ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

৫ হাজারের বেশি ব্যাংক অ্যাকাউন্ট, ভারতীয় ইনফ্লুয়েন্সার গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৩ আগস্ট ২০২৬, ০৮:২২ পিএম
ছবি: সংগৃহীত

ভারতে প্রতারণার অভিযোগে রোহান যাদব নামের এক ফেসবুক ইনফ্লুয়েন্সারকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, প্রতারণার মাধ্যমে এক বৃদ্ধের কাছ থেকে হাতিয়ে নেওয়া ১০ কোটি ৭৪ লাখ রুপি তিনি ৫ হাজার ৪৩৬টি ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছিলেন।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানিয়েছে, যাদবের সব ব্যাংক অ্যাকাউন্ট ও আর্থিক উৎস জব্দ করা হয়েছে। পরে তিনি আদালতে আত্মসমর্পণ করেন।

তদন্তে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে একদল প্রতারক সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন (সিবিআই) কর্মকর্তা পরিচয়ে এক বৃদ্ধের সঙ্গে যোগাযোগ করে। একটি মামলায় তাকে অভিযুক্ত করা হয়েছে দাবি করে গ্রেপ্তারের ভয় দেখানো হয়। আইনি ব্যবস্থা এড়াতে ওই বৃদ্ধকে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে ১০ কোটি ৭৪ লাখ রুপি পাঠাতে বাধ্য করা হয়।

প্রতারণার বিষয়টি বুঝতে পেরে পরে পুলিশের দ্বারস্থ হন ভুক্তভোগী। তদন্তে নেমে এক প্রতারককে এটিএম থেকে টাকা তোলার সময় আটক করে পুনে পুলিশ। তার কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হর্ষদ সুভাষ ধানতোল, সমর্থ সুরেশ দেশমুখ ও অমর শিবাজি আত্তার্গী নামে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধানতোল জানান, এটিএম থেকে তোলা টাকা তিনি রোহান যাদবের কাছে পৌঁছে দিতেন। এরপর তদন্তকারীরা যাদবের আর্থিক লেনদেনের ওপর নজরদারি শুরু করেন।

তদন্তে আরও উঠে আসে, যাদব টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে হংকংয়ের বিভিন্ন ব্যক্তির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন। তাদের সঙ্গে ভিডিও কলেও কথা বলতেন তিনি। পুলিশের দাবি, হংকংয়ের এসব ব্যক্তিই যাদবের ‘হ্যান্ডলার’ হিসেবে কাজ করতেন।

পুলিশ আরও জানিয়েছে, হংকংয়ের হ্যান্ডলারদের সঙ্গে ডিজিটাল ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আর্থিক লেনদেন করতেন যাদব। ভারত থেকে বৈদেশিক মুদ্রায় অর্থ পাঠানোর বিনিময়ে তিনি মোটা অঙ্কের কমিশন পেতেন।

পুলিশের তথ্য অনুযায়ী, রোহান যাদব শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে ইনফ্লুয়েন্সার হিসেবেই পরিচিত ছিলেন না, সেলিব্রিটি ম্যানেজমেন্টের কাজের সঙ্গেও যুক্ত ছিলেন। তার বিরুদ্ধে পুনে ও পিম্পরি-চিঞ্চওয়াড়ে দুটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন

ঘটনাটি সামনে আসার পর অনলাইন প্রতারণায় সামাজিক যোগাযোগমাধ্যমের পরিচিত মুখ ও ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহারের বিষয়টি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

সূত্র : এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
ভারতের মহারাষ্ট্রের পুনেতে যৌতুকের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে তৃষ্ণা রাহুল সাকপাল (৩৩) নামে এক আইটি ইঞ্জিনিয়ারের আত্মহত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় নিহতের বাবার দায়ের করা অভিযোগের ভিত্তিতে পুলিশ তার স্বামী ও পরিবারের চার সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
জার্মানির কোলোন শহরে ১৬ বছর বয়সী এক কিশোরীকে যৌন হয়রানি করার অভিযোগ উঠেছে একটি রোবটের বিরুদ্ধে। পুলিশের সন্দেহ, রোবটটির ১৬ বছর বয়সী মালিক ও তার ১৯ বছর বয়সী এক সঙ্গী সেটি নিয়ন্ত্রণ করেছিলেন এবং ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করেছিলেন।  পুলিশ রোবট ও দুটি মোবাইল ফোন জব্দ করে তদন্ত করছে। তবে ঘটনার সময় রোবটটি ইচ্ছাকৃতভাবে নিয়ন্ত্রণ করা হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত নয়।  পুলিশের অভিযোগ, শনিবার স্থানীয় সময় মধ্যরাতের কাছাকাছি সময়ে (ব্রিটিশ গ্রীষ্মকালীন সময় রাত ১১টা) শহরের কেন্দ্রের কাছে একটি ফাস্টফুডের দোকানের সামনে রোবটটি কিশোরীর পেছন দিক থেকে এগিয়ে যায়। একপর্যায়ে সেটি কিশোরীর নিতম্বে হাত দেয় এবং শরীরের সঙ্গে ধাক্কা দেওয়ার মতো নড়াচড়া করে। এতে আতঙ্কিত হয়ে চিৎকার করে সরে যায় মেয়েটি। নর্থ রাইন-ওয়েস্টফালিয়া পুলিশের ফেসবুক পোস্ট অনুযায়ী, রোবটটির উচ্চতা প্রায় ১২০ সেন্টিমিটার। ঘটনার সময় কিশোরীটি বন্ধুদের সঙ্গে ছিল। পরে জরুরি সেবায় খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল থেকে এক ব্লক দূরে রোবটটির মালিক ও তার ১৯ বছর বয়সী সঙ্গীকে খুঁজে পায়। পুলিশের ভাষ্য, রোবটটির মালিক ও তার সঙ্গী ঘটনার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচার করছিলেন বলে ধারণা করা হচ্ছে। এ সময় তারা ঘটনাটি নিয়ে মন্তব্যও করছিলেন। পুলিশ জানায়, ওই কিশোর রোবটটিকে একটি গাড়ির পেছনে রেখেছিলেন। সেখান থেকে সেটি উদ্ধার করা হয়। রোবটটির গায়ে কালো গোঁফ, সোনালি রঙের চেইন ও সাদা ভেস্ট ছিল বলে পুলিশের প্রকাশিত ছবিতে দেখা গেছে। ঘটনার তদন্তের অংশ হিসেবে রোবটটির পাশাপাশি অভিযুক্ত দুজনের দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। ঘটনার সময় তারা ইচ্ছাকৃতভাবে রোবটটির নড়াচড়া নিয়ন্ত্রণ করছিলেন কি না এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা কী ছিল, তা খতিয়ে দেখছে পুলিশ। এদিকে, ঘটনার বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা কিছু মন্তব্য নিয়ে সতর্ক করেছে পুলিশ। পরবর্তী এক ফেসবুক পোস্টে সংস্থাটি জানায়, এসব মন্তব্যের কিছু ‘সীমা লঙ্ঘন’ করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে তা ফৌজদারি অপরাধ হিসেবেও বিবেচিত হতে পারে। আরটিভি/এসআর
কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতের গ্রেটার নয়ডায় স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে ফ্ল্যাটের বারান্দা দিয়ে নিচে নামার চেষ্টাকালে ২১ তলা থেকে নিচে পড়ে ৩১ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহের শুরুর দিকে গ্রেটার নয়ডার ‘সেনচুরিয়ান পার্ক ট্রপিক্যাল গার্ডেন সোসাইটি’তে এই দুর্ঘটনা ঘটে।
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
করোনা মহামারীর পর চালু হওয়া ‘ঘর থেকে কাজ করা’ বা ‘ওয়ার্ক ফ্রম হোম’ সংস্কৃতির সুযোগ নিয়ে এক অভিনব জালিয়াতির ঘটনা ফাঁস হয়েছে যুক্তরাজ্যে। লন্ডন কাউন্সিলের এক সরকারি কর্মকর্তা একই সময়ে অন্তত পাঁচটি পূর্ণকালীন সরকারি চাকরি করে প্রায় সাড়ে তিন লাখ পাউন্ড হাতিয়ে নিয়েছেন বলে আদালতে অভিযোগ উঠেছে। খবর হিন্দুস্তান টাইমসের। 
একসঙ্গে ৫ সরকারি চাকরি, শেষ রক্ষা হলো না কর্মকর্তার
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
বড় শহরগুলোর প্রতি ১০টি মাধ্যমিক বিদ্যালয়ের ৯টিই এমন জায়গার কাছে অবস্থিত, যেখানে শিশুরা সহজেই অস্বাস্থ্যকর খাবার কিনতে পারে। এসব জায়গার মধ্যে রয়েছে স্ন্যাকসের দোকান, সুপারমার্কেট ও মিষ্টি বিক্রির বিশেষায়িত দোকান। 
আঁতকে ওঠার মতো তথ্য দিল ইউনিসেফ
আরও পড়ুন
‘শাশুড়ি চায় বেতন, শ্বশুর ফ্ল্যাট’, ভয়ংকর সিদ্ধান্ত নিলেন নারী প্রযুক্তিবিদ
স্ত্রীর সঙ্গে ঝগড়া এড়াতে পালানোর চেষ্টা যুবকের, অতঃপর...
ভারতে জেন-জি আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা
ভারতের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন প্রতিমন্ত্রী মুরুগান