ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ২ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশিদের ভিসা নিয়ে ভারতীয় হাইকমিশনের বিশেষ সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ আগস্ট ২০২৬, ০৮:৫৪ পিএম
আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ০৯:০২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতীয় ভিসা পাইয়ে দেওয়ার নামে কোনো অর্থ লেনদেন না করার আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। একই সঙ্গে ভিসা সংক্রান্ত বিষয়ে বিভ্রান্তিকর প্রলোভন ও প্রতারণা এড়িয়ে চলতে বিশেষ সতর্কতা জারি করেছে তারা।

হাইকমিশন স্পষ্টভাবে জানিয়েছে, তাদের কোনো কর্মকর্তা কখনো ফোন, হোয়াটসঅ্যাপ, ই-মেইল বা সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে কারও সঙ্গে যোগাযোগ করে ভিসা দেওয়ার প্রতিশ্রুতি দেন না কিংবা কোনো ধরনের অর্থ দাবি করেন না। ভারতীয় ভিসা সংক্রান্ত সব আবেদন কেবল নির্ধারিত সরকারি প্রাক্রিয়া অনুসারেই নিষ্পত্তি করা হয়।

আরও পড়ুন

এ কারণে সন্দেহজনক কোনো ফোনকল, বার্তা বা প্রস্তাব পেলে কোনো অবস্থাতেই অর্থ লেনদেন না করার পরামর্শ দেওয়া হয়েছে। একই সঙ্গে ব্যক্তিগত তথ্য, পাসপোর্টের কপি, ব্যাংক হিসাবের বিবরণ বা আর্থিক তথ্য অপরিচিত কারও সঙ্গে শেয়ার না করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

হাইকমিশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ এ ধরনের প্রতারণার শিকার হলে বা এমন কোনো চেষ্টার মুখোমুখি হলে দ্রুত বিষয়টি কর্তৃপক্ষকে জানাতে হবে। অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট ফোন নম্বর, স্ক্রিনশট বা অন্যান্য প্রমাণপ্রত্র [email protected] ই-মেইল ঠিকানায় পাঠানোর অনুরোধ করা হয়েছে।

পাশাপাশি সাধারণ মানুষকে ভিসা সংক্রান্ত যেকোনো লেনদেনে সর্বোচ্চ সতর্ক থাকার এবং সামাজিক পরিবেশেও অন্য সবাইকে এ বিষয়ে সচেতন করার আহ্বান জানিয়েছে ভারতীয় হাইকমিশন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
স্বর্ণের প্রতি মানুষের এত আকর্ষণ কেন
স্বর্ণ—হাজার হাজার বছর ধরে মানুষের কাছে যার আকর্ষণ একটুও কমেনি। দাম বাড়লেও এর প্রতি মানুষের আগ্রহ কমে না।
স্বর্ণের প্রতি মানুষের এত আকর্ষণ কেন
ঝর্ণায় ভিজতে গিয়ে কাঁধে পড়ল বিশাল সাপ, অতঃপর...
পাহাড় থেকে নেমে আসা ঝর্ণার পানিতে ভিজে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করছিলেন পর্যটকরা। হঠাৎ পানির সঙ্গে ভেসে এসে এক যুবকের কাঁধের ওপর পড়ল বিশাল এক সাপ। মুহূর্তেই সেখানে ছড়িয়ে পড়ে আতঙ্ক। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের সাহাদ্রি পাহাড়ের বিখ্যাত আম্বোলি ঝর্ণায়। বুধবার (১৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি একটি পরিবার আম্বোলি ঝর্ণায় ঘুরতে যায়। সেখানে ঝর্ণার পানিতে ভিজছিলেন দুই নারী। তাদের সামনে কোলে ছোট্ট শিশুকে নিয়ে দাঁড়িয়ে ছিলেন এক যুবক। হঠাৎ ওপর থেকে ঝর্ণার পানির সঙ্গে একটি বড় সাপ এসে ওই যুবকের কাঁধের ওপর পড়ে। আকস্মিক ঘটনায় কিছু বুঝে ওঠার আগেই সাপটি দ্রুত সরে গিয়ে পাশের একটি পাথরের আড়ালে লুকিয়ে পড়ে। এ ঘটনায় সেখানে থাকা পর্যটকদের মধ্যে মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে চিৎকার করে নিরাপদ দূরত্বে সরে যান। ঘটনার পুরো দৃশ্য উপস্থিত এক পর্যটকের মোবাইল ফোনের ক্যামেরায় ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা দ্রুত ভাইরাল হয়। ভিডিওতে এক পর্যটককে সাপটিকে ‘অনেক বড়’ এবং ‘কিং কোবরা’ বলে মন্তব্য করতে শোনা যায়। তবে সাপটি আসলে কোন প্রজাতির ছিল, তা নিশ্চিত হওয়া যায়নি বলে জানিয়েছে এনডিটিভি। ঝর্ণার সৌন্দর্য উপভোগের মুহূর্তে এমন ভয়ংকর অভিজ্ঞতার ভিডিও এখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সূত্র: এনডিটিভি   আরটিভি/এসকে
ঝর্ণায় ভিজতে গিয়ে কাঁধে পড়ল বিশাল সাপ, অতঃপর...
আদানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী টিকটকের প্রতিষ্ঠাতা
ভারতের ধনকুবের গৌতম আদানিকে পেছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি হয়েছেন চীনের প্রযুক্তি উদ্যোক্তা ও টিকটকের প্রতিষ্ঠাতা জ্যাং ইমিং।
আদানিকে পেছনে ফেলে এশিয়ার শীর্ষ ধনী টিকটকের প্রতিষ্ঠাতা
নিউ মেক্সিকোয় ভয়াবহ বন্যা, প্রাণ গেল ৩ জনের
যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় অঙ্গরাজ্য নিউ মেক্সিকোয় ভারী বৃষ্টিতে সৃষ্ট আকস্মিক বন্যায় তিনজনের মৃত্যু হয়েছে।
নিউ মেক্সিকোয় ভয়াবহ বন্যা, প্রাণ গেল ৩ জনের
এলইডি বাল্বের নীল আলো কি চোখের ক্ষতি করছে? গবেষণায় নতুন সতর্কবার্তা
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য বর্তমানে প্রায় সব ঘরেই ব্যবহৃত হচ্ছে এলইডি বাল্ব।
এলইডি বাল্বের নীল আলো কি চোখের ক্ষতি করছে? গবেষণায় নতুন সতর্কবার্তা
আরও পড়ুন
আরাকান আর্মির গুলিতে বাংলাদেশি আহত
সীমান্তে গুলি করে বাংলাদেশিকে হত্যা
দক্ষিণ আফ্রিকায় গুলিতে প্রাণ হারালেন বাংলাদেশি
কয়লার জন্য ভারতে ঢুকে প্রাণ হারালেন বাংলাদেশি যুবক