
সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আফরিনে মঙ্গলবার একটি তেল ট্যাংকারে বোমার বিস্ফোরণে ১১ শিশুসহ অন্তত ৪০ বেসামরিক ব্যক্তির মৃত্যু হয়েছে। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় ওই হামলার জন্য সিরিয়ান কুর্দিশ ওয়াইপিজি মিলিশিয়াকে দায়ী করেছে। খবর জেরুজালেম পোস্টের।
টুইটারে পোস্ট করা এক বিবৃতি তুর্কি প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আফরিনের একটি জনাকীর্ণ এলাকায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়ের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গেছে, আকাশে কালো ধোয়া উড়ছে, এসময় অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ির সাইরেনের শব্দ শোনা যাচ্ছিল।
তুরস্কের সমর্থিত বাহিনীর নিয়ন্ত্রণে থাকা এই এলাকায় মঙ্গলবারের বিস্ফোরণটি এ যাবতকালের মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল। এ ধরনের হামলার জন্য ওয়াইপিজি গ্রুপ প্রায়ই দায়ী করে থাকে আঙ্কারা। যদিও মিলিশিয়া গ্রুপটি জানিয়েছে যে, তারা বেসামরিক ব্যক্তিদের লক্ষ্যবস্তু করে না।
ওয়াইপিজি গ্রুপকে কুর্দিশ সশস্ত্র গ্রুপের সঙ্গে সম্পৃক্ত সন্ত্রাসী গোষ্ঠী মনে করে আঙ্কারা। তাই সিরিয়ার উত্তরাঞ্চলে তুরস্কের সীমান্ত এলাকা থেকে তাদের সরিয়ে দিতে সামরিক অভিযান চালিয়েছে তুরস্ক।
২০১৮ সালের মার্চ মাসে বড় ধরনের এক সামরিক অভিযানে তুরস্কের সেনাবাহিনী ও তাদের সিরিয়ান বিদ্রোহী মিত্র ওয়াইপিজির হাত থেকে কুর্দি সংখ্যাগরিষ্ঠ আফরিন দখল করে নেয়।
এ




