ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

বিমানে জার্মানি গেল মশা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ২৮ আগস্ট ২০২৬, ০৭:০০ পিএম
প্রতীকী ছবি।

যাত্রীবাহী বা কার্গো বিমানে চেপে নিঃশব্দে জার্মানির মাটিতে পা রেখেছিল এক বিষাক্ত অ্যানোফিলিস মশা। হাজার মাইল দূর থেকে বিমানে করে আসা সেই অচেনা মশার কামড়েই শেষ পর্যন্ত জার্মানির ফ্রাঙ্কফুর্ট বিমানবন্দরে প্রাণ হারিয়েছেন দুজন কর্মী।

জার্মানির সবচেয়ে ব্যস্ত এই আন্তর্জাতিক বিমানবন্দরে সম্প্রতি তৈরি হয় এক ভূতুড়ে স্বাস্থ্যসংকট। ভিন্ন ভিন্ন বিভাগে কাজ করা ছয়জন পুরুষ কর্মী হঠাৎ রহস্যজনক জ্বরে আক্রান্ত হন। তাদের শরীরে ম্যালেরিয়ার জীবাণু ধরা পড়ে এবং চিকিৎসাধীন অবস্থায় দুজন কর্মী মারা যান। বাকি চারজন হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর এখন সুস্থ হয়ে উঠছেন। বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ফ্রাপোর্ট’ ও স্থানীয় জনস্বাস্থ্য বিভাগ এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছে।

স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, এই ঘটনাটি চিকিৎসা বিজ্ঞানের বিরল 'এয়ারপোর্ট ম্যালেরিয়া'র এক নির্মম উদাহরণ। ক্রান্তীয় বা ম্যালেরিয়াপ্রবণ কোনো দেশ থেকে ছেড়ে আসা বিমানে চড়ে পরজীবী বহনকারী মশা হাজার হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে অন্য দেশের বিমানবন্দরে পৌঁছে যায়। বিমান কিংবা কনটেইনার থেকে বেরিয়ে সেই মশা স্থানীয় বাসিন্দা বা বিমানবন্দর কর্মীদের কামড়ালে এ ধরনের অনাকাঙ্ক্ষিত সংক্রমণ ঘটে।

আরও পড়ুন

জার্মান সরকারের রোগ নিয়ন্ত্রণ সংস্থা রবার্ট কখ ইনস্টিটিউট (আরকেআই) জানায়, আক্রান্ত ওই কর্মীরা মূলত জুলাইয়ের প্রথম সপ্তাহে অসুস্থ হয়ে পড়েছিলেন। পরে নেদারল্যান্ডসের জাতীয় জনস্বাস্থ্য ইনস্টিটিউট পরীক্ষা-নিরীক্ষা করে জানায়, এই ম্যালেরিয়ার পেছনে দায়ী ম্যালেরিয়া পরজীবীর সবচেয়ে মারাত্মক ও প্রাণঘাতী প্রজাতি ‘প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম’।

হত্যাকারী মশাটির প্রজাতি ও এটি ভৌগোলিকভাবে ঠিক কোন দেশ থেকে বিমানে উঠেছিল, তা শনাক্ত করতে কাজ চলছে। বিমানবন্দর এলাকায় পাতা ফাঁদে ধরা পড়া মশার জেনেটিক বিশ্লেষণ বেলজিয়ামের ইনস্টিটিউট অব ট্রপিক্যাল মেডিসিনে পাঠানো হয়েছে।

অবশ্য ফ্রাঙ্কফুর্ট স্বাস্থ্য বিভাগের প্রধান পিটার টিনেমান আশ্বস্ত করে জানিয়েছেন, ঘাতক মশাটি হয়তো ইতিমধ্যেই মারা গেছে, তাই সাধারণ মানুষ বা বিমানযাত্রীদের নতুন করে আতঙ্কের কারণ নেই। তবে ইউরোপের মতো দেশে সচরাচর ম্যালেরিয়া না থাকায় চিকিৎসকেরা প্রাথমিক লক্ষণ দেখে রোগটি শনাক্ত করতে দেরি করেন, যার খেসারত দিতে হলো ওই দুই বিমানবন্দর কর্মীকে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
জার্মানিতে চাকরির বড় সুযোগ, আবেদন করতে পারবেন যারা
জার্মানিকে হারিয়ে ইতিহাস গড়ল গ্রিস
জার্মানিতে মার্কিন এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত
ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে হাসপাতালে ভর্তি ৭৪৭