ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

সুন্দরবনে কুমিরের ছাগল শিকারের ভিডিও ভাইরাল

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০৯:২৭ পিএম
ছবি ভিডিও থেকে নেওয়া

পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ঢাংমারি এলাকার লোকালয়সংলগ্ন খালে বিশাল আকৃতির কুমিরের ছাগল খাওয়ার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি প্রকাশের পর ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে। আতঙ্ক দেখা দিয়েছে বনসংলগ্ন এলাকায়।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কুমিরে ছাগল ধরে খাওয়ার ঘটনাটি শনিবার (১ আগস্ট) সকালের বলে নিশ্চিত করেছে বন বিভাগ।

আরও পড়ুন

ভিডিওর বরাত দিয়ে চাঁদপাই রেঞ্জের করমজল বন্যপ্রাণী প্রজনন ও পর্যটন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার মো. আজাদ কবির জানান, সকাল ১০টার দিকে বনের ঢাংমারী খালের লোকালয়ের পাড়ে ঘাস খাচ্ছিল একটি ছাগল। এ সময় খাল থেকে হঠাৎ করে বিশাল আকৃতির একটি কুমির উঠে ছাগলটির ওপর আক্রমণ করে খালে টেনে নিয়ে যায়। ছাগলটিকে পানিতে এপাশ-ওপাশ আছড়ে তার অঙ্গ-প্রত্যঙ্গ ছিঁড়ে খেতে থাকে। এমন সময় পাশ থেকে একটি নৌকায় করে যাওয়া লোকজন তাদের মোবাইলে বিরল এই দৃশ্যের ভিডিও ধারণ করে তা সামাজিক মাধ্যমে ছেড়ে দেন। মুহূর্তেই সেই ভিডিও দৃষ্টিতে পড়ে বন বিভাগের।

আজাদ কবির আরও জানান, সুন্দরবনসংলগ্ন লোকালয়ের খালপাড় থেকে ধরে কুমিরের ছাগল খাওয়ার ঘটনা এই প্রথম। এ ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর বনসংলগ্ন এলাকার মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বনের পাশের বাসিন্দাদের সতর্ক থাকা এবং তাদের গৃহপালিত প্রাণীগুলো সাবধানে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
গাইবান্ধার পলাশবাড়ীতে পূর্বশত্রুতার জেরে এক কারাবন্দি কৃষকের পরিবারের দুই বিঘা জমির ফলন্ত লাউক্ষেত কেটে নষ্ট করে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এতে পরিবারটির কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং তারা বর্তমানে আরও ক্ষয়ক্ষতির শঙ্কায় ভুগছে।
২ বিঘা জমির লাউক্ষেত ধ্বংস, কান্না থামছে না কৃষানির
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
শরীয়তপুরের নড়িয়ায় ঝাড়ফুঁক ও কবিরাজি চিকিৎসার কথা বলে ১৪ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে হোসাইন আহম্মেদ (৫৫) নামে এক মাদরাসার প্রিন্সিপালকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরীর পেটব্যথা কমাতে মাকে তেল-পানি আনতে পাঠান মাদরাসার প্রিন্সিপাল, অতঃপর...
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শ্রী শ্রী রাধামাধব আখড়া কেন্দ্রীয় মন্দিরে চুরির ঘটনায় জারু মিয়া ওরফে আকবর হোসেন (৩০) ও আকাশ মালদার ওরফে হাসিব (২৮) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া স্বর্ণালংকার, রুপার চেইন এবং পিতল ও তামার বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছে।
আখাউড়ায় মন্দিরে চুরির ঘটনায় গ্রেপ্তার ২, মূর্তিসহ বিভিন্ন সামগ্রী উদ্ধার
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় একটি সোনার দোকানের শোকেসে ঝুলন্ত অবস্থায় প্রায় ১৪ ফুট লম্বা অজগর পাওয়া গেছে। 
সোনার দোকানে ঝুলছিল বিশাল অজগর
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
গাইবান্ধার সাঘাটায় প্রেমের বিয়ে পরিবারের সদস্যরা মেনে না নেওয়ায় বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবনের ঘটনায় নবদম্পতির মৃত্যু হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সন্ধ্যায় নববধূ তানিশা বেগমের মৃত্যু হয়। পরদিন মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তার স্বামী মো. আলামিন।
বিষাক্ত গ্যাস ট্যাবলেট সেবন, নবদম্পতির মৃত্যু
আরও পড়ুন
জেলের ছদ্মবেশে সুন্দরবনে হরিণ শিকারের পাঁয়তারা, আটক ৬
‎সুন্দরবন থেকে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
সুন্দরবনের পাশের ১৮ রিসোর্ট বন্ধে চূড়ান্ত নোটিশ, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি
সুন্দরবনে বাঘের পায়ের ছাপের স্মৃতি এখনও মনে পড়ে প্রধানমন্ত্রীর