ঢাকা মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

ভারতে বিদ্যুৎকর্মীকে ধরে ‘শায়েস্তা’ করল লোডশেডিংয়ে অতিষ্ঠ জনতা

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩০ আগস্ট ২০২৬, ০৫:১৯ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের উত্তর প্রদেশের গোন্ডা জেলায় লোডশেডিংয়ে অতিষ্ট হয়ে এক অভিনব প্রতিবাদ জানিয়েছেন স্থানীয় জনতা। শুক্রবার (২৯ আগস্ট) রাত সাড়ে আটটার দিকে কাটরা বাজার বিদ্যুৎ উপকেন্দ্রে হিন্দু ধর্মীয় গ্রন্থ ‘হনুমান চালিসা’ হাতে নিয়ে হাজির হন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। সেখানে উপস্থিত উপসহকারী প্রকৌশলীর (জেইউ) সামনে ধর্মীয় গ্রন্থটি রেখে ২৪ ঘণ্টায় ঠিক কত ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ করা হয়, তা হাত দিয়ে শপথ করে জানানোর দাবি তোলেন তারা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ গ্রামবাসীরা বিদ্যুৎ বিভাগের ওই কর্মকর্তাকে ঘিরে ধরে জেরা করছেন এবং পুরো ঘটনার ভিডিও ধারণ করছেন। গ্রামবাসীদের অভিযোগ, বিদ্যুৎ উপকেন্দ্রে বিদ্যুৎ মজুত থাকা সত্ত্বেও উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের ফিডারে সংযোগ বন্ধ রাখা হচ্ছিল। প্রায় ছয় মাস ধরে তারা দিনে গড়ে দুই ঘণ্টারও কম সময় বিদ্যুৎ পাচ্ছেন বলে দাবি করেন।

এদিকে এই ঘটনার পর উপসহকারী প্রকৌশলী আদর্শ কুমার ওঝা প্রায় এক ডজন অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। তার অভিযোগ, বিক্ষোভকারীরা সরকারি কাজে বাধা প্রদান, নথিপত্র বিনষ্ট এবং বিদ্যুৎ কর্মীদের গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দিয়েছেন।

আরও পড়ুন

কাটরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসএইচও) মনোজ পাঠক জানান, বিদ্যুৎ বিভ্রাট নিয়ে কর্মকর্তাদের জেরা করার একটি ভিডিও তাদের নজরে এসেছে। বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিক অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উদ্ভূত পরিস্থিতিতে সংকট নিরসনে উদ্যোগ নিয়েছেন স্থানীয় বিধায়ক বাবন সিং। তিনি বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে আগামী ১০ সেপ্টেম্বরের মধ্যে অপেক্ষমাণ ৫ এমভিএ ট্রান্সফরমারটি দ্রুত চালুর কড়া নির্দেশ দিয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/ এসকেডি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিপরীতমুখী দুই জাহাজে মুখোমুখি নাবিক বাবা-ছেলে, অতঃপর...
মাঝসমুদ্রে হঠাৎ দেখা হয়ে গেল নাবিক বাবা ও ছেলের। বিপরীতমুখী দুটি জাহাজে করে ভিন্ন গন্তব্যে যাওয়ার সময় ভারতীয় এই বাবা-ছেলের দেখা হওয়ার মুহূর্তটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।
বিপরীতমুখী দুই জাহাজে মুখোমুখি নাবিক বাবা-ছেলে, অতঃপর...
মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু
ভারতের কর্ণাটকের রায়চুর জেলায় এক নারীকে পাথর দিয়ে মেরে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। পাথর মারার পর তার দেড় বছরের মেয়েকে নিথর দেহের ওপর রেখে যায় অভিযুক্তরা। শিশুটিকে পরে মায়ের শরীর আঁকড়ে ধরে কাঁদতে দেখা যায়। শনিবার (১৯ সেপ্টেম্বর) এনডিটিভির খবরে বলা হয়, সিন্ধানুর উপবিভাগের আরএইচ ক্যাম্প-৫ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম স্নেহা। ২৫ বছর বয়সী স্নেহা আরএইচ ক্যাম্প-৪ এলাকার বাসিন্দা ছিলেন। গ্রামের উপকণ্ঠের একটি মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্বামী ও প্রেমিক- দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ। পুলিশ ধারণা করছে, ভারী পাথর দিয়ে মাথায় ও শরীরে আঘাত করে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। হত্যার পর দুর্বৃত্তরা তার দেড় বছরের কন্যাসন্তানটিকে রক্তাক্ত মরদেহের ওপর বসিয়ে রেখে চলে যায়। স্থানীয় বাসিন্দারা মাঠে স্নেহার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। তখনো শিশুটি তার নিথর মাকে জড়িয়ে ধরে আহাজারি করছিল। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায়, নারীর দেহে তখনও মৃদু শ্বাস বইছে। আশঙ্কাজনক অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনার পরপরই সিন্ধনুর গ্রামীণ থানা-পুলিশ বিষয়টি নিয়ে নিবিড় তদন্ত শুরু করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইতোমধ্যে দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন নিহত নারীর স্বামী অমিত এবং তার কথিত প্রেমিক শুভম। পুলিশের প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, প্রায় চার বছর আগে অমিতের সঙ্গে স্নেহার বিয়ে হয়। তবে বিগত চার মাস ধরে শুভম নামের এক যুবকের সঙ্গে তিনি পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে অভিযোগ রয়েছে।  এই হত্যাকাণ্ডের নেপথ্যে ঠিক কী কারণ রয়েছে এবং প্রকৃত অপরাধী কে—তা নিশ্চিত করতে আটক স্বামী ও কথিত প্রেমিককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ময়নাতদন্তের জন্য নিহত নারীর মরদেহ সিন্ধনুর তালুক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ। আরটিভি/এসআর
মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু
সেতু থেকে পড়ে গেল বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ
পথে একটি সেতুতে ওঠার পর চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রেলিংয়ে ধাক্কা দিয়ে নিচে পড়ে যায়।
সেতু থেকে পড়ে গেল বিএমডব্লিউ, নিহত ৩ তরুণ
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা, পরে মিলল শিক্ষার্থীর মরদেহ
ভারতের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি) বোম্বের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় পাওয়াই ক্যাম্পাসের আবাসিক কক্ষ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। গত ছয় মাসে একই ক্যাম্পাসে এটি তৃতীয় শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা বলে জানা গেছে।
পরীক্ষায় চ্যাটজিপিটি ব্যবহার করে ধরা, পরে মিলল শিক্ষার্থীর মরদেহ
ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ, আঘাত হানবে কবে?
বঙ্গোপসাগরে সম্ভাব্য ঘূর্ণিঝড় নিয়ে নতুন করে তৈরি হয়েছে শঙ্কা। উত্তর আন্দামান সাগর ও আশপাশের এলাকায় একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে, যা আগামী ১৯ সেপ্টেম্বরের দিকে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতের আবহাওয়া অধিদপ্তর (আইএমডি)।
ঘূর্ণিঝড়ের নাম ‘অর্ণব’ রেখেছে বাংলাদেশ, আঘাত হানবে কবে?
আরও পড়ুন
এবার ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
মায়ের নিথর দেহ আঁকড়ে ধরে কাঁদছিল দেড় বছরের শিশু
ভারতের বিপক্ষে আরও একবার করুণ পরাজয় জ্যোতিদের, সোনা জেতা হলো না বাংলাদেশের
শেফালি ভার্মার দুর্দান্ত সেঞ্চুরি, বাংলাদেশকে পাহাড় সমান লক্ষ্য দিলো ভারত