ঢাকা শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ

আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৬, ০৭:১৬ পিএম
ছবি: সংগৃহীত

আসন্ন হিরো এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে পাকিস্তানের পরিবর্তে খেলার সুযোগ পেয়েছে বাংলাদেশ। আগামী ২৭ অক্টোবর ভারতের জলন্ধর ও মোহালিতে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিক ভারতের মুখোমুখি হবে জিমি-আমিরুলরা। প্রতিযোগিতা চলবে ৬ নভেম্বর পর্যন্ত।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) আন্তর্জাতিক হকি ফেডারেশন ও এশিয়ান হকি ফেডারেশন যৌথভাবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক ম্যাচ সূচি অনুমোদন করেছে।

টুর্নামেন্টের অন্যতম শক্তিশালী দল পাকিস্তান অংশ না নেওয়ায় তাদের পরিবর্তে বাংলাদেশকে খেলার সুযোগ দেওয়া হয়েছে। এবারের প্রতিযোগিতায় বাংলাদেশ ছাড়াও অংশ নেবে স্বাগতিক ভারত, মালয়েশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন।

সূচি অনুযায়ী, ২৭ অক্টোবর ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে প্রতিযোগিতা শুরু করবে বাংলাদেশ। ২৯ অক্টোবর জাপান, ৩০ অক্টোবর মালয়েশিয়া, ১ নভেম্বর দক্ষিণ কোরিয়া এবং ২ নভেম্বর চীনের মুখোমুখি হবে দলটি।

গত ৪ নভেম্বর স্থান নির্ধারণী ম্যাচ অনুষ্ঠিত হবে। ৬ নভেম্বর হবে ব্রোঞ্জ, রুপা ও সোনা জয়ের ম্যাচ।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমসের মিশন শেষে দেশে ফিরেছে বাংলাদেশ জাতীয় পুরুষ ও নারী হকি দল। জাপানে অনুষ্ঠিত এবারের আসরে প্রথমবারের মতো অংশ নিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ নারী হকি দল।
এশিয়ান গেমস শেষে দেশে ফিরল হকি দল
এশিয়ান গেমস হকি / বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমসের পুরুষ হকিতে স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে ৭-১ গোলের বড় ব্যবধানে হেরেছে লাল-সবুজের প্রতিনিধিরা। বৃহস্পতিবার (১ অক্টোবর) জাপানের গিফু প্রিফেকচারাল গ্রিন স্টেডিয়ামে চীনের হয়ে গোল করেছেন ঝাং জিয়ালিং, ঝাও ইউলাই, চেন বেনহাই, ওয়াং ইয়াকি ও গাও জিয়েশেং।  বাংলাদেশের হয়ে একমাত্র গোলটি করেন রাকিবুল হাসান। ম্যাচের ৩০তম মিনিটে ফিল্ড গোল করে কেবল ব্যবধান কমান। শেষ পর্যন্ত ৭-১ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। এই হারে টুর্নামেন্টে পঞ্চম কিংবা ষষ্ঠ হওয়ার সুযোগও শেষ হয়ে গেছে বাংলাদেশের। এখন সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ।  আগামী শনিবার (৩ অক্টোবর) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হবে ম্যাচটি। আরটিভি/এসআর
বাংলাদেশকে সেভেনআপের লজ্জায় ডোবাল চীন
এশিয়ান গেমস হকি / লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এগিয়ে থেকেও শেষ রক্ষা হয়নি। এশিয়ান গেমসে নারী হকির গ্রুপ পর্বের শেষ ম্যাচে চাইনিজ তাইপের কাছে ৩-২ গোলে হেরেছে জাহিদ হোসেন রাজুর দল।
লড়াই করেও চাইনিজ তাইপের কাছে হার বাংলাদেশের মেয়েদের
এশিয়ান গেমস হকি / ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
২০তম এশিয়ান গেমসের পুরুষ হকি প্রতিযোগিতায় আজ বাংলাদেশ দল ৩-১ গোলে ইন্দোনেশিয়াকে পরাজিত করেছে। পুল 'এ'-এর এই ম্যাচে দুর্দান্ত পারফর্ম করে বাংলাদেশ টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে।
ইন্দোনেশিয়াকে হারিয়ে বাংলাদেশের টানা দ্বিতীয় জয়
এশিয়ান গেমস / শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
এশিয়ান গেমসে পুরুষ হকিতে টানা দুই হারের পর জয়ের দেখা পেল বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয় তুলে নিয়েছে লাল-সবুজের দল। জোড়া গোল করে বাংলাদেশের জয়ে বড় অবদান রেখেছেন আমিরুল ইসলাম ও আশরাফুল ইসলাম।
শ্রীলঙ্কাকে ৫-১ গোলে উড়িয়ে বাংলাদেশের প্রথম জয়
আরও পড়ুন
লিটন ও মিরাজের ব্যাটে ছুটছে বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে ৭ উইকেটে হেরে সিরিজ শুরু বাংলাদেশের
১৬ বছরে সবচেয়ে বেশি ভুক্তভোগী ছিল ছাত্রশিবির: শিবির সেক্রেটারি
বাংলাদেশে শেখ হাসিনার মরদেহ দাফনের সাহসও আ.লীগের কারও নেই: রাশেদ খাঁন