ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

আমবাগানে মিলল আগুনে পোড়া নারীর মরদেহ

নওগাঁ প্রতিনিধি, আরটিভি নিউজ

প্রকাশ : ১৮ আগস্ট ২০২৬, ০৯:৫২ পিএম
প্রতীকী ছবি

নওগাঁর ধামইরহাটে একটি আমবাগান থেকে আগুনে ঝলসানো এক নারীর মরদেহ উদ্ধার করেছে স্থানীয় থানা পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার আগ্রাদ্বিগুন ইউনিয়নের তালপুকুর এলাকার একটি বাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত নারীর নাম মোসা. মেরিনা।

মরদেহের পাশ থেকে উদ্ধার হওয়া একটি জাতীয় পরিচয়পত্রের সূত্রের বরাত দিয়ে জানা গেছে, তিনি উপজেলার খেলনা ইউনিয়নের খেলনা দিঘিপাড়া এলাকার হাসানের স্ত্রী। তার বাবার বাড়ি পত্নীতলা উপজেলার শিহাড়া ইউনিয়নের সরকারপাড়া গ্রামে, বাবার নাম দোজ মুহাম্মদ।

​স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে তালপুকুর এলাকার আমবাগানে এক নারীর পোড়া দেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। পরবর্তীতে তারা দ্রুত পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও মরদেহটি উদ্ধার করে।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে আগ্রাদ্বিগুন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাদিউল আলম বাবু জানান, ঘটনার খবর পেয়েই সেখানে পুলিশ পৌঁছেছে। এ ঘটনায় পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন

​ধামইরহাট থানা পুলিশ জানায়, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় ও এই ঘটনার পেছনে জড়িতদের চিহ্নিত করতে ইতোমধ্যেই পুলিশি তদন্ত শুরু করা হয়েছে।

আরটিভি/এসএস

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বান্দরবানে নিখোঁজের কয়েক ঘণ্টা পর একটি বাক্স থেকে তায়িফা সুলতানা (৩) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির ফুফু নার্গিস সুলতানাকে (৪৯) গ্রেপ্তার করা হয়েছে।
তায়িফাকে হত্যার পর বাক্সে লুকিয়ে রাখেন ফুফু
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
কিশোরগঞ্জের ভৈরবে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় এক প্রবাসী যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বাড়ির পাশের গাছ থেকে প্রবাসী যুবকের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
জয়পুরহাটের পাঁচবিবিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রীকে (১৩) ধর্ষণের মামলায় হামিদুল শেখ (৫৫) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা- অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
ধর্ষণে অন্তঃসত্ত্বা ১৩ বছরের স্কুলছাত্রী, বৃদ্ধের যাবজ্জীবন
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নগর ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন।
পানি সরবরাহ আধুনিকীকরণে নেদারল্যান্ডসের সঙ্গে আলোচনা
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নেতা এইচএম হারুনুর রশিদকে (৫০) গ্রেপ্তার করেছে পুলিশ।
আত্মগোপনে থাকা আওয়ামীপন্থি ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
আরও পড়ুন
নওগাঁয় দ্বিতীয় দিনের মতো বাস ও অটোরিকশা চলাচল বন্ধ
নওগাঁয় বাস চলাচল বন্ধ
মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ সংগঠনের ১১ নেতাকর্মী আটক
শতবর্ষী এই মুসাফিরখানায় আজও মিলে বিনামূল্যে আশ্রয় ও খাবার