ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

সড়ক দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে গেল ‘দ্য গ্রেট খালি’র বিলাসবহুল গাড়ি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ৩১ আগস্ট ২০২৬, ১২:০৫ পিএম
ছবি: সংগৃহীত

ভারতের হরিয়ানার পানিপথে ভয়াবহ সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন সাবেক পেশাদার কুস্তিগীর ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ডাব্লিউডাব্লিউই তারকা ‘দ্য গ্রেট খালি’। দুর্ঘটনায় তার বিলাসবহুল ফর্চুনার গাড়িটির সামনের অংশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হলেও তিনি নিজে সম্পূর্ণ অলৌকিকভাবে অক্ষত ও নিরাপদ রয়েছেন।

শনিবার (২৯ আগস্ট) হরিয়ানার পানিপথ এলাকার একটি টোল প্লাজার কাছে এই দুর্ঘটনাটি ঘটে।

আরও পড়ুন

সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে, জাতীয় মহাসড়কে খালির সাদা রঙের টয়োটা ফর্চুনার গাড়িটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা অন্য একটি গাড়ির জোরালো ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ চুরমার হয়ে যায়।

দুর্ঘটনার পর দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ির ছবি ও ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিশ্বজুড়ে তার কোটি ভক্তের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা তৈরি হয়।

তবে ভক্তদের আশ্বস্ত করে পরবর্তীতে নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি ভিডিও বার্তা দেন দলিপ সিং রানা—যিনি বিশ্বজুড়ে ‘দ্য গ্রেট খালি’ নামে পরিচিত। তিনি ভিডিওতে জানান, দুর্ঘটনাটি বেশ ছোটখাটো ছিল এবং তিনি শরীরে কোনো গুরুতর আঘাত পাননি। সম্পূর্ণ সুস্থ ও নিরাপদ আছেন বলেও নিশ্চিত করেন ভারতের সাবেক এই বিশ্ব চ্যাম্পিয়ন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের একটি যাত্রী টার্মিনালে ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে সেখানে আগুন ধরে যায়।
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
দিল্লি থেকে চেন্নাইগামী ইন্ডিগো এয়ারলাইনসের একটি ফ্লাইটে যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনার জেরে উড়োজাহাজটি গতিপথ পরিবর্তন করে ভারতের হায়দরাবাদে নিরাপদে জরুরি অবতরণ করতে বাধ্য হয়।
যাত্রীর পাওয়ার ব্যাংক থেকে চেন্নাইগামী উড়োজাহাজে আগুন
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
আটকের প্রায় ২৪ ঘণ্টা পর মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কড়া সমালোচনা করে ককরোচ জনতা পার্টির (সিজেপি) নেতা অভিজিৎ দিপকে বলেছেন, প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছেন। ভারত এর আগে এত বড় কাপুরুষ ও জুলুমবাজ দেখেনি।
ভারতের ইতিহাসে মোদি সবচেয়ে বড় কাপুরুষ ও জুলুমবাজ: দিপকে
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
জানা গেছে, বিয়ের পর আলাদা হয়ে যাওয়ার আশঙ্কা থেকেই ব্যতিক্রমী এক সিদ্ধান্ত নিয়েছেন তারা। তাই নিজেদের ক্যামেরাম্যান বিকাশকে একই সঙ্গে বিয়ে করেছেন সরোজ (২০), সাবিত্রী (১৯) ও সন্তোষ (১৮)।
এক ক্যামেরাম্যানের সঙ্গে তিন বোনের বিয়ে, ভিডিও ভাইরাল
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
রোববার (১১ অক্টোবর) কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানিয়েছে জিও নিউজ। সংবিধানের ২৩২ ও ২৩৪ অনুচ্ছেদের অধীনে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 
ইমরানের দলকে হঠিয়ে পাকিস্তানের এক প্রদেশে গভর্নরের শাসন জারির সিদ্ধান্ত
আরও পড়ুন
শ্বশুরবাড়ি থেকে ফেরা হলো না ছাত্রদল নেতার, পথেই নিভল প্রাণ
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে একই স্থানে পরপর দুই দুর্ঘটনা, নিহত ১
প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথেই ঝরল একজনের প্রাণ 
সড়ক দুর্ঘটনায় নিহত ৭ জনের দাফন সম্পন্ন