ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইরানে বিচ্ছিন্ন করে দেওয়া হলো ইন্টারনেট সংযোগ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৯ জানুয়ারি ২০২৬, ০২:০৪ এএম
ছবি: সংগৃহীত

কয়েকদিন ধরে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি নিয়ে চলমান বিক্ষোভ সহিংস আন্দোলনে রূপ নেওয়ায় ইরানজুড়ে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে ইন্টারনেট সংযোগ।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, অনলাইন পর্যবেক্ষক গ্রুপ নেটব্লকস জানিয়েছে ইরানের সব জায়গায় ইন্টারনেট ব্ল্যাকআউট পরিলক্ষিত হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, ইন্টারনেট বিচ্ছিন্নের আগে বিক্ষোভকারীদের বিরুদ্ধে বিভিন্ন ডিজিটাল সেন্সরশিপ ব্যবস্থা নেওয়া হয় বলে জানিয়েছে গ্রুপটি। তারা জানায়, যখন দেশটিতে সংকটময় মুহূর্ত চলছে তখন ইন্টারনেট বিচ্ছিন্ন করে সাধারণ মানুষের যোগাযোগের অধিকারকে ব্যহত করা হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানি রিয়ালের ব্যাপক দরপতন ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ার জেরে ডিসেম্বরের শেষ দিক থেকে ইরানে বিক্ষোভ শুরু হয়। যা এখন পর্যন্ত চলছে। দিন যত যাচ্ছে বিক্ষোভের মাত্রা তত বাড়ছে। সঙ্গে বাড়ছে হতাহতের সংখ্যাও।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
ইসরায়েলের দক্ষিণাঞ্চলের ইলাত এলাকায় ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। 
হঠাৎ ভূমিকম্পে কেঁপে উঠল ইসরায়েল
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম দেওয়ার অভিযোগে কেনিয়ার এক নারী গৃহকর্মীকে ১০০ দোররা মারার সাজা দিয়েছেন সৌদি আরবের আদালত। একই সঙ্গে তাকে এক বছরের নির্বাসনের আদেশও দেওয়া হয়েছে।
বিবাহবহির্ভূত সম্পর্কে সন্তান জন্ম, কেনীয় গৃহকর্মীকে ১০০ দোররা সাজা সৌদি আদালতের
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স মঙ্গলবার (১০ নভেম্বর) এই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। তারা এই স্থাপনাটির দৃশ্য সম্বলিত কিছু ফুটেজ প্রকাশ করেছে, যেখানে উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের কমপ্লেক্সটি ঘুরে দেখতে দেখা যায়।
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতা। তবে এই মিলই এখন তার জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হাসি-ঠাট্টার পাশাপাশি তার দোকান বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ৯ সেকেন্ডের একটি ভিডিও।  ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী নিজের মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার অস্বাভাবিক মিল দেখে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যবসায়ীকে নিয়ে মজা করতে শুরু করেন। কেউ কেউ তার দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন। আবার রসিকতা করে অনেকে জানান, তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান। Netanyahu lookalike turns up in Iran — as a shop owner Some say he looks more like Netanyahu than Netanyahu himself https://t.co/rAybO7txNp — RT (@RT_com) November 10, 2026 তবে বিষয়টি কেবল হাসি-ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ওই ব্যবসায়ীর ওপরও। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ক্ষুব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ তার দোকান বয়কটের আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থেকেও কেবল চেহারার মিলের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন তেহরানের এই ব্যবসায়ী। আকস্মিক ভাইরাল হওয়া যেমন তাকে আলোচনায় এনেছে, তেমনি তার স্বাভাবিক ব্যবসা পরিচালনাও কঠিন করে তুলেছে। আরটিভি/এসআর
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
আরও পড়ুন
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা