ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

‘দেশের ভবিষ্যতের চেয়েও উজ্জ্বল আপনার ত্বক’, মোদিকে কটাক্ষ অভিজিতের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ জুলাই ২০২৬, ০১:১২ পিএম
ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি । ছবি: এআই

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রকাশিত নতুন ভিডিও বার্তাকে ঘিরে তাকে কটাক্ষ করে সামাজিক মাধ্যমে আলোচনার জন্ম দিয়েছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) গভীর রাতে শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া এক ভিডিও বার্তায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি পাস হওয়া প্রকাশ্য পরীক্ষা (এন্টি পেপার লিক বিল) সংশোধনী আইন, ২০২৬ নিয়ে কথা বলেন। তিনি বলেন, নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তোলা এবং প্রশ্নপত্র ফাঁস চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে সরকার ধারাবাহিকভাবে কাজ করছে।

Web-Image.

এই ভিডিও প্রকাশের পর অভিজিৎ দিপকে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি পোস্টে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করেন। সেখানে তিনি লেখেন, দেশের ভবিষ্যতের চেয়েও বেশি উজ্জ্বল আপনার ত্বক। তার এই মন্তব্য সামাজিক মাধ্যমে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

উল্লেখ্য, অভিজিৎ দিপকের নেতৃত্বে ভারতে মেডিকেল প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলন দেশজুড়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করে। পরে সেই আন্দোলনের ধারাবাহিকতায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদ থেকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের ঘটনাও ঘটে।

ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, সরকার একটি নির্ভরযোগ্য পরীক্ষা ব্যবস্থা গড়ে তুলতে ধারাবাহিকভাবে পদক্ষেপ নিচ্ছে। এ জন্য বিশেষ তদন্ত দল গঠন, দ্রুত বিচার আদালত চালু এবং রাজ্যগুলোর পরামর্শ গ্রহণসহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক দশক ধরে দেশের বিভিন্ন রাজ্য এবং কেন্দ্রীয় সরকার প্রশ্নপত্র ফাঁসের সমস্যার মুখোমুখি হয়েছে। এর ফলে অসংখ্য শিক্ষার্থীর ভবিষ্যৎ ঝুঁকির মধ্যে পড়েছে।

প্রধানমন্ত্রী জানান, শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার এবং পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকেও সরকার গুরুত্ব দিচ্ছে।

সূত্র: দ্য টাইমস অফ ইন্ডিয়া


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি বা স্টপ সাইনে পুরোপুরি না থামা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা, টোল বা পার্কিংয়ের জরিমানা সময়মতো পরিশোধ না করা এবং বীমার মূল্য তুলনা না করার কারণে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ হতে পারে।
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের লটারি চলছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনের এসব অ্যাপার্টমেন্টের মাসিক রেন্ট শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬।
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম। 
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক বিমান, ড্রোন ও ঘাঁটি ধ্বংস কিংবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
আরও পড়ুন
ধাক্কা মেরে লেডি বাইকারকে হত্যাচেষ্টা, ঘটনা কী
দিল্লিতে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনারের নিয়োগে এখনও সম্মতি দেয়নি ভারত
মোবাইলের কিস্তি দিতে না পারায় যুবককে তুলে নিয়ে রক্ত নেওয়ার অভিযোগ
ভেড়ার পর এবার গরুর সঙ্গে ধরা ভারতীয় যুবক