ঢাকা বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

মার্কিন মানচিত্রে হরমুজ প্রণালি, ট্রাম্পের পোস্ট

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ১১:২৭ পিএম
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার পোস্টটি । কোলাজ ছবি: সংগৃহীত

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে চিহ্নিত করে একটি মানচিত্রের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেছেন। ছবিটিতে হরমুজ প্রণালিকে ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, ছবিটি ওই জলপথের ওপর মার্কিন নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার গুরুত্বকে আরও জোরালো অংশ হিসেবেই বুঝানো হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) নিজের ভেরিফায়েড ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্টে বিতর্কিত এই মানচিত্রের ছবিটি শেয়ার করেন ডোনাল্ড ট্রাম্প। প্রকাশিত ওই মানচিত্রে আন্তর্জাতিক বাণিজ্যের অন্যতম ব্যস্ত ও সংবেদনশীল এই জলপথটিকে একটি ‘নতুন মার্কিন ভূখণ্ড’ হিসেবে দেখানো হয়েছে।

আরও পড়ুন

বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় ২০ শতাংশই প্রবাহিত হয় এই হরমুজ প্রণালির মধ্য দিয়ে, যা মূলত ইরান ও ওমানের জলসীমায় অবস্থিত। এর আগে গত শুক্রবার সর্বপ্রথম হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডভুক্ত করার অভিনব ধারণার কথা জানান ট্রাম্প। তিনি দাবি করেছিলেন, কঠোর অবরোধের মাধ্যমে কৌশলগত এই জলপথটি বর্তমানে মার্কিন নিয়ন্ত্রণেই রয়েছে।

যুক্তরাষ্ট্রের এমন দাবির তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ট্রাম্পের বক্তব্যকে ‘অলীক কল্পনা’ আখ্যা দিয়ে তেহরান জানিয়েছে, পরাজয়ের বাস্তবতা থেকে নজর ঘোরাতেই মার্কিন প্রশাসন এমন বিভ্রান্তি ছড়াচ্ছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কঠোর ভাষায় জানিয়েছে, এই প্রণালি অতীতেও ইরানের ছিল, বর্তমানেও রয়েছে এবং ভবিষ্যতেও ইরানেরই থাকবে। একই সঙ্গে তেহরানের পক্ষ থেকে স্পষ্ট করে বলা হয়েছে যে, আন্তর্জাতিক এই জলপথটি কেবল ইরানের নির্দেশেই বন্ধ কিংবা উন্মুক্ত করা হবে।

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
উত্তর আফ্রিকার দেশ মরক্কোর ইতিহাসে প্রথমবারের মতো নারী প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন ফাতিমা জাহরা মানসুরি। দেশটির রাজা ষষ্ঠ মোহাম্মদ ৫০ বছর বয়সী এই নগর পরিকল্পনামন্ত্রী ও আইনজীবীকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন, যা মরক্কোর জন্য একটি যুগান্তকারী সিদ্ধান্ত।
ইতিহাসে প্রথমবার নারী প্রধানমন্ত্রী পেল মরক্কো
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ব্যক্তিগত বিমানে গোপনে সংযুক্ত আরব আমিরাতের আবু ধাবি গেছেন। সফরটি গোপনে সম্পন্ন হয় এবং গণমাধ্যমের নজর এড়িয়ে তিনি দেশটির প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদের সঙ্গে বৈঠক করেন। কোনো আনুষ্ঠানিক বিবৃতি ছাড়াই তিনি দেশে ফিরে যান।
নেতানিয়াহু কেন আমিরাতে ‘গোপন’ সফর করলেন?
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্কের কুইন্সের ওজন পার্কে নতুন আল ফুরকান মসজিদ নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন ও তহবিল সংগ্রহের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
নিউইয়র্কে বাংলাদেশিদের উদ্যোগে নির্মাণ হবে ৮ মিলিয়ন ডলারের মসজিদ
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক থেকে বাংলাদেশে বা যুক্তরাষ্ট্রের অন্য স্টেটে যাওয়ার টিকিট খুঁজতে শুধু একটি বিমানবন্দর ও নির্দিষ্ট তারিখে আটকে থাকলে কম দামের ফ্লাইট চোখ এড়িয়ে যেতে পারে।
নিউইয়র্ক থেকে ফ্লাইট ধরবেন? জানুন এই পাঁচ নিয়ম, বাঁচবে ৩০০ ডলার!
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে (এনওয়াইপিডি) বাংলাদেশি বংশোদ্ভূতদের অভাবনীয় উত্থান ঘটেছে।
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
আরও পড়ুন
নিউইয়র্ক পুলিশে বাংলাদেশিদের অগ্রযাত্রা, রয়েছে এক হাজারের বেশি কর্মকর্তা
সাধারণ দাঁতব্যথা থেকে ধরা পড়ল ভয়াবহ ক্যানসার, বাঁচার লড়াইয়ে ৪ বছরের শিশু
ইরাক ছাড়ছে মার্কিন বাহিনী, বাড়তে পারে ইরানের প্রভাব
যুক্তরাষ্ট্রে খাদ্য ও স্বাস্থ্য সহায়তার নিয়মে বড় পরিবর্তন