ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ইরানের সঙ্গে যুদ্ধে ‘হেরে গেছে’ যুক্তরাষ্ট্র: মার্কিন সিনেটর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০২:৪২ পিএম
ট্রাম্প আমেরিকাকে দুর্বল থেকে দুর্বলতর করছেন, অন্যদিকে শক্তিশালী হচ্ছে ইরান এমন মন্তব্য করেন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। ছবি কোলাজ

ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘হেরে গেছে’ বলে মন্তব্য করেছেন মার্কিন ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি। তিনি সতর্ক করে বলেছেন, সংঘাত দীর্ঘায়িত করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে দুর্বল থেকে দুর্বলতর করছেন, অন্যদিকে শক্তিশালী হচ্ছে ইরান।

সোমবার (১০ আগস্ট) এনবিসির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ কথা জানিয়েছে তুর্কি সংবাদসংস্থা আনাদোলু এজেন্সি।

এক সাক্ষাৎকারে ডেমোক্র্যাটিক সিনেটর ক্রিস মারফি বলেন, যুদ্ধের পথ ধরে ট্রাম্পের পরাজয় ইতোমধ্যেই স্পষ্ট। সংঘাত বন্ধ করা এবং আন্তর্জাতিক বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি পুনরায় চালু করার জন্য যদি একটি ‘খারাপ চুক্তিও’ করতে হয়, তবে তিনিও তা সমর্থন করবেন। আলোচনা থমকে থাকায় প্রতিদিন যুক্তরাষ্ট্রকে বড় মাশুল গুনতে হচ্ছে বলেও তিনি মনে করেন।

দ্য ওয়াশিংটন টাইমসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সামরিক অভিযান বন্ধ, অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং যুদ্ধের ক্ষতিপূরণ পাওয়ার দাবির বিষয়ে অনড় অবস্থানে রয়েছে ইরানি কর্তৃপক্ষ।

আরও পড়ুন

পরিস্থিতি পর্যালোচনা করে মারফি বলেন, ‘আমেরিকা যে হেরে গেছে, সেটা স্বীকার করে নিয়ে এখনই যুদ্ধের ইতি টানা দরকার। যুদ্ধ যত গড়াচ্ছে, মার্কিন অর্থনীতি তত ধাক্কা খাচ্ছে এবং সাধারণ আমেরিকানদের ওপর নিত্যপণ্যের দামের বোঝা বাড়ছে। বিপরীতে ইরান নিজের অবস্থান আরও সুসংহত করছে।’

সিনেটর মারফি আরও জানান, ইরানের সঙ্গে সংঘাত আরও দীর্ঘায়িত করার উদ্দেশ্যে কংগ্রেসে কোনো ধরনের নতুন সামরিক বাজেট অনুমোদন দেবেন না তিনি। তবে যুদ্ধ থেমে গেলে মার্কিন অস্ত্রের মজুত পুনর্বাসনের প্রয়োজনে সমর্থন জানাবেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের শিকাগোতে আট বছর বয়সী এক শিশুকে হত্যার ৬৫ বছর পর রহস্যের সমাধান হয়েছে।
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা