ঢাকা বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

এবার আবির্ভাব ‘লিপ কিস বাবা’র, ভিডিও ঘিরে তুমুল বিতর্ক

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ১১:৫৬ এএম
ছবি: সংগৃহীত

কেউ মানসিক প্রশান্তির আশায়, কেউ আবার বিপদ থেকে মুক্তির প্রত্যাশায় শরণাপন্ন হন কথিত সিদ্ধপুরুষ বা সাধুবাবাদের। ব্যক্তিগত, পারিবারিক কিংবা পেশাগত নানা সমস্যায় অনেকেই তাদের দ্বারস্থ হন। তবে এসব কথিত সাধুর মধ্যে কেউ কেউ প্রতারণার সঙ্গে জড়িত এমন অভিযোগও প্রায়ই সামনে আসে।

সাধকের বেশে বিভিন্ন ধরনের প্রতারণাকাণ্ডের অভিযোগে অতীতে অনেক ভণ্ড সাধুর নাম সংবাদমাধ্যমে এসেছে। বিশেষ করে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য নারী ও শিশুদের হয়রানি কিংবা প্রতারণার শিকার করার অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

এবার এমনই এক সাধুর কর্মকাণ্ডের একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে তুমুল বিতর্ক। নেটাগরিকদের একাংশ ওই সাধুর নাম দিয়েছেন ‘লিপ কিস বাবা’।

‘রিয়্যালট্রুথডটইন’ নামের একটি ইনস্টাগ্রাম হ্যান্ডলে ভিডিওটি শেয়ার করা হয়েছে। ভিডিওতে দেখা যায়, এক সাধুবাবা নিজের ও কয়েকজন নারী ভক্তের মুখ কাপড় দিয়ে ঢেকে দীর্ঘ সময় ধরে তাদের ‘আশীর্বাদ’ করছেন।

ভিডিওটি প্রকাশ্যে আসার পরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। নেটাগরিকদের অনেকের অভিযোগ, কাপড় দিয়ে মুখ ঢাকার আড়ালে ওই সাধু নারী ভক্তদের চুম্বন করেছেন। একই সঙ্গে অনেকে প্রশ্ন তুলেছেন, পুরুষ ভক্তদের ক্ষেত্রে একই ধরনের আচরণ কেন দেখা যায় না?

তবে ওই সাধুর কয়েকজন অনুসারীর দাবি, এটি নির্দিষ্ট কিছু আধ্যাত্মিক ধারায় প্রচলিত ‘গুরু মন্ত্র’ বা দীক্ষা গ্রহণের কোনো আচার হতে পারে।

আরও পড়ুন

যদিও ভিডিওতে ঠিক কী ঘটেছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অভিযোগের সত্যতা নিয়েও নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না। ভিডিওটি ঘিরে বিতর্কের মধ্যেই ‘লিপ কিস বাবা’ নামটি নিয়ে ব্যাপক আলোচনা চলছে নেটদুনিয়ায়।

সূত্র: আনন্দবাজার

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
পাকিস্তানের পেশোয়ার শহরে একটি বেসরকারি বিদ্যালয়ের ছাদ ধসে অন্তত ২৭ শিক্ষার্থী ও এক শিক্ষক নিহত হয়েছেন। 
পাকিস্তানে স্কুলের ছাদ ধসে ২৮ জনের মৃত্যু, নিহতদের বেশির ভাগই শিশু
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
ইরানের সঙ্গে যুদ্ধ খুব শিগগিরই শেষ হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
‘খুব শিগগিরই শেষ হবে ইরান যুদ্ধ’, তেলের দাম কমার পূর্বাভাস ট্রাম্পের
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার গনেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভে আটক শিক্ষার্থী, সমাজকর্মী ও আন্দোলনকারীদের একাংশ পুলিশের বিরুদ্ধে মারধর, শারীরিক নির্যাতন, হেনস্তা ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলেছেন।
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে, জামা টেনে খুলে দিয়েছে’, দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
হরমুজ প্রণালির কাছে গত ২৪ ঘণ্টায় অজ্ঞাত বস্তু বা ক্ষেপণাস্ত্রের আঘাতে দুটি পণ্যবাহী জাহাজ ডুবে গেছে।
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
ইয়েমেনের রাজধানী সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি ও বিকট বিস্ফোরণের শব্দ ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।
সৌদি জোটের হামলার জবাবে পাল্টা হামলার কড়া হুঁশিয়ারি হুতিদের
আরও পড়ুন
বয়ফ্রেন্ডকে খুনের অভিযোগ অস্বীকার, পলাতক ইনফ্লুয়েন্সারের ভিডিও বার্তা
সাবেক স্বামীর ব্যক্তিগত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার
এআই দিয়ে ভিডিও তৈরির বিষয়ে মুসলিমদের সতর্ক করলেন মক্কার ইমাম
যুবককে বাঁশবাগানে নিয়ে দলবদ্ধ বলাৎকার, ভিডিওধারণ করে ব্ল্যাকমেইল