ঢাকা সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ এএম
ছবি: সংগৃহীত

ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স। সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়ার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পরিস্থিতি নিরাপদ ঘোষণা করা হলেও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঘটনাস্থলে অহেতুক জমায়েত না হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকার কড়া নির্দেশনা জারি করা হয়েছে।

প্রতিবেশী দেশ ইয়েমেনে সশস্ত্র গোষ্ঠী হুতি ও সরকারি বাহিনীর মধ্যে সামরিক সংঘাত হঠাৎ নতুন করে বৃদ্ধি পাওয়ায় এই সীমান্ত নিরাপত্তার তোড়জোড় শুরু হয়। সম্প্রতি লোহিত সাগর ও কৌশলগত জলসীমায় হুতিরা তাদের প্রভাব জোরদার করার চেষ্টা চালালে এই আঞ্চলিক উত্তাপ সৌদি সীমান্তেও ছড়িয়ে পড়ে। বর্তমানে ইয়েমেনের তাইজ, আল-জাওফ ও আল-বাইদা প্রদেশে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। হুতিদের আস্তানা লক্ষ্য করে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলাও অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, ২০১৪ সালে হুতি বিদ্রোহীরা ইয়েমেনের রাজধানী সানা দখল করার পর থেকেই দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। পরবর্তীতে ২০১৫ সাল থেকে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে টিকিয়ে রাখতে এবং হুতিদের প্রতিরোধে সামরিক হস্তক্ষেপ করে আসছে সৌদি নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট।

আরটিভি/এআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধ রয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী, রিয়াদ ও দাম্মাম বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকলেও সৌদি আরবের অন্যান্য রুটে সীমিত পরিসরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে।
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে নতুন করে হামলায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন।
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
তুরস্কের পশ্চিমাঞ্চলে পর্যটকবাহী বাসের সঙ্গে একটি টো ট্রাকের সংঘর্ষে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২৭ জন। রোববার (১১ অক্টোবর) দেশটির মানিসা প্রদেশের আখিসার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তুরস্কে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১১, আহত ২৭
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
যুদ্ধের কারণে পরিবেশ ধ্বংসের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।
যুদ্ধের নামে প্রকৃতি ধ্বংস, অপরাধীদের বিচারের দাবি ইরানের
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
এছাড়া, আহত হয়েছেন আরও ৩০৯ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের সবাইকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সৌদির আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ হামলা, দুই বাংলাদেশিসহ নিহত ১২
আরও পড়ুন
আজও রিয়াদগামী ২ ফ্লাইট বাতিল, তিনদিনে বাতিল মোট ৯ফ্লাইট
এবার সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
সৌদি আরবের বিমানবন্দরে ফের হামলা
ফের রিয়াদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলা