ঢাকা বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

ইরানে জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১১

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮ এএম
ছবি: সংগৃহীত

ইরানের পশ্চিমাঞ্চলে একটি জ্বালানি ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১১ জন নিহত হয়েছেন। মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। দেশটির রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি ও আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা এই তথ্য জানিয়েছে।

স্থানীয় কর্তৃপক্ষ জানায়, শনিবার (৫ সেপ্টেম্বর) দেশটির হামেদান-সানানদাজ মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে। দ্রুতগামী একটি জ্বালানি ট্যাংকার বহনকারী লরির ব্রেক বিকল হয়ে গেলে গাড়িটি নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই বিকট শব্দে বিস্ফোরিত হয়।

ইরানের কুর্দিস্তান প্রদেশের রাজধানী সানানদাজের গভর্নর জানান, লরিটির ব্রেক ব্যবস্থায় মারাত্মক কারিগরি ত্রুটির কারণেই এই বিপর্যয় ঘটেছে। ঘটনার পর পরই ফায়ার সার্ভিস ও উদ্ধারকারী দল দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

ইরানে যাত্রীবাহী বাস ও জ্বালানি ট্যাংকারের এমন বিধ্বংসী দুর্ঘটনা এটিই প্রথম নয়। ২০১৮ সালেও সানানদাজ এলাকায় যাত্রী তোলার জন্য দাঁড়িয়ে থাকা একটি বাসকে চলন্ত ট্যাংকার ধাক্কা দিলে অন্তত ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছিল। জরাজীর্ণ সড়ক, অনিয়ন্ত্রিত ওভারটেকিং ও মেয়ারোত্তীর্ণ গণপরিবহনের কারণে দেশটির সড়ক ব্যবস্থা ক্রমশ প্রাণঘাতী হয়ে উঠছে।

জাতিসংঘের শিশু বিষয়ক তহবিল ইউনিসেফের তথ্যানুযায়ী, ইরানে সড়ক দুর্ঘটনার হার বৈশ্বিক গড়ের তুলনায় প্রায় ২০ গুণ বেশি। দুর্বল ট্রাফিক আইন ও পুরোনো অবকাঠামোর কারণে দেশটির মহাসড়কগুলো দিনে দিনে চরম ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

তেহরানভিত্তিক সংবাদপত্র ফিন্যান্সিয়াল ট্রিবিউনের ২০১৭ সালের মে মাসের এক প্রতিবেদনে বলা হয়, ইরানে সড়ক দুর্ঘটনায় প্রতিবছর ২০ হাজারের বেশি মানুষ নিহত এবং ৮ লাখ মানুষ আহত হন।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান
ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স মঙ্গলবার (১০ নভেম্বর) এই নতুন ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র স্থাপনা উন্মোচন করেছে। তারা এই স্থাপনাটির দৃশ্য সম্বলিত কিছু ফুটেজ প্রকাশ করেছে, যেখানে উচ্চপদস্থ সামরিক কমান্ডারদের কমপ্লেক্সটি ঘুরে দেখতে দেখা যায়।
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
রাশিয়া ও ইউক্রেনের মধ্যে চলমান যুদ্ধ বন্ধে বড় কোনো সমঝোতা না হলেও বন্দি বিনিময়ে একমত হয়েছে দুই দেশ। 
যুদ্ধ বন্ধে সমঝোতা নয়, বন্দি বিনিময়ে রাজি রাশিয়া-ইউক্রেন
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন ইরানের রাজধানী তেহরানের এক বাদাম ও মিষ্টি বিক্রেতা। তবে এই মিলই এখন তার জন্য বিপত্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।  সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে হাসি-ঠাট্টার পাশাপাশি তার দোকান বয়কটের ডাকও দিয়েছেন অনেকে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তার ৯ সেকেন্ডের একটি ভিডিও।  ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী নিজের মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার যন্ত্রের পেছনে বসে আছেন। নেতানিয়াহুর সঙ্গে তার চেহারার অস্বাভাবিক মিল দেখে ভিডিওটি দ্রুত ছড়িয়ে পড়ে। আলবেনীয় সংবাদমাধ্যম গাজেটা প্যানোরামার এক প্রতিবেদনে বলা হয়েছে, ভিডিওটি ছড়িয়ে পড়ার পর অনেকে ওই ব্যবসায়ীকে নিয়ে মজা করতে শুরু করেন। কেউ কেউ তার দোকানের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করেন। আবার রসিকতা করে অনেকে জানান, তারা ‘ইরানি নেতানিয়াহু’র দোকান থেকেই কেনাকাটা করতে চান। Netanyahu lookalike turns up in Iran — as a shop owner Some say he looks more like Netanyahu than Netanyahu himself https://t.co/rAybO7txNp — RT (@RT_com) November 10, 2026 তবে বিষয়টি কেবল হাসি-ঠাট্টার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনাপূর্ণ রাজনৈতিক পরিস্থিতির প্রভাব পড়েছে ওই ব্যবসায়ীর ওপরও। নেতানিয়াহুর সঙ্গে চেহারার মিল থাকায় ক্ষুব্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের কেউ কেউ তার দোকান বয়কটের আহ্বান জানিয়েছেন। এমন পরিস্থিতিতে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে জড়িত না থেকেও কেবল চেহারার মিলের কারণে বিব্রতকর অবস্থায় পড়েছেন তেহরানের এই ব্যবসায়ী। আকস্মিক ভাইরাল হওয়া যেমন তাকে আলোচনায় এনেছে, তেমনি তার স্বাভাবিক ব্যবসা পরিচালনাও কঠিন করে তুলেছে। আরটিভি/এসআর
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
লেবাননের রাজধানী বৈরুতের একটি বাসা থেকে ইরাকের সাবেক সংসদ সদস্য আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে।
ইরাকের সাবেক সংসদ সদস্যের মরদেহ উদ্ধার, হত্যার সন্দেহ
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
জন্ম থেকেই দৃষ্টিশক্তিহীন।
চোখে ‘আলো নেই’, শুনে শুনে পুরো কোরআন মুখস্থ করলেন ফাতেমা
আরও পড়ুন
নিজেদের মিসাইলের আরেকটি ‘গোপন ভাণ্ডার’ প্রকাশ্যে আনলো ইরান
নেতানিয়াহুর মতো চেহারা হওয়ায় বয়কটের মুখে ইরানি দোকানদার
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে ঘাঁটিতে গিয়ে লুকালেন মার্কিন অর্থমন্ত্রী!
গোপনে আলোচনা চালাচ্ছে যুক্তরাষ্ট্র-ইরান, যুদ্ধ নিয়ে মিলছে যে বার্তা