ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

ইসরায়েলে তীব্র তাপপ্রবাহ, সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ আগস্ট ২০২৬, ০৭:৩৬ পিএম
ছবি প্রতীকী

ইসরায়েলজুড়ে গড় তাপমাত্রার তুলনায় কয়েক ডিগ্রি বেড়েছে। দেশটির বিভিন্ন অঞ্চল ও পশ্চিম তীরে চলমান তাপপ্রবাহের দ্বিতীয় দিনে কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

দেশটির আবহাওয়া বিভাগ জানিয়েছে, রোববার (২ আগস্ট) সকাল ৯টা পর্যন্ত মৃত সাগরের দক্ষিণাঞ্চলের সদোম এলাকায় তাপমাত্রা ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। বিকেলে সেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

জর্ডান ভ্যালি এবং ইলাত থেকে মেতুলা পর্যন্ত দেশের পূর্বাঞ্চলে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। এ সতর্কতার আওতায় গ্যালিলি ও গোলান হাইটস-এর কিছু এলাকাও রয়েছে।

আরও পড়ুন

দেশের বাকি অংশে মাঝারি থেকে হালকা মাত্রার তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। এসব এলাকায় তাপমাত্রা সাধারণত ৩৫ ডিগ্রি সেলসিয়াসের নিচেই থাকবে বলে ধারণা করা হচ্ছে।

এ বছর এখন পর্যন্ত এটিই সবচেয়ে উষ্ণ সময় হলেও, আবহাওয়াবিদদের মতে তাপমাত্রা মৌসুমি গড়ের তুলনায় মাত্র কয়েক ডিগ্রি বেশি। এর আগে দেশটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল।

সূত্র: দ্য টাইমস অব ইসরায়েল

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
উচ্চশিক্ষার জন্য আন্তর্জাতিক শিক্ষার্থীদের কাছে ইউরোপের বিভিন্ন দেশ বেশ জনপ্রিয়। পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট শর্তে এসব দেশে খণ্ডকালীন কাজের সুযোগও রয়েছে। তবে দেশভেদে কাজের অনুমতি, সাপ্তাহিক কর্মঘণ্টা ও মজুরির হার ভিন্ন।
পড়াশোনার পাশাপাশি কাজ, ইউরোপের যে ১০ দেশে আয় বেশি
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
ইরান কূটনৈতিক সমাধানের জন্য প্রস্তুত থাকার ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) আগের দিন প্রায় ৪ শতাংশ দাম বাড়ার পর ফের নিম্নমুখী হয়েছে অপরিশোধিত তেলের দর।
বিশ্ববাজারে আবারও কমলো জ্বালানি তেলের দাম
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে যুক্তরাষ্ট্রে রাষ্ট্রীয় সফরে স্বাগত জানাতে নজিরবিহীন আয়োজন করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
যুক্তরাষ্ট্রে শি জিনপিং, ট্রাম্পের নজিরবিহীন আয়োজন
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান হোসেতে ১৪ বছর বয়সী এক কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত এক উবারচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোর যাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, ভারতীয় বংশোদ্ভূত উবারচালক গ্রেপ্তার
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
জাতিসংঘের তীব্র সমালোচনা করে সংস্থাটিকে ‘অকার্যকর’ বলে মন্তব্য করেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট হাভিয়ের মিলে।
জাতিসংঘকে ‘অকার্যকর সংস্থা’ বললেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট
আরও পড়ুন
বাব আল-মান্দাবে যুদ্ধজাহাজ পাঠাচ্ছে ইতালি
মধ্যপ্রাচ্যের উত্তেজনায় এবার ইসরায়েলের সাহায্য চাইছে সৌদি
ফের ভূগর্ভস্থ স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎপাদন শুরু করেছে ইরান
বাংলাদেশসহ একাধিক দেশ নিয়ে নাগরিকদের সতর্ক করল ইসরায়েল