ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে ১৫ মিনিটের বৈঠক পোপের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৭ নভেম্বর ২০১৭, ০৯:১৭ পিএম

মিয়ানমারের সেনাবাহিনীর প্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে ১৫ মিনিটের বৈঠক করেছেন খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস।

তিনদিনের সফরে মিয়ানমারে পৌঁছে সোমবার সন্ধ্যায় দেশটির আর্চবিশপের বাসায় বৈঠক করেছেন তারা।

পোপের ব্যক্তিগত এ বৈঠক সম্পর্কে ভ্যাটিকানের মুখপাত্র গ্রেগ বার্ক বিস্তারিত তথ্য জানাতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে তিনি বলেছেন, দেশটির গণতান্ত্রিক রূপান্তরের এ মুহূর্তে কর্তৃপক্ষের ‘মহান দায়িত্ব’ সম্পর্কে আলোচনা করেছেন তারা।

আর্চবিশপের বাসায় অনুষ্ঠিত ওই বৈঠকে সেনাপ্রধান মিন অং হ্লেইং ছাড়াও মিয়ানমারের ব্যুরো অব স্পেশাল অপারেশনের তিন জ্যেষ্ঠ কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সেনাপ্রধান মিন অং হ্লেইংয়ের সঙ্গে পোপ ফ্রান্সিসের বৈঠক বুধবার সকালে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সোমবার ইয়াঙ্গুনে পৌঁছানোর পর পোপের বৈঠক এগিয়ে এদিন সন্ধ্যায় আনা হয়। তিনদিনের সফর শেষে আগামী বৃহস্পতিবার বাংলাদেশের উদ্দেশে নেইপিদো ত্যাগ করবেন তিনি।

চলতি বছরের অক্টোবরে রাখাইন রাজ্যে নতুন করে সহিংসতা সৃষ্টির পর সেখান থেকে ছয় লাখের বেশি রোহিঙ্গা মুসলিম বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এই ঘটনাকে ‘জাতিগত নিধনের ধ্রুপদী উদাহরণ’ হিসেবে আখ্যায়িত করেছে জাতিসংঘ।

বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ মিয়ানমার ‘রোহিঙ্গা’ শব্দটি পরিহার করার পাশাপাশি এই জনগোষ্ঠীকে নিজেদের দেশের নাগরিক বা স্বতন্ত্র নৃগোষ্ঠী বলেও স্বীকৃতি দিতে রাজি নয়। তারা এই মুসলিম জনগোষ্ঠীকে ‘বাঙালি’ বলে অভিহিত করে থাকে।

কে/এমসি

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫
আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় জালালাবাদ শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো ১৪ জন। খবর রয়টার্স।  আফগান সরকারের মুখপাত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানায়, রোববার ওই এলাকার সাবেক সিটি গভর্নরের জানাজার সময় আত্মঘাতী বিস্ফোরণ ঘটালে এ হতাহতের ঘটনা ঘটে। এখনো কোনো গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। স্থানীয় প্রদেশের গভর্নরের মুখপাত্র আহমদ জিয়া আবদুজজাই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নানগারহর প্রদেশের গভর্নরের আরেক মুখপাত্র নুর আহমদ হাবিবি জানান, রোববার প্রদেশের এক জেলার সাবেক চেয়ারম্যানের জানাজায় এ হামলা চালানো হয়। তাৎক্ষণিক কেউ এ হামলায় দায়-দায়িত্ব স্বীকার করেনি। তবে সম্প্রতি আফগানিস্তানে তালেবান ও আইএসের হামলা বৃদ্ধি পেয়েছে। স্থানীয় তোলো নিউজ চ্যানেল এক নিরাপত্তা কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রথমে হামলায় ১০ জন নিহত হয়েছে। পরবর্তীতে এ সংখ্যা বেড়ে ১৫ জনে দাঁড়িয়েছে। উল্লেখ্য, গেলো বৃহস্পতিবার রাজধানী কাবুলে শিয়া সম্প্রদায়ের একটি সাংস্কৃতিক কেন্দ্রে ও সংবাদ সংস্থার কার্যালয়ে আত্মঘাতী বোমা বিস্ফোরণে অন্তত ৪০ জন নিহত ও ৮৪ জন আহত হন। পরে জঙ্গিগোষ্ঠী আইএস ওই হামলার দায় স্বীকার করে। ভয়াবহ ওই হামলার শোক কাটিয়ে না উঠতেই ফের হামলা চালালো সন্ত্রাসীরা। এপি/এসএস
আফগানিস্তানে বোমা হামলায় নিহত ১৫
অতীত ভুলের জন্য ক্ষমা চাই
নিজের অতীত রাজনৈতিক ভুলের জন্য জাতির কাছে ক্ষমা চাইলেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। তিনি বর্তমানে দেশটির বিরোধী পারতি প্রিবুমি বারসাতু মালয়েশিয়ার (পিপিবিএম) নেতা। শনিবার দলের বার্ষিক সাধারণ সভায় বক্তৃতাকালে তিনি ক্ষমা প্রার্থনা করেন। খবর স্ট্রেইটস টাইমসের। মাহাথির বলেন, আমি আমার অতীতের সব ভুলের জন্য ক্ষমা চাইছি। আমি যদি কাউকে আঘাত করে থাকি তাহলে বক্তব্য শেষ করার আগেই তাদের কাছে আমি ক্ষমা চাইছি। কেবল আজকের জন্য নয়, যত দিন আমি রাজনীতিতে আছি ততোদিনের জন্য। অন্য মানুষদের মতোই আমি কাজে ও কথায় ভুল করে থাকতে পারি। এর আগে মাহাথির তার দলত্যাগী নেতাদের ‘আবর্জনা’ বলে মন্তব্য করেছিলেন। এমনকি তাদের কাছে কখনই এজন্য ক্ষমা চাইবেন না বলেও জানিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, আমি সাধারণত তাদের আবর্জনা বলে থাকি এবং আমি এর জন্য ক্ষমা চাইব না। তারা আমাদের শত্রুদের চেয়েও খারাপ। আমরা আমাদের জনগণের জন্য যে কষ্ট করে যাচ্ছি তারা এর সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। মূলত দেশটির প্রধানমন্ত্রী নাজিব রাজাকের পদত্যাগের দাবিতে বিরোধীদের আন্দোলনে শরিক হন মাহাথির। এরই অংশ হিসেবে পিপিবিএম নামে নতুন দল গঠন করেন তিনি। ওই দলের পক্ষ থেকে প্রধানমন্ত্রী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার কথা রয়েছে মাহাথিরের। তবে দল গঠনের পরপর চলতি বছর নির্বাচনী এলাকায় প্রার্থিতাসহ বেশ কিছু ইস্যুতে মতানৈক্যের কারণে কয়েকজন শীর্ষ নেতা দল থেকে বেরিয়ে গেছেন। এ/পি
অতীত ভুলের জন্য ক্ষমা চাই
একাকী পর্বতারোহণ নিষিদ্ধ করেছে নেপাল
নেপাল সরকার পর্বতারোহণের সময় সংঘটিত দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে একাকী পর্বতারোহণ নিষিদ্ধ করেছে। এ নিষেধাজ্ঞা মাউন্ট এভারেস্টসহ নেপালের আরো কিছু পর্বতের বেলায়ও কার্যকর থাকবে। খবর এপি। নেপালের ট্যুরিজম কর্তৃপক্ষ জানায়, পর্বতারোহীদের নিরাপত্তা বাড়ানো ও দুর্ঘটনার সংখ্যা কমিয়ে আনতে এ নিষেধাজ্ঞা। নতুন এই আইন অনুযায়ী একাকী এভারেস্টের চূড়ায় ওঠা থেকে বিরত রাখা হবে। এছাড়া অন্ধ ও প্রতিবন্ধী ব্যক্তিরা বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্ট আরোহণের অনুমতি পাবে না। ২০১৭ সালে রেকর্ড সংখ্যক পর্বতারোহী এভারেস্ট জয়ের চেষ্টা চালান। আর এতে হতাহতের সংখ্যাও ছিল অন্য বছরের তুলনায় অনেক বেশি। চলতি বছর এভারেস্ট জয় করতে গিয়ে মারা গেছেন ছয় জন। এরমধ্যে ৮৫ বছরের নেপালি মিন বাহাদুর বেশ আলোচিত হয়েছেন। মিন বাহাদুর বিশ্বের সবচেয়ে বয়স্ক এভারেস্ট বিজয়ীর খেতাব অর্জনের প্রচেষ্টায় মারা যান। বিশ্বখ্যাত সুইস পর্বতারোহী ইউলি স্টেক এভারেস্টের পার্শ্ববর্তী একটি চূড়ায় ‘সোলো ক্লাইম্বিং’য়ের সময় মারা যান। নতুন আইন অনুযায়ী বিদেশি পর্বতারোহীদের বাধ্যতামূলকভাবে স্থানীয় গাইডের সহযোগিতা নিতে হবে। এতে অনেক স্থানীয় লোকের কর্মসংস্থান হবে বলে মনে করছে কর্তৃপক্ষ। তবে অন্ধ ও প্রতিবন্ধীদের নিষেধাজ্ঞাটি বৈষম্যমূলক বলে মনে করছেন অনেকে। এপি/পি
একাকী পর্বতারোহণ নিষিদ্ধ করেছে নেপাল
খাদ্যে বিষক্রিয়ায় চীনে ২৯ শিশু অসুস্থ
চীনের ইউনান প্রদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে কিন্ডারগার্টেনের ২৯ শিশু অসুস্থ হয়ে পড়েছে। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই শিশুরা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। শনিবার স্থানীয় সরকার একথা জানায়। খবর সিনহুয়া। শুক্রবার বিকেলে ফুটাই কিন্ডারগার্টেনে সন্দেহজনক এই বিষক্রিয়ার ঘটনা ঘটে। এটি উনানের রাজধানী কুনমিং নগরীর জিশান জেলার একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। জেলা সরকার এক বিবৃতিতে জানিয়েছে, শিশুরা বমি করছিল ও তাদের পেটে ব্যথা হচ্ছিল। কিন্ডারগার্টেনের পক্ষ থেকে জিশান জেলা শিক্ষা ব্যুরোকে অবহিত করার পর জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। শিশুদের তিনটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। এ ব্যাপারে তদন্ত চলছে। উল্লেখ্য, চলতি বছরের জুনে ইরাকের মসুল শহরে বাস্তুচ্যুতদের জন্য নির্মিত ক্যাম্পে খাদ্যে বিষক্রিয়ায় কয়েক শ মানুষ অসুস্থ হয়ে পড়েছিল। সারাদিন রোজা রাখার পর ক্যাম্পে ইফতার করার পর থেকেই বহু মানুষ বমি এবং ডায়রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েন। এপি/এমকে 
খাদ্যে বিষক্রিয়ায় চীনে ২৯ শিশু অসুস্থ
সরকারের সমর্থনে ইরানে গণমিছিল
ইরানে সরকারের সমর্থনে বিভিন্ন শহরে লাখো মানুষ মিছিল করেছে। শনিবার সরকারের সমর্থনে এ মিছিল হয়। সরকারের বিরুদ্ধে দুইদিনের বিক্ষোভের পর সরকার সমর্থকরা তাদের শক্তি প্রদর্শন করলো। খবর বিবিসি। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে দেখা গেছে, কালো কাপড় পরা সরকারের বিপুল সংখ্যক সমর্থক রাজধানী তেহরান, দ্বিতীয় বৃহত্তম নগরী মাশাদ ও আরো কয়েকটি শহরে একত্রিত হয়। ‘প্রজা বিদ্রোহ’ সমাপ্তির বার্ষিকী উপলক্ষে তারা এই মিছিল বের করে। ২০০৯ সালের বিতর্কিত নির্বাচনের পর ওটাই ছিল সবচেয়ে বড়ো ধরনের অস্থিরতা। কাকতালীয়ভাবে সরকারবিরোধী বিক্ষোভের পরপরই পূর্বনির্ধারিত সরকারপন্থীদের এই মিছিলটি হলো। বৃহস্পতিবার মাশহাদ থেকে সরকারবিরোধী বিক্ষোভ মিছিল দেশটির বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে দুর্বল আর্থিক ব্যবস্থার ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে নাগরিকরা শান্তিপূর্ণভাবে বিক্ষোভ করে। খুব দ্রুত তা সরকারবিরোধী বিক্ষোভে পরিণত হয়ে দেশব্যাপী ছড়িয়ে পড়ে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে পোস্ট করা বিভিন্ন ছবিতে শিয়াদের পবিত্র নগরী কোমে শুক্রবার বিকেলে হাজার হাজার মানুষের মিছিল দেখা যায়।   এ সময় মিছিলকারীরা ‘স্বৈরতন্ত্র নিপাত যাক!’ ও ‘রাজবন্দীদের মুক্তি দাও!’ বলে স্লোগান দেয়। এমনকি মিছিলকারীরা সাবেক রাজতন্ত্রের পক্ষেও স্লোগান দেয়। অন্যান্যরা দেশের অভ্যন্তরের বিভিন্ন সমস্যার দিকে লক্ষ্য না করে ফিলিস্তিনি ও অন্যান্য আঞ্চলিক আন্দোলনে সরকারের সহায়তার নিন্দা জানায়। রাশত, হামেদান, কার্মানশাহ, কাজভিন ও অন্যান্য নগরীতে বিপুল সংখ্যক মানুষ সরকারবিরোধী মিছিলে অংশ নেয়। পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করে। এপি/এমকে  
সরকারের সমর্থনে ইরানে গণমিছিল
আরও পড়ুন
রাখাইনে ধর্ষণের বিষয় এড়িয়ে গেলেন সু চি
রোহিঙ্গাদের জায়গা দিতে ৩৯৬ কোটি টাকার গাছ কাটা হয়েছে
ইসরায়েল-ফিলিস্তিন সংকট সমাধানের আহ্বান পোপের
মিয়ানমারের সমালোচনার বিরুদ্ধে রাশিয়া-চীন