ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ২ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলে নির্বাচনের ভোট গণনা চলছে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৪১ এএম
ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনে ভোটার ভোট দিচ্ছেন। ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক হিসাবে এখন পর্যন্ত ১২ লাখের বেশি ভোট গণনা করা হয়েছে। এতে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর লিকুদ পার্টি এগিয়ে রয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এ নির্বাচনে প্রায় ৭৩ লাখ যোগ্য ভোটারের মধ্যে ৭৭ দশমিক ৭ শতাংশের বেশি ভোট দিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার পর এটিই ইসরায়েলের প্রথম নির্বাচন।

দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, বুধবার (২৮ অক্টোবর) আন্তর্জাতিক সময় রাত ২টা ২০ মিনিট পর্যন্ত ১২ লাখ ১৬ হাজার ২টি ব্যালট গণনা করা হয়েছে। এর মধ্যে ১২ লাখ ১০ হাজার ৪৬১টি ভোট বৈধ এবং ৫ হাজার ৫৪১টি ভোট বাতিল হয়েছে। এ পর্যন্ত ৩ হাজার ২৪টি ভোটকেন্দ্রের গণনা সম্পন্ন হয়েছে।

গণনা করা বৈধ ভোটের মধ্যে নেতানিয়াহুর লিকুদ পার্টি পেয়েছে ২৩ দশমিক ৩৬ শতাংশ ভোট। দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটির সাবেক সেনা প্রধান গাদি আইজেনকোটের ইয়াশার পার্টি, তাদের প্রাপ্ত ভোট ১৫ দশমিক ৭৪ শতাংশ। আর নাফতালি বেনেটের দল পেয়েছে ৮ দশমিক ৫৩ শতাংশ ভোট।

তবে এসব ফল প্রাথমিক। ভোট গণনা শেষ হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত চিত্র স্পষ্ট হবে।

সূত্র: আল জাজিরা


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
জাতীয় নিরাপত্তার কারণ দেখিয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ টেলিগ্রাম নিষিদ্ধের সিদ্ধান্ত নিয়েছে জর্ডান ও ইরাকের কর্তৃপক্ষ। জর্ডান জানিয়েছে, অবৈধ কনটেন্ট ও উগ্রবাদী প্রচারণা ছড়িয়ে পড়া ঠেকাতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে। খবর আল-জাজিরার। 
জাতীয় নিরাপত্তার স্বার্থে দুই দেশে নিষিদ্ধ হচ্ছে টেলিগ্রাম
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
ইয়েমেনে হুতি বিদ্রোহীদের কাছে বড় ধরনের সামরিক বিপর্যয়ের মুখে সামরিক জোটের প্রধান বদল করেছে সৌদি আরব।
ইয়েমেনে বড় বিপর্যয়ের পর সেনাপ্রধান বদলাল সৌদি আরব
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
সৌদি আরবে শিশু বয়সে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হওয়া জাওয়াদ কুরেইরিসের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সঙ্গে পূর্বাঞ্চলের শিয়া সম্প্রদায়ের আরেক নাগরিক ফাদেল আল-সাফওয়ানিরও মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। 
বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে সৌদিতে সেই শিশুর মৃত্যুদণ্ড কার্যকর
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
ইরানের সঙ্গে নতুন করে সম্ভাব্য যুদ্ধের শঙ্কার মধ্যে মধ্যপ্রাচ্যে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। সংবাদমাধ্যম এক্সিওস ও চ্যানেল-১২ এর সাংবাদিক বারাক রেভিড মার্কিন কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছেন।
মধ্যপ্রাচ্যে এলো যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরাহে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের সবার পরিচয় শনাক্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু করেছে দেশটির কর্তৃপক্ষ।
আরব আমিরাতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ জনের পরিচয় শনাক্ত 
আরও পড়ুন
২০ হাজার ভোট গণনা বন্ধে ট্রাম্পের আবেদন খারিজ করল সুপ্রিম কোর্ট
ইসরায়েলে ক্ষমতার লড়াই, সমাধান নেই নেতানিয়াহু-আইজেনকোটের
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ভোট গণনা করলেই গ্রেপ্তারের ঝুঁকি, হুঁশিয়ারি ট্রাম্প প্রশাসনের
ভোট গণনার মধ্যে মমতার ‘জরুরি বার্তা’