ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩

ফিলিস্তিনি বন্দিদের কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করলো ইসরায়েলি আদালত

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৪ আগস্ট ২০২৬, ০১:১২ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০১:১৩ পিএম
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বন্দিদের রাখা ইসরায়েলের কেৎসিওত কারাগারের চারপাশে কুমিরভর্তি পরিখা তৈরির পরিকল্পনা সাময়িকভাবে স্থগিত করেছেন ইসরায়েলের একটি আদালত। জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের বিতর্কিত এই পরিকল্পনার বিরুদ্ধে প্রাণিকল্যাণ সংস্থা ‘লেট দ্য এনিম্যালস লিভ’ মামলা করার পর জেরুজালেম জেলা আদালত রবিবার কুমির স্থানান্তরের ওপর অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন।

প্রতিবেদন অনুযায়ী, মরুভূমি অঞ্চলে অবস্থিত কেৎসিওত কারাগারে বহু ফিলিস্তিনি বন্দি রয়েছেন। আবেদনকারী সংস্থার দাবি, কুমির সংরক্ষিত প্রাণী হওয়ায় নিরাপত্তার কাজে এগুলো ব্যবহার করার আইনি ক্ষমতা সরকারের নেই। আদালতও প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনায় নিয়ে সাময়িক স্থগিতাদেশ দিয়েছেন।

তবে আদালতের এ সিদ্ধান্তের পর নতুন বিতর্কের জন্ম হয়েছে। সমালোচকদের প্রশ্ন, ফিলিস্তিনি বন্দিদের মানবাধিকার ও নিরাপত্তার চেয়ে কুমিরের সুরক্ষাকেই কি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে?

বৈরুতভিত্তিক নীতিবিশেষজ্ঞ হুসেইন শোকর বলেন, কুমির ব্যবহারের পরিকল্পনা মধ্যযুগীয় নিষ্ঠুরতার স্মৃতি মনে করিয়ে দেয়। আরব নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, উদ্বেগের বিষয় শুধু বেন-গভিরের পরিকল্পনা নয়, আদালতের সিদ্ধান্তও। তার মতে, আদালত প্রাণিকল্যাণের বিষয়টি বিবেচনা করলেও মানবিক দিকটি গুরুত্ব পায়নি।

মানবাধিকার সংস্থা কেইজ ইন্টারন্যাশনাল-এর পরিচালক মোয়াজ্জাম বেগও এই পরিকল্পনার তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, একবিংশ শতাব্দীতে কুমিরকে নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে ব্যবহারের চিন্তা সম্পূর্ণ অযৌক্তিক এবং এটি মানবাধিকার লঙ্ঘনের ঝুঁকি বাড়াতে পারে।

প্রতিবেদন অনুযায়ী, বেন-গভিরের এই প্রস্তাবটি যুক্তরাষ্ট্রের একটি অভিবাসন আটক কেন্দ্রের নিরাপত্তা ব্যবস্থা থেকে অনুপ্রাণিত। তবে ওই কেন্দ্রটি অমানবিক পরিবেশ ও পরিবেশগত ক্ষতির অভিযোগে করা মামলার পর গত জুনে বন্ধ হয়ে যায়।

এদিকে, ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর থেকে কেৎসিওত কারাগার নিয়ে একাধিক গুরুতর অভিযোগ উঠেছে। সাবেক বন্দি ও মানবাধিকার সংস্থাগুলোর দাবি, সেখানে নির্যাতন, যৌন সহিংসতা, অনাহার এবং চিকিৎসাসেবায় অবহেলার ঘটনা ঘটেছে। বি’ৎসেলেম, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘসহ বিভিন্ন সংস্থা ইসরায়েলের কারাগার ব্যবস্থায় নির্যাতন ও বন্দিদের প্রতি দুর্ব্যবহারের অভিযোগ নথিভুক্ত করেছে।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিম তীরে ২৪ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া গাজা থেকেও হাজার হাজার মানুষকে আটক করা হয়েছে।

আরও পড়ুন

সমালোচকদের মতে, কারাগারের চারপাশে কুমির ব্যবহারের এই পরিকল্পনা ফিলিস্তিনিদের প্রতি অমানবিক দৃষ্টিভঙ্গিরই আরেকটি উদাহরণ এবং এটি মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জবাব ‘দৃঢ়ভাবে’ দেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট। সাম্প্রতিক এসব হামলায় সৌদি আরবের তিনটি শহরে ১৩ জন বেসামরিক মানুষ আহত হয়েছেন।
কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি সৌদি জোটের
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, লাল বাতি বা স্টপ সাইনে পুরোপুরি না থামা, গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ না করা, টোল বা পার্কিংয়ের জরিমানা সময়মতো পরিশোধ না করা এবং বীমার মূল্য তুলনা না করার কারণে বছরে উল্লেখযোগ্য অতিরিক্ত খরচ হতে পারে।
আমেরিকায় যে ৭ ভুলে বছরে বাড়তে পারে হাজার ডলারের খরচ
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
নিউইয়র্কের ব্রুকলিনের কনি আইল্যান্ডে ২৪টি অ্যাফোর্ডেবল অ্যাপার্টমেন্টের লটারি চলছে। ২৯০৫ ওয়েস্ট ১৭তম স্ট্রিটের নতুন আবাসিক ভবনের এসব অ্যাপার্টমেন্টের মাসিক রেন্ট শুরু হচ্ছে ১ হাজার ৬৮১ ডলার থেকে। যোগ্য আবেদনকারীদের আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৯ সেপ্টেম্বর ২০২৬।
নিউইয়র্কে অ্যাপার্টমেন্ট লটারির শেষ তারিখ ২৯ সেপ্টেম্বর, আবেদন করবেন যেভাবে
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
মার্কিন বিমানবাহিনীর সেক্রেটারি ট্রয় মেইঙ্ক বলেছেন, যুক্তরাষ্ট্রের স্পেস ফোর্সের কাছে বর্তমানে কক্ষপথে থাকা ‘অন-অরবিট স্পেস কন্ট্রোল উইপনস’ বা মহাকাশ নিয়ন্ত্রণ অস্ত্র রয়েছে। তার ভাষ্য, এসব অস্ত্র শত্রুপক্ষের হামলা থেকে মার্কিন সামরিক বাহিনীকে সুরক্ষিত রাখতে সক্ষম। 
মহাকাশে যুক্তরাষ্ট্রের অস্ত্রের মহড়া, বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
ইরানের ধারাবাহিক হামলায় মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বহু সামরিক বিমান, ড্রোন ও ঘাঁটি ধ্বংস কিংবা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। মার্কিন প্রতিরক্ষা দপ্তরের (পেন্টাগন) পর্যবেক্ষণ সংস্থার এক প্রতিবেদনের বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
ইরানের হামলায় যুক্তরাষ্ট্রের ব্যাপক ক্ষয়ক্ষতি, বহু বিমান ধ্বংস
আরও পড়ুন
ঘুম ভেঙে বাথরুমে যেতেই চোখের সামনে ৭ ফুট কুমির
সুন্দরবনে কুমিরের ছাগল শিকারের ভিডিও ভাইরাল
অস্ত্র ফেলে দিচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী, চুক্তি সই
খানজাহান আলী মাজারের সেই কুমিরের হালচাল