ঢাকা মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নতুন প্রধান হিসেবে হাং কাওকে মনোনয়ন ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯ এএম
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর নতুন সচিব বা প্রধান হিসেবে মনোনয়ন পেলেন ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাও । ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পরবর্তী সচিব বা প্রধান হিসেবে ভারপ্রাপ্ত নৌবাহিনী সচিব হাং কাওকে মনোনয়ন দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ট্রাম্প এ ঘোষণা দেন।

বার্তায় ট্রাম্প বলেন, একজন সত্যিকারের যোদ্ধা হাং কাওকে নৌবাহিনীর পরবর্তী সচিব হিসেবে মনোনয়ন দিতে পেরে আমি আনন্দিত।

আরও পড়ুন

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী ও মেরিন বাহিনীকে নেতৃত্ব দেওয়ার জন্য হাং কাওয়ের মতো দেশপ্রেমিক ব্যক্তিদের প্রয়োজন। বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সেরা বাহিনী হিসেবে নৌবাহিনী ও মেরিন বাহিনীকে ধরে রাখতে হাং কাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলেও উল্লেখ করেন ট্রাম্প।

হাং কাওকে দ্রুত অনুমোদন দেওয়ার জন্য সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, গত চার মাস ধরে হাং কাও যে চমৎকার কাজ করে আসছেন, মনোনয়ন অনুমোদন হলে তিনি তা অব্যাহত রাখতে পারবেন।

ট্রাম্পের এই ঘোষণা এমন সময় এলো, যখন এর এক দিন আগে তিনি সেনাবাহিনীর সচিব ড্যান ড্রিসকলের পদত্যাগপত্র গ্রহণ করেন।

এছাড়া সাবেক নৌবাহিনী সচিব জন ফেলানকে পদ থেকে সরিয়ে দেওয়ার প্রায় চার মাস পর হাং কাওকে নতুন করে মনোনয়নের ঘোষণা দিলেন ট্রাম্প।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
বিশ্ববাজারে জ্বালানি তেল ও মার্কিন ডলারের দাম কমার মধ্যে বেড়েছে সোনার দাম। মঙ্গলবার (১৩ অক্টোবর) আন্তর্জাতিক স্পট মার্কেটে সোনার দাম ০.৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৮৬ দশমিক ৯১ ডলারে দাঁড়িয়েছে।
বিশ্ববাজারে বাড়ল সোনার দাম
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি লাইনচ্যুত হয়ে অন্তত ছয়জন নিহত হয়েছেন।
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ভারতের রাজধানী নয়াদিল্লির রাজপথে পুলিশের ব্যারিকেড, ধরপাকড় আর তরুণদের প্রতিবাদ—সব মিলিয়ে উত্তপ্ত হয়ে উঠেছে দেশটির রাজনৈতিক পরিস্থিতি।
এবার মোদির বিরুদ্ধে ফুঁসে উঠেছে ভারতের তরুণ প্রজন্ম, উত্তাল রাজপথ
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
ফ্রান্সের শত শত সুপারশপে সাইবার হামলা চালিয়ে শীতলীকরণ যন্ত্রের তাপমাত্রা বাড়িয়ে দিয়েছে হ্যাকাররা।
ফ্রান্সে হ্যাকারদের দখলে শত শত সুপারশপের ফ্রিজ, নষ্ট কোটি টাকার খাবার
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
আরও পড়ুন
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জামায়াতের নিন্দা
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় এনসিপির নিন্দা
নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: ডা. জাহেদ
৬৫ বছর পর ধরা পড়ল খুনি, ছিলেন পুলিশের গোয়েন্দা কর্মকর্তা