ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

নেপালে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩৪

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ১১:৩৩ এএম
নেপালের ত্রিশুলি বাজারে ক্ষতিগ্রস্ত ভবনগুলোর ধ্বংসস্তূপের সামনে থমকে দাঁড়িয়ে পরিস্থিতি পরিদর্শন করছেন এক উদ্ধারকর্মী। ছবি: এএফপি 

আকস্মিক ঢল ও বন্যায় বিপর্যস্ত নেপালে কাদা এবং হিমবাহের স্তূপ থেকে বেড়েই চলেছে নিহতের সংখ্যা। সবশেষ সরকারি হিসাব অনুযায়ী, নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৭৩৪ জনে। এছাড়া এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ২ হাজার ৪৯৮ জন। তবে বেসরকারি ও স্থানীয় সূত্রে নিখোঁজের প্রকৃত সংখ্যা এই তালিকার চেয়ে অনেক বেশি বলে জানা যাচ্ছে।

রোববার (৩০ আগস্ট) সকালে দেশটির জাতীয় দুর্যোগ ঝুঁকি হ্রাস ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এনডিআরআরএমএ) সর্বশেষ এই হালনাগাদ তথ্য নিশ্চিত করেছে।

নেপালের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়, আজ সকাল ৯টা পর্যন্ত উদ্ধারকারীরা বন্যাকবলিত বিভিন্ন দুর্গম এলাকা থেকে ৭৩৪টি লাশ উদ্ধার করেছেন। পানির তীব্র স্রোতে অনেক লাশ মূল উৎপত্তিস্থল থেকে শত শত মাইল দূরে ভেসে গেছে। সর্বোচ্চ ২৫৯টি লাশ উদ্ধার করা হয়েছে চিতাওয়ান জেলা থেকে। এ ছাড়া পূর্ব নাওয়ালপারাসিতে ১৮৪টি, পশ্চিম নাওয়ালপারাসিতে ৮২টি, গোর্খায় ৫৮টি, নুয়াকোটে ৫২টি, ধাদিঙে ৫০টি, তানাহুনে ৩৬টি এবং বন্যা আক্রান্ত মূল কেন্দ্র রসুয়া থেকে ১৩টি লাশ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

ধ্বংসস্তূপের মধ্যে থেকে আজ পর্যন্ত ৮ হাজার ১৮৬ জনকে জীবিত উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নেওয়া সম্ভব হয়েছে। সড়কযোগাযোগ ও সেতু লণ্ডভণ্ড হয়ে পড়ায় দুর্গম এলাকাগুলোতে উদ্ধারের একমাত্র ভরসা হয়ে উঠেছে হেলিকপ্টার। কয়েকটি এলাকায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে চার দিন পার হয়ে গেলেও উদ্ধারকারীরা এখনো পায়ে হেঁটে পৌঁছাতে পারেননি।

এক জরুরি বার্তায় নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জানিয়েছেন, উদ্ধার হওয়া সাড়ে সাত শতাধিক লাশের মধ্যে মাত্র ২০টির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে। মর্গে লাশ রাখার পর্যাপ্ত ফ্রিজার এবং জায়গা না থাকায় দ্রুত ডিএনএ নমুনা সংরক্ষণ করে লাশগুলো সমাহিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে স্বজনেরা অন্তত পরিচয় নিশ্চিত করতে পারেন। নেপালের সশস্ত্র বাহিনী ও আন্তর্জাতিক উদ্ধারকারী দলগুলো নিখোঁজদের সন্ধানে এখনো যৌথ উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাটির প্রায় ৪০০ ফুট গভীরে নাগরদোলা, মিনি-গলফ, বোলিং আর ভূগর্ভস্থ হ্রদে নৌকাবিহার অবিশ্বাস্য মনে হলেও এমনই এক ব্যতিক্রমী বিনোদনকেন্দ্র রয়েছে রোমানিয়ায়। প্রাচীন লবণ খনির ভেতরে গড়ে ওঠা এই পর্যটনকেন্দ্রের নাম স্যালিনা তুরদা।
যেখানে মাটির ৪০০ ফুট নিচেও চলে নৌকা, ঘোরে নাগরদোলা
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
ব্যস্ত জীবনে পর্যাপ্ত ঘুম যেন অনেকের কাছেই বিলাসিতা। কাজের চাপ, দীর্ঘ কর্মঘণ্টা আর যাতায়াতের ক্লান্তিতে ঘুমের সময় কমে আসছে প্রতিনিয়ত। বিশেষ করে জাপানে ঘুমের অভাব একটি পরিচিত সমস্যা।
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
আরও পড়ুন
ইসির সঙ্গে বৈঠকে নেপালের নির্বাচন কমিশনের প্রতিনিধিদল
নেপালে ফানটাস্টিক হেব্বি এনার্জির ‘হেব্বি অ্যাডভেঞ্চার টু হিমালয়া’, ৩ বিজয়ীর রোমাঞ্চকর অভিযান
‘কিডনি আবার গজাবে’ দালালের প্রতারণায় যে গ্রাম হয়ে ওঠে কিডনি ভ্যালি
নেপালে ভয়াবহ বিপর্যয়ের ৩৭ দিন পর পর্যটককে জীবিত উদ্ধার