ঢাকা বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩

মধ্যপ্রাচ্য থেকে তেল রপ্তানিতে বড় ধস, কমেছে ৩৯ শতাংশ

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:০৯ পিএম
ছবি: সংগৃহীত

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি কার্যত বন্ধ থাকায় মধ্যপ্রাচ্য থেকে বিশ্ববাজারে তেল রপ্তানিতে বড় ধস নেমেছে। সংঘাত শুরুর আগের সময়ের তুলনায় গত আগস্টে অঞ্চলটি থেকে অপরিশোধিত তেল রপ্তানি কমেছে ৩৯ শতাংশ। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক সংঘাত শুরু হওয়ায় বিশ্ববাজারে লাফিয়ে বাড়ছে তেলের দাম।

তেলবাহী জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ট্যাংকারট্র্যাকার্স জানিয়েছে, চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে মধ্যপ্রাচ্য থেকে প্রতিদিন গড়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ ব্যারেল অপরিশোধিত তেল রপ্তানি হতো। তবে মে মাসে এই রপ্তানি সবচেয়ে বেশি অর্থাৎ ৬৭ শতাংশ কমে যায়। আগস্টে পরিস্থিতি সামান্য উন্নত হলেও মাসজুড়ে দৈনিক ঘাটতির পরিমাণ ছিল প্রায় ৭২ লাখ ব্যারেল। হরমুজ প্রণালি অবরুদ্ধ থাকায় কয়েক দশকের মধ্যে সমুদ্রপথে সবচেয়ে বড় পণ্য পরিবহন সংকট তৈরি হয়েছে।

এই পরিস্থিতির মধ্যে মধ্যপ্রাচ্যে সামরিক উত্তেজনা বৃদ্ধির ফলে বিশ্ববাজারে তেলের মূল্য ঊর্ধ্বমুখী রয়েছে। গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ৭ দশমিক ৬ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৬ দশমিক ২৮ ডলারে গিয়ে ঠেকেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম প্রায় ১০ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১ দশমিক ৪৮ ডলারে দাঁড়িয়েছে।

তেলের পাশাপাশি বিশ্বজুড়ে ডিজেলসহ অন্যান্য জ্বালানির মূল্য দ্রুত বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনৈতিক প্রবৃদ্ধি থমকে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্রে ডিজেলের গড় খুচরা দাম গ্যালনপ্রতি ৫ দশমিক ৮৫ ডলারে উঠে নতুন রেকর্ড গড়েছে। মার্কিন সংস্থা এএএ-এর তথ্য মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের সংকটে ডিজেল সরবরাহে এই জটিলতা তৈরি হয়েছে, যা মূল্যস্ফীতিকে আরও উসকে দিচ্ছে।

রিস্ট্যাড এনার্জির প্রধান অর্থনীতিবিদ ক্লদিও গালিমবার্তি বলেন, অর্থনীতির প্রায় সব খাতই ডিজেলের ওপর প্রত্যক্ষভাবে নির্ভরশীল। জ্বালানি মূল্যের এই বৃদ্ধির কারণেই মূল্যস্ফীতি দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা বাড়ছে।

হরমুজ প্রণালি স্বাভাবিক হতে বিলম্ব হওয়ায় সিটি গ্রুপ চলতি প্রান্তিকে ব্রেন্ট ক্রুডের গড় দামের পূর্বাভাস বাড়িয়ে ৮৬ ডলার করেছে। এএনজেডের বিশ্লেষকেরা আশঙ্কা করছেন, মধ্যপ্রাচ্য সংঘাত আরও দীর্ঘায়িত হলে স্বল্পমেয়াদে প্রতি ব্যারেল তেলের দাম ৯৫ ডলার ছাড়িয়ে যেতে পারে।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও 
সৌদি আরবের স্বাস্থ্য খাতে ৪ হাজার ২৯১টি নতুন চাকরির সুযোগ ঘোষণা করা হয়েছে। দেশটির ২০টি স্বাস্থ্য অঞ্চলে বিভিন্ন চিকিৎসা ও স্বাস্থ্যসংশ্লিষ্ট পদে এসব কর্মী নিয়োগ দেয়া হবে।
সৌদিতে ১৯ হাজার নিয়োগের ঘোষণা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও 
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
ভূমধ্যসাগরে সামুদ্রিক সীমানা নির্ধারণে তুরস্কের সঙ্গে করা চুক্তি সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে লিবিয়ার পার্লামেন্ট। মঙ্গলবার (২০ অক্টোবর) এ সিদ্ধান্তের মধ্য দিয়ে চুক্তিটির বিরোধিতা এবং আঙ্কারার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক ছিন্নের আগের অবস্থান থেকে সরে দাঁড়াল দেশটির আইনসভা।
তুরস্কের সঙ্গে নতুন সামুদ্রিক চুক্তি করল লিবিয়া
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ
সৌদি আরবের রাজধানী রিয়াদে মঙ্গলবার (২০ অক্টোবর) পরপর দুটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করে দেশটির কর্তৃপক্ষ। এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।
হঠাৎ বিস্ফোরণে কেঁপে উঠল রিয়াদ
গোপনে ইসরায়েল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক
যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ গোপনে ইসরায়েল সফর করে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।
গোপনে ইসরায়েল সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী, নেতানিয়াহুর সঙ্গে বৈঠক
মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি
সৌদি আরবের মদিনায় মসজিদে নববীতে গত সেপ্টেম্বরে ২ কোটি ১৬ লাখ ১৫ হাজার ৯৭৭ জন মানুষ এসেছেন। দুই পবিত্র মসজিদের সেবা ও তত্ত্বাবধানবিষয়ক জেনারেল অথরিটি এ তথ্য জানিয়েছে।
মসজিদে নববীতে ৩০ দিনে ২ কোটি ১৬ লাখের বেশি মুসল্লি
আরও পড়ুন
জাহাজ ডুবে হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন-সুগন্ধি, কুড়াতে সাগরে শত শত মানুষ
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে ২৪ ঘণ্টায় ডুবল দুই জাহাজ, বাড়ছে তেলের দাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান