
চীন সীমান্তে উত্তেজনার মধ্যেই তিন বাহিনীকে জরুরি অস্ত্র কেনার জন্য বিশেষ আর্থিক ক্ষমতা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। বার্তা সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে নিউজ এইটিন জানিয়েছে, এই বিশেষ ক্ষমতাবলে প্রকল্প পিছু ৫০০ কোটি রুপি পর্যন্ত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম কিনতে পারবে তিন বাহিনীই। চীনের সঙ্গে সংঘাত যদি আরও বড় আকার ধারণ করে, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এএনআই-কে সরকারের একটি শীর্ষ সূত্র জানিয়েছে, তিন বাহিনীর ভাইস চিফকেই প্রকল্প পিছু ৫০০ কোটি রুপি পর্যন্ত অস্ত্র কেনার সিদ্ধান্ত অনুমোদনের ক্ষমতা দেয়া হয়েছে। জরুরি ভিত্তিতে দ্রুত প্রয়োজনীয় অস্ত্র এবং সরঞ্জাম যাতে কেনা যায়, সে কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
পূর্ব লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণরেখা বরাবর চীনা আগ্রাসন এবং বিপুল পরিমাণ সেনা মোতায়েনের পরই এই সিদ্ধান্ত নেয়ার প্রয়োজনীয়তা অনুভব করেছে সরকার। উরি হামলা এবং বালাকোটে এয়ারস্ট্রাইকের পরও দেশের সশস্ত্র বাহিনীকে একই ধরনের ক্ষমতা দেয়া হয়েছিল।
বালাকোটে হামলার পর সরকারের এই সিদ্ধান্তের সবচেয়ে বেশি ফায়দা উঠিয়েছিল ভারতীয় বিমানবাহিনী। তখন এই আর্থিক ক্ষমতা কাজে লাগিয়ে স্পাইস ২০০০ এয়ার টু গ্রাউন্ড স্ট্যান্ড অব মিসাইল, স্ট্রাম আটাকা এয়ার টু গ্রাউন্ড মিসাইলসহ বেশ কিছু জরুরি অস্ত্র এবং সরঞ্জাম কিনেছিল তারা।
---------------------------------------------------------------
আরও পড়ুন: চীনের ওপর কড়া নজর রাখার নির্দেশ দিয়ে রাশিয়া যাচ্ছেন রাজনাথ সিং
---------------------------------------------------------------
এর পাশাপাশি সেনাবাহিনীও ইসরায়েলের অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল এবং যুক্তরাষ্ট্র থেকে অত্যাধুনিক অস্ত্রশস্ত্র কিনেছে। অল্প সময়ের মধ্যে বাহিনী যাতে প্রস্তুতি সারতে পারে, সেই লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এ




