ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

এবার অস্ত্র রপ্তানি বাড়াতে বড় প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৭:১০ পিএম

দেশীয়ভাবে অস্ত্র ও সামরিক সরঞ্জাম উৎপাদন বাড়ানো এবং আন্তর্জাতিক বাজারে প্রতিরক্ষা পণ্যের রপ্তানি সম্প্রসারণের লক্ষ্যে পাকিস্তানের সবচেয়ে বড় প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে আরও দুটি নতুন শিল্পকারখানা চালু করতে যাচ্ছে দেশটির সরকার। চলতি বছরের শেষ নাগাদ কারখানা দুটিতে উৎপাদন শুরু হবে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

শনিবার (২৯ আগস্ট) পাকিস্তানের সেনাপ্রধান ও দেশটির চিফ অব ডিফেন্স ফোর্সেস ফিল্ড মার্শাল আসিম মুনির ওয়াহ শহরে অবস্থিত পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (পিওএফ) পরিদর্শন করেন।

দেশটির ওয়াহ এলাকায় অবস্থিত পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজ (পিওএফ) দেশটির সশস্ত্র বাহিনীর জন্য অস্ত্র ও গোলাবারুদ তৈরি করে। আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের সামরিক সরঞ্জামের প্রতি আগ্রহ বাড়ায় এই খাত থেকে রপ্তানি বাড়ানোর সুযোগ কাজে লাগাতে চাইছে ইসলামাবাদ।

পাকিস্তানের সামরিক বাহিনীর তথ্য অনুযায়ী, পরিদর্শনের সময় ফিল্ড মার্শাল আসিম মুনির পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজের উৎপাদন সক্ষমতা, রপ্তানির সম্ভাবনা এবং পাকিস্তানের প্রতিরক্ষা শিল্পে প্রতিষ্ঠানটির ভূমিকা পর্যালোচনা করেন।

আরও পড়ুন

সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা ইন্টার-সার্ভিসেস পাবলিক রিলেশন্স (আইএসপিআর) এক বিবৃতিতে বলেছে, এই সফরের মাধ্যমে পাকিস্তানের প্রতিরক্ষা খাতে স্বনির্ভরতা, দেশীয় উৎপাদন এবং প্রযুক্তিগত উদ্ভাবন এগিয়ে নেওয়ার বিষয়ে সামরিক বাহিনীর যে অঙ্গীকার রয়েছে তা স্পষ্ট হয়েছে।

সংবাদমাধ্যম বলছে, সফরের সময় পাকিস্তানের প্রতিরক্ষা বাহিনীর প্রধান হিসেবেও দায়িত্ব পালন করা আসিম মুনিরকে নতুন দুটি কারখানা সম্পর্কে বিস্তারিত জানানো হয়। সামরিক বাহিনী বলেছে, দেশটির প্রতিরক্ষা উৎপাদন সক্ষমতাকে আরও আধুনিক ও দেশীয় প্রযুক্তিনির্ভর করার চলমান উদ্যোগের অংশ হিসেবে কারখানা দুটি স্থাপন করা হয়েছে। তবে সেখানে কী ধরনের অস্ত্র বা সরঞ্জাম তৈরি হবে কিংবা উৎপাদন সক্ষমতা কত—তা জানানো হয়নি।

bman

দেশীয় অস্ত্র উৎপাদন ও রপ্তানি বাড়াতে পাকিস্তানের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবে এই সম্প্রসারণ করা হচ্ছে। ইসলামাবাদ জানিয়েছে, গোলাবারুদ ও ড্রোন থেকে শুরু করে প্রশিক্ষণ বিমান ও যুদ্ধবিমান পর্যন্ত দেশীয়ভাবে তৈরি সামরিক সরঞ্জামের প্রতি আন্তর্জাতিক আগ্রহ বাড়ছে।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছিল, প্রতিরক্ষা সরঞ্জাম রপ্তানির সম্ভাব্য চুক্তি নিয়ে ১৩টি দেশের সঙ্গে আলোচনা করছে পাকিস্তান। এর মধ্যে ছয় থেকে আটটি দেশের সঙ্গে আলোচনা অনেকটা এগিয়ে গেছে। এসব আলোচনায় পাকিস্তান ও চীনের যৌথভাবে তৈরি জেএফ-১৭ যুদ্ধবিমান, মুশশাক প্রশিক্ষণ বিমান, পাকিস্তানে তৈরি ড্রোন, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাঁজোয়া যান বিক্রির বিষয় রয়েছে।

পরিদর্শনকালে আসিম মুনিরকে পাকিস্তান অর্ডন্যান্স ফ্যাক্টরিজকে (পিওএফ) করপোরেট প্রতিষ্ঠানে রূপ দেওয়ার প্রক্রিয়া সম্পর্কেও জানানো হয়। চলতি বছর ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন অ্যান্ড রেগুলেটরি অথরিটি (ডিআইপিআরএ) প্রতিষ্ঠার পর এই উদ্যোগ নেওয়া হয়েছে। পাকিস্তানের প্রতিরক্ষা উৎপাদন খাত পুনর্গঠন এবং এতে বেসরকারি খাতের অংশগ্রহণ বাড়ানোই নতুন এই সংস্থার লক্ষ্য।

আরও পড়ুন

চলতি বছরের জুনে জারি করা ডিআইপিআরএ অধ্যাদেশের মাধ্যমে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিরক্ষা প্রতিষ্ঠান ও বেসরকারি অস্ত্র প্রস্তুতকারকদের একটি নতুন নিয়ন্ত্রক কাঠামোর আওতায় আনা হয়েছে। প্রতিরক্ষা শিল্পকে আরও বড় রপ্তানি খাতে পরিণত করার লক্ষ্যেই পাকিস্তান এই উদ্যোগ নিয়েছে।

সফরের সময় দেশীয়ভাবে নকশা ও তৈরি করা অস্ত্র ও গোলাবারুদের পরীক্ষা ও ব্যবহারিক মহড়াও ফিল্ড মার্শাল আসিম মুনির প্রত্যক্ষ করেন বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনী।

উল্লেখ্য, পাকিস্তানের জেএফ-১৭ থান্ডার যুদ্ধবিমানগুলো ওজনে তুলনামূলকভাবে হালকা এবং দিন-রাতে ও সব ঋতুতে হামলা চালাতে সক্ষম। অত্যাধুনিক এই যুদ্ধবিমানটি পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) ও চীনের চেঙ্গদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে।

সামরিক পরিভাষায় জেএফ-১৭ যুদ্ধবিমানকে ‘মাল্টি-রোল ফাইটার জেট’ বলা হয়। অর্থাৎ, অনেক উঁচু থেকে হামলা চালানো, মাটির খুব কাছাকাছি নেমে বোমাবর্ষণ করা, প্রতিপক্ষের যুদ্ধবিমানের সঙ্গে আকাশে লড়াই (ডগফাইট), শত্রুর আকাশসীমায় ঢুকে বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জার নির্ভুল খবর নিয়ে আসা— এই সব কাজই করতে পারে অত্যাধুনিক এই যুদ্ধবিমান।

আরটিভি/এমএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
করাচিতে ১৪৪ ধারা জারি
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদমুখী পদযাত্রার প্রস্তুতি, জরুরি অবস্থা জারি
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ