ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরান-যুক্তরাষ্ট্রের নতুন সংঘাতে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক, বলছে মিশর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ৩১ অক্টোবর ২০২৬, ০৯:০২ পিএম
মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পরদিনই অর্থাৎ আগামী ৪ নভেম্বরের মধ্যে ইরানে নতুন করে হামলা হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এজন্য উপসাগরীয় মিত্র দেশগুলোকে প্রস্তুতি নিতে বলেছেন তিনি। চলমান উত্তেজনার মধ্যে যেকোনো সময় নতুন সংঘাতের জন্য প্রস্তুত আছে ইরানও।

সব মিলিয়ে মধ্যপ্রাচ্যে আবারও বাজতে শুরু করেছে যুদ্ধের দামামা। তবে, নতুন করে যুদ্ধ শুরু হলে পরিণতি হবে ভয়াবহ ধ্বংসাত্মক হবে বলে সতর্ক করেছে মিশর।

শনিবার (৩১ অক্টোবর) বাহরাইনে আয়োজিত ‘আইআইএসএস মানামা ডায়ালগ’ নিরাপত্তা সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় এই আশঙ্কা প্রকাশ করেন মিশরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাতি।

তিনি বলেন, যুদ্ধের দ্বিতীয় ধাপ হবে অত্যধিক বিপজ্জনক ও ধ্বংসাত্মক; এর কোনও ইতিবাচক গন্তব্য থাকবে না। অতীতের ঘটনা থেকে আমাদের শিক্ষা নিতে হবে।

এর আগে, গত জুনে একটি অন্তর্বর্তী চুক্তি হলেও তা ইরান যুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধবিরতি নিশ্চিত কিংবা হরমুজ প্রণালিতে সাধারণ জাহাজ চলাচল স্বাভাবিক করতে ব্যর্থ হয়। পরবর্তীতে তেহরান এক প্রস্তাবে বলেছিল, ওয়াশিংটন যদি ইরানি বন্দরগুলোর ওপর থেকে অবরোধ তুলে নেয়, তাহলে আগামী সাত দিনের মধ্যে কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ এই জলপথ পুনরায় খুলে দেবে ইরান।

ক্রমবর্ধমান এই সংকট নিরসনে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে শুক্রবার কাতারের মধ্যস্থতাকারীরা পুনরায় তেহরান সফরে যান। তবে আগে পারমাণবিক আলোচনা নাকি বাণিজ্য অবরোধ ও তেল সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে; তেহরানে আলোচনায় এই বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মাঝে মতপার্থক্য দেখা যায়।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় অবস্থিত বিখ্যাত ক্লক টাওয়ার নতুন করে দুটি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডের স্বীকৃতি পেয়েছে। ভবনের সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত জাদুঘর এবং বিশ্বের সর্বোচ্চ উন্মুক্ত পর্যবেক্ষণ ডেকের স্বীকৃতি পেয়েছে স্থাপনাটি।
দুটি নতুন গিনেস রেকর্ডের স্বীকৃতি পেল মক্কার ক্লক টাওয়ার
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
নেপালের মাউন্ট এভারেস্টের বেজক্যাম্পে পৌঁছে ইতিহাস গড়েছেন সৌদি আরবের দৃষ্টিপ্রতিবন্ধী নাগরিক রাশাদ নাকিব। সৌদি আরবের প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তি হিসেবে তিনি এই কৃতিত্ব অর্জন করেন।
প্রথম দৃষ্টিপ্রতিবন্ধী সৌদি নাগরিক হিসেবে এভারেস্ট বেজক্যাম্পে রাশাদ নাকিব
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক চিকিৎসক হুসাম আবু সাফিয়ার কারাবাস আরও ছয় মাস বাড়িয়েছে ইসরায়েলের একটি আদালত।
গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস আরও ৬ মাস বাড়াল ইসরায়েল
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
আবারও সর্বাত্মক যুদ্ধের দামামা বেজে উঠেছে মধ্যপ্রাচ্যে। পাল্টাপাল্টি হামলা শুরুর মধ্য দিয়ে নতুন করে যুদ্ধে জড়ানোর ইঙ্গিত দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান।
মধ্যপ্রাচ্যে ফের সর্বাত্মক যুদ্ধের দামামা, যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলা 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
ইরানের প্রখ্যাত শিয়া ধর্মীয় নেতা ও বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ ও গ্র্যান্ড আয়াতুল্লাহ শেখ হোসেইন ওয়াহিদ খোরাসানি ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০৫ বছর। 
১০৫ বছর বয়সে ইরানের ধর্মীয় নেতা আয়াতুল্লাহ ওয়াহিদের ইন্তেকাল
আরও পড়ুন
অহংকারের পরিণতি দুনিয়া-আখিরাতে ভয়াবহ, ইসলামে রয়েছে কঠোর সতর্কতা 
ট্রেন থামিয়ে ২২ মিলিয়ন ডলারের পণ্য চুরি, অভিযুক্ত ১৩ জন
হারাম্বের ১০ বছর পর একই চিড়িয়াখানায় প্রাণ গেল ফিওনার
শিশুর ত্বকে ফোসকা-ক্ষত, ৭০০ অভিযোগেও বাজারে মিলি মুনের ডায়াপার!