ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহত বেড়ে ২২৪, এখনও চলছে খোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১১ আগস্ট ২০২৬, ০৯:৩৭ পিএম
কলম্বিয়ার কালিতে ভূমিকম্পের পর একটি ক্ষতিগ্রস্ত ভবনের ড্রোন দৃশ্য। ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২২৪ জনে দাঁড়িয়েছে। এখনো ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ আটকে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে রাতভর অভিযান চালিয়েছেন উদ্ধারকর্মী, পুলিশ, সেনাসদস্য ও স্বেচ্ছাসেবীরা। কোথাও ভারী যন্ত্র দিয়ে ধ্বংসস্তূপ সরানো হয়েছে, আবার কোথাও খালি হাতেই চালানো হয়েছে তল্লাশি।

সোমবার (১০ আগস্ট) ভোরে ৭ দশমিক ৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়া। কয়েক দশকের মধ্যে দেশটিতে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর একটি এটি। দেশটির পশ্চিমাঞ্চলের কফি উৎপাদনকারী এলাকাগুলোতে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালায় ভূমিকম্পটি। পেরেইরা ও কালি শহরসহ বিভিন্ন এলাকায় বহুতল ভবন ধসে পড়ে। মানিজালেস শহরের একটি ক্যাথেড্রালের চূড়ার অংশও ভেঙে পড়ে।

উদ্ধারকর্মীরা বলছেন, ধ্বংসস্তূপের নিচ থেকে শব্দ ও জীবিত থাকার সম্ভাব্য কিছু সংকেত পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরীক্ষা করে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ধ্বংসাবশেষ সরিয়ে আটকে পড়া মানুষদের কাছে পৌঁছানোর চেষ্টা চলছে।

কলম্বিয়ান রেড ক্রসের কুইন্দিও শাখার অনুসন্ধান ও উদ্ধার বিভাগের প্রধান হোসে ফার্নান্দো উসমা বলেন, এখনো জীবিতদের উদ্ধারের যথেষ্ট আশা রয়েছে। তিনি জানান, আরও প্রায় ২৪ ঘণ্টা পর্যন্ত ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের জীবিত পাওয়ার সম্ভাবনা রয়েছে।

ভূমিকম্পে প্রায় ২২ লাখ মানুষের শহর কালিতে অন্তত ৯৫ জন নিহত হয়েছেন। বহু ভবন ধসে পড়েছে, আবার কিছু ভবন এমনভাবে হেলে পড়েছে যে সেগুলো যেকোনো সময় ভেঙে পড়তে পারে। আতঙ্কে শহরের বাসিন্দাদের অনেকেই রাস্তায় অবস্থান করছেন।

শহরের একটি হাসপাতালের ওপরের কয়েকটি তলা ধসে পড়েছে। এর মধ্যে শিশুদের চিকিৎসার জন্য ব্যবহৃত কিছু অংশও ছিল। হাসপাতালের পরিচালক ইর্নে তোরেস কাস্ত্রো জানান, কয়েকজন রোগী ভবনের ভেতরে আটকা পড়েছেন। এ ঘটনায় প্রায় ৬০০ রোগীকে হাসপাতালের বাইরে ধ্বংসাবশেষে ভরা রাস্তায় চিকিৎসা দিতে হয়েছে।

কালির বাসিন্দা ৪৩ বছর বয়সী কারমেন ইয়াসমিন গার্সিয়া উদ্ধার অভিযানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন। তিনি জানান, ধসে পড়া একটি ভবন থেকে তার দল সাতজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে। তবে আরও চারজন এবং একটি কুকুর তখনো ধ্বংসস্তূপের নিচে আটকে ছিল।

আরও পড়ুন

গার্সিয়া বলেন, কিছুক্ষণ আগেও ধ্বংসস্তূপের নিচ থেকে আঁচড়ানোর শব্দ পাওয়া যাচ্ছিল। এখন আর কোনো শব্দ শোনা যাচ্ছে না। তবু তারা আশা ছাড়ছেন না। উদ্ধারকাজে আরও মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি বলেন, লাঠি, কোদালসহ প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে যত বেশি মানুষ সাহায্যের জন্য এগিয়ে আসবেন, উদ্ধারকাজ তত সহজ হবে।

সবচেয়ে ক্ষতিগ্রস্ত রিসারালদা অঞ্চলের রাজধানী পেরেইরায় ৭২ জনের মৃত্যুর খবর জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। প্রতিবেশী ভালে দেল কাওকা অঞ্চলে, যার মধ্যে কালি শহরও রয়েছে, ৩৮ জন নিহত হয়েছেন। আর ভূমিকম্পের উৎপত্তিস্থলের সবচেয়ে কাছের গ্রামীণ অঞ্চল চোকোতে প্রাণ হারিয়েছেন আরও ১৩ জন।

পেরেইরায় ধ্বংসের চিত্র ছিল ভয়াবহ। পুরো আবাসিক এলাকা পরিণত হয়েছে কংক্রিটের স্তূপ ও বেঁকে যাওয়া লোহার কাঠামোয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এবং রয়টার্সের যাচাই করা ভিডিওতে দেখা যায়, ভূমিকম্পের সময় শহরের বিমানবন্দর ভয়াবহভাবে দুলছিল। এ সময় ছাদের বড় বড় অংশ ধসে পড়লে আতঙ্কে মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে থাকেন।

ভূমিকম্পের পর কালিতে লুটপাটের খবর পাওয়া গেছে। এ পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবেলার্দো দে লা এসপ্রিয়েলা ভোরের মধ্যে শহরটিতে এক হাজার নিরাপত্তাকর্মী মোতায়েনের ঘোষণা দিয়েছেন। ভূমিকম্পের পর কালি ও পেরেইরা— দুই শহরেই রাতে কারফিউ জারি করা হয়।

সোমবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রেসিডেন্ট বলেন, মানুষের পাশে দাঁড়াতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। দেশের মানুষের সুরক্ষা ও দুর্যোগের সময় একে অপরের পাশে দাঁড়ানোর ক্ষেত্রে কোনো রাজনৈতিক বা আদর্শিক বিভাজন থাকা উচিত নয় বলেও মন্তব্য করেন তিনি।

কলম্বিয়ার এবারের ভূমিকম্পের সঙ্গে ১৯৯৯ সালের ভয়াবহ ভূমিকম্পের তুলনা করা হচ্ছে। ওই ভূমিকম্পেও দেশটির একই কফি উৎপাদনকারী অঞ্চল ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং প্রাণ হারিয়েছিলেন এক হাজারের বেশি মানুষ।

এদিকে প্রতিবেশী ভেনেজুয়েলায় জুনে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের কথাও স্মরণ করছেন অনেকে। ওই দুর্যোগে ছয় হাজার ৩শ'র বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: কাঠমুন্ডু পোস্ট

আরটিভি/এমএইচজে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
  ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী এল মুরুগান। একই সঙ্গে রাজ্যসভার সদস্যপদ থেকেও পদত্যাগ করেছেন তিনি।  মঙ্গলবার (১৩ অক্টোবর) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পদত্যাগপত্র পাঠিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানান মুরুগান। পদত্যাগের কারণ হিসেবে তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) সাংগঠনিক শক্তি বাড়ানোর কথা জানিয়েছেন তিনি। ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে রাজ্যে দলের ভিত আরও মজবুত করতে পুরো সময় দিতে চান এই বিজেপি নেতা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে মুরুগান বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতমাতা ও তামিলনাড়ুর সেবা করার সুযোগ পাওয়া তার জীবনের সবচেয়ে বড় সম্মান। তিনি আরও বলেন, দিনমজুর পরিবারের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভায় কাজ করার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত গর্বের বিষয়। মুরুগান জানিয়েছেন, এবার তিনি দলের তৃণমূল পর্যায়ে ফিরে যেতে চান। তামিলনাড়ুতে বিজেপিকে আরও শক্তিশালী করাই হবে তার প্রধান লক্ষ্য। এর আগে তামিলনাড়ুতে বিজেপির রাজ্য সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন এল মুরুগান। পরে মধ্যপ্রদেশ থেকে রাজ্যসভার সদস্য নির্বাচিত হন তিনি। ২০৩০ সালে রাজ্যসভায় তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। তবে পদত্যাগপত্রে তিনি অবিলম্বে তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার অনুরোধ জানিয়েছেন। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস আরটিভি/ এসকেডি
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
জার্মানির কোলন শহরে রোবট ব্যবহার করে এক কিশোরীকে যৌন হয়রানি এবং সেই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের অভিযোগে ১৬ ও ১৯ বছর বয়সী দুই তরুণের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে পুলিশ।
রোবট দিয়ে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগ
হাসপাতালে ভর্তি পোপ
ফুসফুসের নডিউল অপসারণে অস্ত্রোপচারের জন্য ইতালির রোমে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) তাকে রোমের আগোস্তিনো জেমেল্লি ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে ভর্তি পোপ
আরও পড়ুন
বাছুরের খড় খাওয়া নিয়ে বিরোধ, প্রাণ গেল একজনের
পীরগঞ্জে পৌরসভার নির্মাণাধীন ভবনের ছাদ ধসে নিহত ২
কুমিল্লায় বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫
সকালে হাঁটতে বেরিয়ে গাড়িচাপায় প্রাণ গেল স্বামী-স্ত্রীর