ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল কনটেন্ট ক্রিয়েটরের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১১:৫২ এএম
ছবি: সংগৃহীত

ভয়াবহ মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন তরুণ কনটেন্ট ক্রিয়েটর ও ইউটিউবার আস মুহাম্মদ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

শুক্রবার (২৮ আগস্ট) দুপুরে ভারতের উত্তরাখণ্ডের সহসপুর এলাকায় দেহরাদুন-পাঁওটা সাহেব জাতীয় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আস মুহাম্মদ একটি স্পোর্টস বাইক নিয়ে জাতীয় সড়কে যাচ্ছিলেন। দুর্ঘটনার দিন সকালেই দেহরাদুন থেকে মোটরসাইকেলটি কিনেছিলেন তিনি। পরে বাইকটি চালিয়ে হিমাচল প্রদেশের পাঁওটা সাহেবের দিকে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

এ ঘটনায় সহসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রদীপ রাওয়াত জানান, মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ডিভাইডারে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন আস মুহাম্মদ। পরে আঘাতের তীব্রতায় তার মৃত্যু হয়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, আস মুহাম্মদ মোটরসাইকেল চালানো নিয়ে বিভিন্ন ভিডিও ও ভ্লগ কনটেন্ট তৈরি করতেন। পরে সেগুলো নিজের সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে প্রকাশ করতেন।

আরও পড়ুন

উল্লেখ্য, বিভিন্ন ব্র্যান্ডের নামিদামি ও স্পোর্টস বাইক নিয়ে কনটেন্ট তৈরির মাধ্যমে পরিচিতি পেয়েছিলেন আস মুহাম্মদ। তার আকস্মিক মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করছেন তার অনুসারী ও ভক্তরা।

আরটিভি/এসকে

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
সেপ্টেম্বরে সড়কে ঝরল ৪২৩ প্রাণ, সর্বোচ্চ মৃত্যু মোটরসাইকেলে
সবাইকে কাঁদিয়ে বিদায় নিলেন রুয়েটের রাফিদ
সড়ক দুর্ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর ছবি ও তার মায়ের মর্মান্তিক মৃত্যু
কনটেন্ট ক্রিয়েটরদের জন্য নতুন যে উদ্যোগ নিল ফেসবুক