ঢাকা মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩

মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর যুক্তরাজ্যের নিষেধাজ্ঞা 

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৬, ০৮:৪৬ এএম
ছবি: সংগৃহীত

বেসামরিক নাগরিকদের ওপর নৃশংস দমন-পীড়ন এবং গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে মিয়ানমারের পাঁচ শীর্ষ সামরিক কর্মকর্তার ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার গণহত্যা চালিয়েছে—আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) এমন রায়ের পরপরই সোমবার (২৩ নভেম্বর) ব্রিটিশ সরকার এই কঠোর পদক্ষেপ নিল।

যুক্তরাজ্য সরকার ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ‘মিয়ানমার (নিষেধাজ্ঞা) বিধিমালা ২০২১’-এর আওতায় নিষেধাজ্ঞাপ্রাপ্ত পাঁচ সামরিক কর্মকর্তা হলেন- মেজর জেনারেল মিয়ো মিন তুন। তিনি ইস্টার্ন মিলিটারি কমান্ডার (শান/কায়াহ অঞ্চল)। বেসামরিক নাগরিকদের দমন-পীড়ন এবং শান্তি ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে তাকে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল মিয়াত থেত উ। তিনি নর্দার্ন কমান্ডের (কাচিন) সাবেক কমান্ডার এবং লাওসে নিযুক্ত সাবেক রাষ্ট্রদূত। বেসামরিক জনগণের ওপর দমন-পীড়নে সামরিক কর্তৃপক্ষকে সহায়তা করার অভিযোগে তাকে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। মেজর জেনারেল কিয়াও সোয়ে। তিনি ২০২৬ সালের জুনে ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) কমান্ডার হিসেবে নিযুক্ত হন। জনবসতিপূর্ণ এলাকা ও চিকিৎসা অবকাঠামোতে বিমান হামলাসহ বেসামরিক নিপীড়নের দায়ে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

মেজর জেনারেল কিয়াও সোয়ার উ ওয়েস্টার্ন কমান্ডের (রাখাইন) সাবেক কমান্ডার। ম্রাউক-উ জেনারেল হাসপাতালে বিমান হামলাসহ বেসামরিক নাগরিকদের ওপর দমন-পীড়নের দায় তার ওপর বর্তানো হয়েছে। মিয়ো হ্তুত হ্লাইং হলেন নিষেধাজ্ঞার তালিকায় থাকা অপর এক শীর্ষ সামরিক কর্মকর্তা।

আরও যেসব পদক্ষেপ নিল যুক্তরাজ্য

নিষেধাজ্ঞার পাশাপাশি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড মিয়ানমারের জান্তা সরকারের ওপর চাপ বাড়াতে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছেন। যেমন- মিয়ানমারে বিমানের জ্বালানি রপ্তানি ও সরবরাহ পুরোপুরি বন্ধ করতে নতুন আইন প্রণয়নের পরিকল্পনা নেওয়া হয়েছে।

রাখাইন রাজ্যে বসবাসরত প্রায় ৩ লাখ ৫০ হাজার রোহিঙ্গা ও অন্যান্য জনগোষ্ঠীর জন্য অতিরিক্ত ৫ মিলিয়ন পাউন্ড মানবিক সহায়তার ঘোষণা দেয়া হয়েছে। মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ, নথিবদ্ধকরণ এবং ভুক্তভোগীদের ন্যায়বিচার নিশ্চিত করতে ৩ মিলিয়ন পাউন্ডের বিশেষ তহবিল ঘোষণা করা হয়েছে।

গত সপ্তাহে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের পর এবার বিষয়টি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে তোলার পরিকল্পনা করছে যুক্তরাজ্য।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ভারতের একাধিক অঞ্চল
নেপালের পূর্বাঞ্চলীয় কোশি প্রদেশে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সংঘটিত এ ভূমিকম্পে নেপালের পাশাপাশি ভারতের বিহার, মেঘালয় ও উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায়ও কম্পন অনুভূত হয়েছে।
নেপালে ৫.৩ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল ভারতের একাধিক অঞ্চল
কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির আশায় নতুন স্বপ্ন
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে একাধিক উড়াল সড়কের নিচে নদীর তীরের বালুচরে একদল ভোঁদড়ের ছোটাছুটি ও খেলাধুলা পথচারীদের নজর কাড়ছে। তবে খুব কম পথচারীই তাদের দেখতে পান।
কুয়ালালামপুরের নদীতে ভোঁদড়ের বিচরণ, দূষণমুক্তির আশায় নতুন স্বপ্ন
পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে পরীক্ষায় নকল করার কেলেঙ্কারি এবং তা ঠেকাতে নেওয়া শেষ মুহূর্তের কড়াকড়িতে তৈরি বিশৃঙ্খলার দায় নিয়ে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) অনুষ্ঠিত বার্ষিক কলেজ ভর্তি পরীক্ষা ‘সুনেউং’-এ এআই ব্যবহার করে নকল বন্ধে তড়িঘড়ি পদক্ষেপের কারণে যে বিভ্রান্তি তৈরি হয়েছিল, তার দায় স্বীকার করে রোববার (২২ নভেম্বর) পদত্যাগ করেন তিনি। ইয়োনহাপের তথ্য অনুযায়ী, আগাম প্রস্তুতির ঘাটতির সমালোচনা তিনি এড়াতে পারেন না বলে জানান। প্রেসিডেন্ট লি জে মিয়ং তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। এএফপির প্রতিবেদনে বলা হয়, গত সপ্তাহে দেশটিতে ‘সুনেউং’ পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্রায় ৯ ঘণ্টার এই পরীক্ষা শিক্ষার্থীদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে তারা মর্যাদাপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পান। দেশটিতে পরীক্ষাটিকে ভালো বেতনের চাকরি এমনকি ভালো বিয়ের চাবিকাঠি হিসেবে দেখা হয়। চলতি বছর এই পরীক্ষা অনুষ্ঠিত হয় গত বৃহস্পতিবার। এর কয়েক দিন আগে জাতীয় কর হিসাবরক্ষণ পরীক্ষায় এআই দিয়ে নকল কেলেঙ্কারির খবর ছড়িয়ে পড়ে। ১৫ নভেম্বর এক পরীক্ষার্থী জানান, সর্বোচ্চ নম্বর পাওয়ার জন্য তিনি ছোট ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করেছিলেন। ওই পরীক্ষার্থীর স্বীকারোক্তির পর শিক্ষা মন্ত্রণালয় সুনেউং পরীক্ষায় নকল ঠেকাতে কয়েক দফায় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হয়। এর আগে পার্লামেন্টের শুনানিতে শিক্ষামন্ত্রীকে প্রশ্ন করা হয়, তিনি নকল প্রতিরোধে আত্মবিশ্বাসী কি না। জবাবে চোই কিও-জিন বলেন, আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই। শিক্ষামন্ত্রীর ওই বক্তব্যে জনরোষ আরও বাড়ে। এর মধ্যেই গত বৃহস্পতিবার সুনেউং পরীক্ষা অনুষ্ঠিত হয়। রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে চোই লিখেছেন, কোনো বড় ধরনের ঘটনা ছাড়াই পরীক্ষা শেষ হয়েছে। তবে যথাযথ প্রস্তুতির ব্যর্থতার দায়ভার নিয়ে তিনি পদত্যাগ করছেন। দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন। সূত্র: বিবিসি, এএফপি। আরটিভি/টিআর
পরীক্ষায় এআই দিয়ে নকল, দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর পদত্যাগ
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের (ASEAN) সম্মেলনে পূর্ণ রাজনৈতিক প্রতিনিধিত্ব না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে মিয়ানমারের সেনাসমর্থিত সরকার।
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি মিষ্টি তৈরির কারখানায় ভয়াবহ আগুনে তিনজন নিহত হয়েছেন।
ইন্দোনেশিয়ায় কারখানায় ভয়াবহ আগুনে নিহত ৩, নিখোঁজ ৩৬ শ্রমিক
আরও পড়ুন
আসিয়ানের সিদ্ধান্তকে ‘বৈষম্যমূলক’ বলল মিয়ানমার
রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলা, নিহত বেড়ে ৫০
বঙ্গোপসাগর থেকে গ্যাস তুলে নিয়ে যাচ্ছে ভারত ও মিয়ানমার: স্বাস্থ্যমন্ত্রী 
মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের কড়া প্রতিক্রিয়া