন বছরের ছেলেকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে এক মায়ের বিরুদ্ধে। ঘটনার প্রায় এক মাস পর কথিত প্রেমিকের সঙ্গে ফোনালাপ থেকে বিষয়টি প্রকাশ্যে আসে।

পুলিশ জানায়, গত ২৮ জুন বালদেও থানার ছাউলি গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটির বাবা কৃষ্ণ মুরারি গুপ্তা দোকানে থাকাকালে তার স্ত্রী রুচি জিন্দাল ফোন করে জানান, দীর্ঘক্ষণ কান্নার পর ছেলে অচেতন হয়ে পড়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে স্থানীয় চিকিৎসকদের কাছে এবং পরে মথুরার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সেদিন শিশুটিকে পোলিওর ড্রপ খাওয়ানো হয়েছিল। এ কারণে পরিবারের সদস্যরা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ায় মৃত্যু হয়েছে বলে ধারণা করে কোনো অভিযোগ ছাড়াই মরদেহ দাফন করেন।

পুলিশের দাবি, সোমবার (২৭ জুলাই) শিশুটির বাবা স্ত্রীকে কথিত প্রেমিকের সঙ্গে ফোনে ঘটনার বর্ণনা দিতে শুনে সন্দেহ করেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্ত নারী সন্তানকে শ্বাসরোধে হত্যার কথা স্বীকার করেন।

আরও পড়ুন

শিশুটির চাচা গোবিন্দ গুপ্তার অভিযোগের ভিত্তিতে মামলা হয়েছে।

বালদেও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় শর্মা জানান, ময়নাতদন্তের জন্য শিশুটির মরদেহ কবর থেকে উত্তোলন করা হবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: এনডিটিভি

আরটিভি/এমএইচজে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission