ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

বাথরুমে পড়ে ছিল নারীর মরদেহ, স্বামী-সন্তান নিখোঁজ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ০৯:২৭ এএম
ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে একটি বাসার বাথরুম থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় তার স্বামী ও শিশু সন্তান নিখোঁজ রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) দিল্লির শাহাবাদ এলাকার একটি বাসার বাথরুম থেকে সাবিলা খাতুন (২২) নামে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে সাবিলার স্বামী লালবাবু ও তাদের শিশু সন্তানকে খুঁজে পাওয়া যাচ্ছে না। খবর এনডিটিভির।

নিহত সাবিলার ভাই মোহাম্মদ গুলাব পুলিশকে জানান, প্রায় দুই বছর আগে লালবাবুর সঙ্গে সাবিলার বিয়ে হয়। বিয়ের পর থেকে তারা দিল্লির প্রহ্লাদপুর বাঙ্গার গ্রামে বসবাস করছিলেন।

গুলাব জানান, তিনি বোনের বাসায় গিয়ে তাকে বাথরুমে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় বাসায় তার দুলাভাই লালবাবু কিংবা বোনের শিশু সন্তান কাউকেই পাওয়া যায়নি।

আরও পড়ুন

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

এ ঘটনায় শাহাবাদ ডেইরি থানায় একটি মামলা করা হয়েছে। পুলিশ সাবিলার মৃত্যুর কারণ তদন্ত করছে এবং তার স্বামী ও নিখোঁজ শিশুকে খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
ফসলের মাঠে নারীর মরদেহ, পেটে ধারালো অস্ত্রের আঘাত
বাথরুম থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় স্কুলছাত্রী উদ্ধার
আমবাগানে মিলল আগুনে পোড়া নারীর মরদেহ
ঘুম ভেঙে বাথরুমে যেতেই চোখের সামনে ৭ ফুট কুমির