এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, অতঃপর...

আরটিভি নিউজ

শনিবার, ০১ আগস্ট ২০২৬ , ১২:৪২ পিএম


এক উটের সঙ্গে ধাক্কা লেগে ৫ বার পল্টি দিলো গাড়ি, অতঃপর...
দুর্ঘটনাকবলিত গাড়ি। ছবি: সংগৃহীত

ভারতে উটের সঙ্গে দেশটির সেনাবাহিনীর একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই সেনা কর্মকর্তা।

শুক্রবার (৩১ জুলাই) এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বৃহস্পতিবার গভীর রাতে জয়সালমীর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে থাইয়াত সেনা এলাকার কাছে দুর্ঘটনাটি ঘটে, যখন তিন সেনা কর্মকর্তা তাদের সেনা স্টেশনে ফিরছিলেন। পুলিশ জানায়, মধ্যপ্রদেশের বাসিন্দা ২৬ বছর বয়সী মেজর হামজা আরিফের চালিত এসইউভি গাড়ির সামনে হঠাৎ একটি উট চলে এলে এ সংঘর্ষ ঘটে। ধাক্কার তীব্রতায় গাড়িটি চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার পর্যন্ত পিছলে যায়।

আরও পড়ুন

দুর্ঘটনার পর দ্রুত তিনজনকে সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মেজর আরিফকে মৃত ঘোষণা করেন। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত এই কর্মকর্তা প্রায় এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।

পুলিশ তথ্যানুযায়ী, নিহত হামজা আরিফের বিয়ে হয়েছিল মাত্র এক মাস আগে। দুর্ঘটনায় আহত দুই সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট আয়ুষ্মান ও লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সূত্র: এনডিটিভি

আরটিভি/টিআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

logo_appslogo_apps

Loading...

আরও পড়ুন

© All Rights Reserved 2016-2026 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission