ঢাকা রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

স্কুলে ছেলেকে শাসন করায় দুই শিক্ষককে বেল্ট খুলে পেটালেন বাবা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৫ আগস্ট ২০২৬, ১২:০২ পিএম
ছবি: সংগৃহীত

শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষকরা শাসন করবেন এটাই স্বাভাবিক। তবে এক ছাত্রকে শাসন করার অভিযোগে তার বাবা স্কুলে এসে দুই শিক্ষককে কোমরের বেল্ট খুলে মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এ ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গের বনগাঁর গোপালনগর হরিপদ ইনস্টিটিউশনে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে স্কুল সূত্রের বরাত দিয়ে বলা হয়েছে, ওই স্কুলে একাদশ শ্রেণির রেজিস্ট্রেশনের কাজ চলছিল। এ সময় শ্রেণিকক্ষে কয়েকজন শিক্ষার্থী চিৎকার-চেঁচামেচি ও অশোভন আচরণ করছিল বলে অভিযোগ। তুমুল হট্টগোলের মধ্যেই বাংলা বিভাগের শিক্ষক অরুণ দাস সেখানে বসে রেজিস্ট্রেশনের গুরুত্বপূর্ণ কাজ করছিলেন।

অরুণ দাসের ভাষ্য, শিক্ষার্থীদের অশোভন আচরণের কারণে তিনি দুয়েকজনকে শাসন করেন। এরপরই এক শিক্ষার্থী তার বাবাকে ফোন করে স্কুলে ডেকে আনে।

অভিযোগ রয়েছে, ওই শিক্ষার্থীর বাবা প্রধান শিক্ষকের কক্ষে হঠাৎ ঢুকে পড়েন। সেখানে কথা কাটাকাটির একপর্যায়ে তিনি কোমর থেকে বেল্ট খুলে শিক্ষক অরুণ দাসকে মারধর শুরু করেন। তাকে ঠেকাতে গেলে প্রধান শিক্ষকও বেল্টের আঘাতে আহত হন।

স্কুলের প্রধান শিক্ষক সমরেশ চন্দ্র মণ্ডল বলেন, ঘটনার পর শিক্ষকরা রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন। স্কুলে শৃঙ্খলা বজায় রাখতে শিক্ষার্থীদের ন্যূনতম শাসন করতেই হয়। কিন্তু এ ধরনের ঘটনায় শিক্ষকরা নিরাপত্তাহীনতায় ভুগছেন।

তিনি অভিযোগ করেন, দেবব্রত দাস নামে এক শিক্ষার্থীর অভিভাবক স্কুলে এসে অরুণ দাসকে বেল্ট দিয়ে মারধর করেন। তাকে থামাতে গেলে প্রধান শিক্ষককেও একইভাবে আঘাত করা হয়।

আরও পড়ুন

এ ঘটনায় সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন শিক্ষকরা। ঘটনার সিসিটিভি ফুটেজও পুলিশের কাছে জমা দেওয়া হয়েছে বলে জানা গেছে। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে স্কুল কর্তৃপক্ষ।

প্রধান শিক্ষকের আশঙ্কা, এ ধরনের ঘটনা চলতে থাকলে শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পরিবেশে পাঠদান চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে।


আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষককে ফেরাতে ব্যাকুল শিক্ষার্থীরা
শিকলে বেঁধে মাদরাসার শিশুকে পেটানোর ভিডিও ভাইরাল
ঢাকায় ২ তলা থেকে পড়ে প্রাণ গেল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর
অস্ট্রেলিয়ার শিক্ষাজীবন শুরু করতে না করতেই চলে গেলেন ঢাবি শিক্ষার্থী