ঢাকা শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

মূত্রথলি থেকে বের হলো দানবাকৃতির ৩.১ কেজির পাথর

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৬:৩৬ পিএম
ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কায় এক ব্যক্তির মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে ৩ দশমিক ১ কেজি ওজনের বিশাল একটি পাথর অপসারণ করেছেন চিকিৎসকরা। চিকিৎসকদের দাবি, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা মূত্রথলির পাথরগুলোর মধ্যে এটি এখন পর্যন্ত সবচেয়ে বড়।

দেশটির পূর্বাঞ্চলীয় ত্রিনকোমালি জেনারেল হাসপাতালে গত সপ্তাহে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তির অস্ত্রোপচার করা হয়। অপসারণ করা পাথরটির দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার। এর ওজন প্রায় পূর্ণ মেয়াদের একটি নবজাতক শিশুর সমান।

চিকিৎসকরা জানান, ওই ব্যক্তি স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। চিকিৎসার সময় তার প্রস্রাব করতে সমস্যার বিষয়টি নজরে আসে। পরে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় তার মূত্রথলিতে বিশাল একটি পাথরের উপস্থিতি ধরা পড়ে।

অস্ত্রোপচারের নেতৃত্ব দেওয়া চিকিৎসক প্রহালাহান বালাকৃষ্ণান বলেন, অস্ত্রোপচারের মাধ্যমে অপসারণ করা মূত্রথলির পাথরের মধ্যে এটিই সবচেয়ে বড়। অস্ত্রোপচারের পর রোগীর শারীরিক অবস্থা ভালো রয়েছে।

চিকিৎসকদের ধারণা, পাথরটি ওই ব্যক্তির মূত্রথলিতে প্রায় ৫ থেকে ১০ বছর ধরে ছিল। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং তার অন্যান্য শারীরিক সমস্যারও চিকিৎসা চলছে।

চিকিৎসকদের ভাষ্য, মূত্রে থাকা বিভিন্ন খনিজ পদার্থ জমে স্ফটিকের মতো শক্ত হয়ে গেলে মূত্রথলিতে পাথর তৈরি হতে পারে। বিশেষ করে মূত্রথলি পুরোপুরি খালি না হলে সেখানে ঘন মূত্র জমে থাকে। এতে খনিজ পদার্থগুলো ধীরে ধীরে জমাট বেঁধে বড় পাথরের আকার ধারণ করতে পারে।

ছোট আকারের পাথর অনেক সময় বালুকণার মতো হয় এবং স্বাভাবিকভাবেই শরীর থেকে বের হয়ে যেতে পারে। তবে এক সেন্টিমিটারের বেশি বড় পাথর প্রস্রাবের প্রবাহে বাধা সৃষ্টি করতে পারে এবং চিকিৎসার প্রয়োজন হতে পারে। চার সেন্টিমিটারের বেশি আকারের মূত্রথলির পাথরকে সাধারণত বিশাল পাথর হিসেবে বিবেচনা করা হয়।

এর আগে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের তথ্য অনুযায়ী, ২০০৩ সালে ব্রাজিলে এক রোগীর মূত্রথলি থেকে ১ দশমিক ৯ কেজি ওজনের একটি পাথর অপসারণ করা হয়েছিল। সেটির দৈর্ঘ্য ছিল ১৭ দশমিক ৯ সেন্টিমিটার।

আরও পড়ুন

এবার শ্রীলঙ্কায় অপসারণ করা পাথরটির ওজন ৩ দশমিক ১ কেজি এবং দৈর্ঘ্য প্রায় ১৭ সেন্টিমিটার হওয়ায় চিকিৎসকদের দাবি, এটি মূত্রথলি থেকে অস্ত্রোপচারের মাধ্যমে অপসারিত সবচেয়ে বড় পাথর হতে পারে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
সরকারের তথ্য অনুযায়ী, বন্যাজনিত বিভিন্ন ঘটনায় প্রায় ৪০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে কয়েকজন পানিতে ডুবে এবং কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। শহরের ২৩০টির বেশি আশ্রয়কেন্দ্রে হাজারো মানুষ অবস্থান নিয়েছেন।
বন্যায় বিপর্যস্ত থাইল্যান্ড, সব জেলায় সতর্কবার্তা
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা ও চিন্ময় দাসের মুক্তির দাবিতে কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাওয়ের চেষ্টা করেছেন বিক্ষোভকারীরা।
কলকাতায় বাংলাদেশ মিশন ঘেরাও করার চেষ্টা
শত শত প্রজাতির ফুলের চাদরে ঢেকে গেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি
পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমিগুলোর একটি চিলির আতাকামা।
শত শত প্রজাতির ফুলের চাদরে ঢেকে গেছে পৃথিবীর শুষ্কতম মরুভূমি
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
শিক্ষক ও শ্রেণিকক্ষের সংকট, জরাজীর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান এবং বরাদ্দ বাড়ানোর দাবিতে ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়েছে শিক্ষার্থীদের বিক্ষোভ। শুক্রবার (২ অক্টোবর) বিক্ষোভকে কেন্দ্র করে বিভিন্ন স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। এদিন ১ হাজার ৭৪৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী লরাঁ নুনেজ।
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভ-সংঘর্ষ, এক দিনে গ্রেপ্তার ১,৭৪৭
রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক
ইতালির রোমের ফিউমিসিনো বিমানবন্দরে চারটি লাগেজে লুকিয়ে রাখা ২৮ কেজি রুপা ও মূল্যবান গয়না জব্দ করেছেন শুল্ক কর্মকর্তারা। জব্দ করা এসব সামগ্রীর আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি। এ ঘটনায় এক বাংলাদেশি নাগরিকের বিরুদ্ধে বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। ইতালির রোমের ফিউমিসিনো (লিওনার্দো দা ভিঞ্চি) বিমানবন্দরে এ অভিযান চালানো হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ঢাকার উদ্দেশে যাত্রা করা ওই বাংলাদেশি নাগরিকের ইস্তাম্বুলে যাত্রাবিরতি দেওয়ার কথা ছিল। গোপন তথ্য ও সন্দেহের ভিত্তিতে যাত্রীর ওপর নজরদারি শুরু করেন বিমানবন্দরের শুল্ক বিভাগ ‘ফিউমিসিনো গ্রুপ’এর কর্মকর্তারা। এ সময় ইতালির অর্থনৈতিক অপরাধ দমনকারী পুলিশ বাহিনী ‘গুয়ার্দিয়া দি ফিনানজা’র রোম প্রাদেশিক কমান্ডের সদস্যরাও অভিযানে অংশ নেন। প্রথমে ওই যাত্রীর বিমানে জমা দেওয়া চারটি লাগেজ এক্স-রে স্ক্যান করা হয়। স্ক্যানিংয়ে অসংগতি ধরা পড়ার পর ব্যাগগুলো খুলে তল্লাশি চালানো হয়। এ সময় বিভিন্ন প্লাস্টিকের মোড়কে লুকিয়ে রাখা বিপুল পরিমাণ রুপা ও মূল্যবান অলংকার উদ্ধার করেন কর্মকর্তারা। গুয়ার্দিয়া দি ফিনানজার তথ্য অনুযায়ী, উদ্ধার করা রুপার বৈধ উৎস এবং সীমান্ত পারাপারের জন্য প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদন দেখাতে পারেননি ওই যাত্রী। এ ঘটনায় অবৈধভাবে পণ্য বহনের সন্দেহে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে সরকারি কৌঁসুলির কার্যালয় ও বিচার বিভাগীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তবে তাকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি। জব্দ করা ২৮ কেজি রুপা বিচার বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে রাষ্ট্রীয় হেফাজতে রাখা হয়েছে। উদ্ধার করা সামগ্রীর মোট আনুমানিক মূল্য ৩৬ হাজার ইউরোর বেশি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আরটিভি/এসকে
রোম বিমানবন্দরে ২৮ কেজি রুপা জব্দ, অভিযুক্ত বাংলাদেশি নাগরিক
আরও পড়ুন
চলন্ত ট্রেন থেকে রাবি শিক্ষার্থীদের লক্ষ্য করে পাথর নিক্ষেপ 
মাজার সংলগ্ন মসজিদ থেকে ঐতিহাসিক পাথর চুরি, অতঃপর...
প্রসবের ভয়ে হাসপাতাল থেকে পালিয়েছিলেন, ৩৬ বছর পর পেট থেকে মিলল ‘পাথর শিশু’
পেটের ডান পাশে ব্যথা? হতে পারে পিত্তথলিতে পাথর