ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

ঝগড়ার পর সঙ্গীকে নিয়ে ৭ তলা থেকে লাফ, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১০:৩১ এএম
ছবি: সংগৃহীত

সকালের তুচ্ছ কথাকাটাকাটি মুহূর্তেই রূপ নেয় মর্মান্তিক ঘটনায়। রাগ ও ক্ষোভের মধ্যে একটি ভবনের সপ্তম তলা থেকে সঙ্গীকে সঙ্গে নিয়ে লাফ দেন এক তরুণী। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ২৩ বছর বয়সী ওই তরুণী। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সঙ্গে থাকা এক যুবককে।

ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর হোয়াইটফিল্ড এলাকায়।

নিহত তরুণীর নাম জননী। তিনি সফটওয়্যার প্রকৌশলী হিসেবে সোসিয়েতে জেনারেলে কর্মরত ছিলেন। তার বাড়ি পুদুচেরির উলাইভাইক্কাল এলাকায়। চলতি বছরের জানুয়ারি থেকে তিনি হোয়াইটফিল্ডের ইসিসি রোডের একটি পিজিতে বসবাস করছিলেন।

অন্যদিকে, আহত ৩০ বছর বয়সী মনিচাভেলু জননীর বন্ধু বলে জানিয়েছে পুলিশ। তিনি একটি লজিস্টিকস প্রতিষ্ঠানে কাজ করেন। তার বাড়িও পুদুচেরির নাল্লাথুর এলাকায়।

পুলিশ ও প্রাথমিক তদন্তের তথ্য অনুযায়ী, ঘটনার দিন সকালে জননী ও মনিচাভেলুর মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে জননী ভবনের কিনারার দিকে এগিয়ে যান এবং সেখান থেকে লাফ দেওয়ার চেষ্টা করছিলেন বলে ধারণা করা হচ্ছে।

পুলিশের সন্দেহ, লাফ দেওয়ার সময় জননী মনিচাভেলুকেও নিজের সঙ্গে টেনে নিয়েছিলেন। এতে দুজনই ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে যান।

ঘটনাস্থলেই জননীর মৃত্যু হয়। তবে মনিচাভেলু প্রাণে বেঁচে যান। পুলিশ জানিয়েছে, নিচে পড়ার সময় তিনি প্রথমে একটি গাছের ডালে আঘাত পান, পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে দ্রুত একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে।

আরও পড়ুন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা পরিদর্শন করে এবং এ ঘটনায় একটি মামলা করেছে। কী কারণে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়েছিল এবং কোন পরিস্থিতিতে তারা ভবনের সপ্তম তলা থেকে নিচে পড়ে যান, তা তদন্ত করে দেখছে পুলিশ।

ঘটনার পেছনের প্রকৃত কারণ ও পুরো পরিস্থিতি জানতে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন
একইসঙ্গে মসজিদের মাইকও জব্দ করে নিয়ে গেছে পুলিশ। সেইসঙ্গে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করা হয়েছে এক বিট কনস্টেবলকেও।
ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় কারাগারে মুয়াজ্জিন 
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা সুবিধা বা সোশ্যাল সিকিউরিটির অক্টোবর মাসের অর্থ পেতে যাচ্ছেন লাখো উপকারভোগী।
যুক্তরাষ্ট্রে অক্টোবর মাসের সোশ্যাল সিকিউরিটি পেমেন্ট শুরু, জেনে নিন নির্ধারিত দিন
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সালে সামাজিক নিরাপত্তা ভাতা ৩ দশমিক ৫ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে প্রবীণ নাগরিকদের অধিকার নিয়ে কাজ করা সংগঠন সিনিয়র সিটিজেনস লিগ।
যুক্তরাষ্ট্রে অবসরভাতা বৃদ্ধির পূর্বাভাস, কত ডলার বাড়বে জানাল সিটিজেনস লিগ
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
মার্কিন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ অক্টোবর থেকে ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নতুন আয়সীমা ও সুবিধার নিয়ম কার্যকর থাকবে।
যুক্তরাষ্ট্রে স্বল্প আয়ের পরিবারগুলোর জন্য খাদ্যসহায়তা, কারা পাবেন সুবিধা
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
যন্তর মন্তরে বিক্ষোভ, মিছিল ও সমাবেশ আয়োজন নিষিদ্ধ করে দিয়েছে দিল্লি পুলিশ। সেইসঙ্গে ব্যাতিক্রমী আরেক উদ্যোগও নেওয়া হয়েছে— বিক্ষোভ ও সভা-সমাবেশের জন্য দিল্লিতেই ঠিক করে দেওয়া হয়েছে তিনটি জায়গা।  
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ নিষিদ্ধ, বিকল্প জায়গা ঠিক করে দিলো পুলিশ
আরও পড়ুন
বিশ্ববাজারে সোনা ও রুপার দামে বড় লাফ
বিশ্ববাজারে সোনার দামে হঠাৎ বড় লাফ, দেশে ভরি কত?
চলতি অর্থবছরে প্রবাসী আয় বেড়েছে ১৬.৪ শতাংশ
সায়েদাবাদ টার্মিনালে দুই নারীর ঝগড়ায় প্রাণ গেল বাস হেল্পারের