ঢাকা বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ইরানের ক্ষমতায় বসালে ইসরায়েলকে স্বীকৃতি দেবেন রেজা পাহলভি 

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ১৬ জানুয়ারি ২০২৬, ০৩:৩৮ এএম
ছবি: সংগৃহীত

ইরানের বর্তমান শাসনব্যবস্থার পতন এবং একটি নতুন ইরানের উত্থানের পর ইসরাইলকে স্বীকৃতি ও মার্কিন সম্পর্ক স্বাভাবিক করবে বলে জানিয়েছেন নির্বাসিত ইরানি ক্রাউন প্রিন্স রেজা পাহলভি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) শেয়ার করা এক বিবৃতিতে এসব কথা বলেছেন।

পাহলভি এক্সে এক পোস্টে বলেন, ইরান, ইসরাইল এবং বৃহত্তর আরব বিশ্বকে একত্রিত করার জন্য আব্রাহাম চুক্তিকে ‘সাইরাস চুক্তিতে’ বিস্তৃত করার লক্ষ্য রাখবে।

পাহলভি আরও বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করা হবে, যুক্তরাষ্ট্র এবং তার জনগণের সাথে আমাদের বন্ধুত্ব পুনরুদ্ধার করা হবে। ইসরাইল রাষ্ট্র অবিলম্বে স্বীকৃতি পাবে। আমরা আব্রাহাম চুক্তিকে সাইরাস চুক্তিতে সম্প্রসারণ করার চেষ্টা করব, যা একটি স্বাধীন ইরান, ইসরাইল এবং আরব বিশ্বকে একত্রিত করবে।’

বিশ্বব্যাপী সকল বন্ধুদের উদ্দেশ্যে সম্বোধন করা তার বক্তব্যের শুরুতে পাহলভি বলেন, ইরান যা ইসলামী প্রজাতন্ত্রের জোয়ালের নীচে সন্ত্রাসবাদ, চরমপন্থা এবং দারিদ্র্যের সাথে যুক্ত, কিন্তু ইসলামী শাসন ক্ষমতায় আসার আগে যে প্রকৃত ইরান ছিল তা ছিল সুন্দর, শান্তিপ্রিয় এবং সমৃদ্ধ ইরান।

তিনি আরও বলেন, নতুন ইরান দেশের পারমাণবিক কর্মসূচি বন্ধ করবে এবং সন্ত্রাসী সংগঠনগুলোকে সমর্থন বন্ধ করবে, মাদক পাচার, সংগঠিত অপরাধ এবং চরম ইসলামবাদের বিরুদ্ধে লড়াই করবে।

ইরান এই অঞ্চলে বন্ধু এবং স্থিতিশীল শক্তি হিসেবে কাজ করবে। এটি বিশ্ব নিরাপত্তার ক্ষেত্রে একটি দায়িত্বশীল অংশীদার হবে। বলেন নির্বাসিত এই নেতা।

নির্বাসিত যুবরাজ ইরানি জনগণকে শিক্ষিত এবং আধুনিক বলে প্রশংসা করে বলেন, যারা দেশের অব্যবহৃত অর্থনৈতিক সম্ভাবনাকে শক্তিশালী করবে।

এর আগে, গত ডিসেম্বরে ইরানের মুদ্রার পতন ও মূল্যস্ফীতি হওয়ায় জনগণ বিক্ষোভ শুরু করেন। পরে সেই বিক্ষোভ বর্তমান শাসনব্যবস্থার জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।

আরটিভি/কেএইচ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সৌদি আরবের তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনা থেকে সবাইকে তাৎক্ষণিক সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। এর মধ্যে রয়েছে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরও।
রিয়াদের বিমানবন্দরসহ সৌদির তিন স্থাপনা ছাড়তে বলল হুথিরা
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বজ্রঝড়, শিলাবৃষ্টি ও আকস্মিক বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করেছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।
হঠাৎ সৌদিতে সতর্কতা জারি
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
সৌদি আরবের রাজধানী রিয়াদের বিমানবন্দরে একের পর এক প্রাণঘাতী হামলার আগে সাধারণ মানুষকে কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি।
সৌদি বিমানবন্দরে হামলার আগে বাজেনি অ্যালার্ম, নিরাপত্তা নিয়ে প্রশ্ন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
আরও পড়ুন
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
খামেনিকে হত্যা করার সিদ্ধান্ত ‘ভুল’ ছিল: ইসরায়েলি নেতা
ইরানের হামলায় কুয়েতের ঘাঁটি ছেড়ে মরুভূমিতে সরে যেতে বাধ্য হন মার্কিন সেনারা
ইরান সংঘাতে এখন পর্যন্ত ৮১ সামরিক বিমান-ড্রোন-হেলিকপ্টার হারিয়েছে যুক্তরাষ্ট্র