ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

তিউনিসিয়ায় পুলিশের সঙ্গে সংঘর্ষ, বিক্ষোভে উত্তাল রাজধানী

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬, ০২:২৫ পিএম
তিউনিসিয়ার রাজধানী তিউনিস শহরে বিক্ষোভকারীরা। ছবি: সংগৃহীত

তিউনিসিয়ায় পুলিশের হাতে কয়েকজনের মৃত্যুর ঘটনায় রাজধানী তিউনিসসহ বিভিন্ন শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছোড়ে। দেশটির গভীরতর অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক সংকটের মধ্যে নতুন করে অস্থিরতা বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

রাজধানীর উপকণ্ঠ ইততাদামেনে মাদক ব্যবসার সন্দেহে আটক এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ শুরু হয়। ওই ব্যক্তির পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশের নির্যাতনে তার মৃত্যু হয়েছে। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তবে স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মাদক গিলে ফেলার পর ওই ব্যক্তির মৃত্যু হয়।

বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন, টায়ারে আগুন দেন এবং পুলিশকে লক্ষ্য করে পাথর ছোড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ও ওই এলাকার একটি জাতীয় রক্ষীবাহিনীর স্থাপনা নিরাপদ রাখতে পুলিশ কাঁদানে গ্যাস ব্যবহার করে।

এদিকে, দেশটির স্ফাক্স প্রদেশের জেবিনিয়ানা শহরেও এক ব্যক্তির মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়। নিহত ব্যক্তির স্বজনদের দাবি, নিরাপত্তা বাহিনীর ধাওয়া খেয়ে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেন এবং টায়ার পোড়ান। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।

এদিকে, উপকূলীয় শহর স্ফাক্সে হৃদ্‌যন্ত্রের সমস্যায় আক্রান্ত এক ছাত্রীর মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের অভিযোগ, চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেরি হয়েছিল। এ ঘটনার প্রতিবাদে শুক্রবার (২৩ অক্টোবর) স্ফাক্স বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ধর্মঘটের ডাক দিয়েছেন শিক্ষার্থীরা।

এছাড়া, তিউনিসিয়ায় জীবনযাত্রার অবনতি ও সরকারি সেবার দুরবস্থা নিয়ে মানুষের ক্ষোভ ক্রমেই বাড়ছে। বৃহস্পতিবারের (২২ অক্টোবর) সংঘর্ষের ঘটনাগুলো দেশজুড়ে আরও বড় ধরনের সহিংস বিক্ষোভের আশঙ্কা তৈরি করেছে।

এর আগে শনিবার (১৭ অক্টোবর) রাজধানীতে প্রেসিডেন্ট কায়েস সাঈদের বিরুদ্ধে কয়েক বছরের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ অনুষ্ঠিত হয়। হাজারো মানুষ ওই কর্মসূচিতে অংশ নিয়ে তার বিরুদ্ধে গণতন্ত্র দুর্বল করা এবং অর্থনীতি পরিচালনায় ব্যর্থতার অভিযোগ তোলেন।

এদিকে, বুধবার (২১ অক্টোবর) দেশটির একটি সামরিক আদালত বিরোধী রাজনীতিক ওলফা হামদিকে চার বছরের কারাদণ্ড দিয়েছেন। রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে ষড়যন্ত্র এবং সামরিক বাহিনীকে আদেশ অমান্যে উসকানি দেওয়ার অভিযোগে তাকে দণ্ডিত করা হয়। প্রেসিডেন্ট সাঈদের বিরোধীদের বিরুদ্ধে নেওয়া পদক্ষেপগুলোর মধ্যে এটি সর্বশেষ ঘটনা।

সূত্র: আল জাজিরা

আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
যে অঞ্চলে (কফর আম্মার ও আল-রাক্কা স্টেশনের মধ্যবর্তী এলাকা) দুর্ঘটনাটি ঘটেছে, তা মিশরের রেল ইতিহাসে অত্যন্ত অভিশপ্ত একটি স্থান হিসেবে পরিচিত।
মিশরে দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষ, হতাহত শতাধিক
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে তাদের মাংস খাওয়ার অভিযোগে মুজুরিজি মোজেস নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিরাপত্তা বাহিনী। সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ তথ্য জানান দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান জেনারেল মুহুজি কাইনেরুগাবা। কাইনেরুগাবার দাবি, ২০১০ থেকে ২০২৫ সালের মধ্যে মাসাকা, ইবান্দা ও কাজো জেলায় এসব অপরাধ সংঘটিত হয়েছে। মোজেসকে দেশের ইতিহাসের অন্যতম ভয়ংকর ধারাবাহিক খুনি ও নরমাংসভোজী আখ্যা দিয়েছেন তিনি। স্থানীয় তদন্তকারীদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মোজেসের বিরুদ্ধে বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে পুরো পরিবারকে হত্যার অভিযোগ রয়েছে।  ব্রিটিশ সংবাদমাধ্যম মেট্রোর প্রতিবেদন অনুযায়ী, একটি ঘটনায় তার কথিত সহযোগীরা পেন্টেকোস্টাল যাজক স্টিভেন মুগাম্বের বাড়িতে গর্ত করে ঢুকে ভেতরে থাকা সবাইকে কুপিয়ে হত্যা করে। অন্য কিছু ঘটনায় সম্পর্ক গড়ার প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীদের ডেকে এনে হত্যার অভিযোগও রয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়, মোজেস এর আগে কয়েকবার ধরা পড়লেও পালিয়ে যান অথবা বিতর্কিত পরিস্থিতিতে মুক্তি পান। গ্রেপ্তারের পর তার বাসস্থান থেকে আলামত উদ্ধারের কথা জানিয়েছে কর্তৃপক্ষ। তবে উদ্ধার করা আলামতের ধরন সম্পর্কে প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই। তদন্তকারীরা ওই অঞ্চলের অমীমাংসিত নিখোঁজ ও হত্যা মামলার নথিও খতিয়ে দেখছেন। এসব ঘটনার সঙ্গে অভিযুক্তের কোনো সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। দীর্ঘ সময় ধরে সংঘটিত এসব কথিত হত্যাকাণ্ড নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তদন্ত ও সংগৃহীত প্রমাণ সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষা রয়েছে। অভিযোগগুলোর সত্যতা বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। আরটিভি/এসআর
উগান্ডায় ৩৮ জনকে হত্যা করে মাংস খাওয়ায় অভিযুক্ত গ্রেপ্তার
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
মিসরের রাজধানী কায়রোর পশ্চিমে পর্যটকবাহী একটি বাসের সঙ্গে বড় ট্রাকের সংঘর্ষে ১৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩৪ জন। 
মিসরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১৩, আহত ৩৪
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
আফ্রিকার দেশ সুদানে ড্রোন হামলায় গত কয়েক দিনে ১৬০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।
সুদানে ড্রোন হামলায় কয়েক দিনে নিহত ১৬০, বাড়ছে বেসামরিক প্রাণহানি
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে তরুণীদের বিজ্ঞানচর্চায় উৎসাহিত করতে নতুন উদ্যোগ নিয়েছে পশ্চিম আফ্রিকার দেশ বুরকিনা ফাসো।
তরুণীদের সুন্দরী প্রতিযোগিতা বন্ধ করে বিজ্ঞান প্রতিযোগিতা চালু করল বুরকিনা ফাসো 
আরও পড়ুন
নুসরাতের বাড়িতে আগুন, দেশজুড়ে বিক্ষোভের ডাক এনসিপির
নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে জাবিপ্রবি ছাত্রদলের বিক্ষোভ
ইবির বাসে হামলা ও দেশব্যাপী নাশকতার প্রতিবাদে শিবিরের বিক্ষোভ
নিষিদ্ধ সংগঠন ‘ছাত্রলীগের নৈরাজ্যে’র বিরুদ্ধে ইবি ছাত্রদলের বিক্ষোভ