ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

হঠাৎ ইরানের শীর্ষ নিরাপত্তা পদে বড় পরিবর্তন

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১০ আগস্ট ২০২৬, ০৯:০০ এএম
ইরানের সর্বোচ্চ নিরাপত্তা পরিষদের নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আইআরজিসির সাবেক প্রধান মোহসেন রেজাই। ছবি: সংগৃহীত

ইরানের শীর্ষ নিরাপত্তা কাঠামোয় বড় ধরনের রদবদল করা হয়েছে। দেশটির সর্বোচ্চ নিরাপত্তা পরিষদ—সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের (এসএনএসসি) নতুন সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) সাবেক প্রধান মোহসেন রেজাই।

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান উত্তপ্ত সামরিক পরিস্থিতির মধ্যেই নীতি নির্ধারণী এই গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনল তেহরান।

বার্তা সংস্থা আনাদোলু জানায়, রোববার (৯ আগস্ট) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক ডিক্রির মাধ্যমে মোহসেন রেজাইকে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব পদে নিয়োগ দেন।

আরও পড়ুন

প্রেসিডেন্টের কার্যালয়ের যোগাযোগ ও তথ্যবিষয়ক উপপ্রধান সাইয়েদ মেহদি তাবাতাবায়ি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানান, পূর্ববর্তী সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরের পদত্যাগ এবং নতুন দায়িত্ব গ্রহণের বিষয় বিবেচনায় নিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান এই সিদ্ধান্ত নিয়েছেন।

এর ঠিক কিছুক্ষণ আগেই ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি মোহসেন রেজাইকে নিরাপত্তা কাউন্সিলে নিজের প্রতিনিধি হিসেবে মনোনীত করেন। ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত চলা ইরান-ইরাক যুদ্ধে রেজাইয়ের বিশেষ ভূমিকা ও দীর্ঘ অভিজ্ঞতার কথা উল্লেখ করে সর্বোচ্চ নেতা তাকে এই দায়িত্ব দেন।

১৯৮১ থেকে ১৯৯৭ সাল পর্যন্ত টানা ১৬ বছর আইআরজিসির নেতৃত্ব দিয়েছিলেন রেজাই। বর্তমানে তিনি এক্সপেডিয়েন্সি ডিসকার্নমেন্ট কাউন্সিলেরও জ্যেষ্ঠ সদস্য। চলতি বছরের মার্চে তিনি সর্বোচ্চ নেতার সামরিক উপদেষ্টা পদেও যুক্ত হয়েছিলেন।

অন্যদিকে সদ্য সাবেক সচিব মোহাম্মদ বাঘের জোলঘাদরকে নিজের রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন মোজতবা খামেনি।

ইরান ও যুক্তরাষ্ট্রের সামরিক উত্তেজনার মধ্যেই এই রদবদল ঘটল। গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর দুদেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘাত শুরু হয়। এপ্রিলে যুদ্ধবিরতি এবং জুনে দীর্ঘস্থায়ী শান্তির লক্ষ্যে একটি সমঝোতা স্মারক সই হলেও গত মাসে তা অকার্যকর হয়ে পড়ে। সম্প্রতি দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার পর সংঘাত নিরসনে পর্দার আড়ালে আলোচনা চলার খবরের মুখে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাময়িকভাবে হামলা বন্ধ রাখার ঘোষণা দেন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র