ঢাকা শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩

ন্যাটোর মতো সামরিক জোট গঠনের দ্বারপ্রান্তে সৌদি, তুরস্ক ও পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ১২:১৬ পিএম
প্রতীকী ছবি

যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন ন্যাটোর আদলে নতুন একটি সামরিক জোট গঠন করতে যাচ্ছে সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তান।

শুক্রবার (৭ আগস্ট) সৌদির উপকূলীয় বন্দরশহর জেদ্দায় এ লক্ষ্যে একটি চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে তিন দেশের মধ্যে। খবর এএফপির

প্রতিবেদন অনুযায়ী, সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে হতে যাওয়া নতুন এই চুক্তির চূড়ান্ত নথি প্রস্তুত হয়ে গেছে। সৌদি আরবের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী ও ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের পক্ষে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং তুরস্কের পক্ষে প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান চুক্তিতে স্বাক্ষর করবেন।

চুক্তি স্বাক্ষরের জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনা ও প্রতিরক্ষা প্রধান ফিল্ডমার্শাল আসিম মুনির গতকাল বৃহস্পতিবার এ উপলক্ষে জেদ্দায় পৌঁছেছেন। ৮ আগস্ট শনিবার পর্যন্ত সৌদিতে অবস্থান করবেন তারা। আর শুক্রবার (৭ আগস্ট) জেদ্দায় পা রাখতে যাচ্ছেন প্রেসিডেন্ট এরদোয়ান।

আরও পড়ুন

নতুন এই প্রতিরক্ষা চুক্তির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা এএফপিকে বলেন, আঞ্চলিক প্রতিরক্ষা জোট গঠনের জন্য অনেক দিন ধরেই এই সৌদি আরব, তুরস্ক এবং পাকিস্তানের মধ্যে আলোচনা চলছিল। যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের সাম্প্রতিক যুদ্ধ এবং তার জেরে হরমুজ প্রণালিতে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর জাহাজ চলাচলে অনিশ্চয়তা প্রস্তাবিত এ চুক্তিকে বাস্তব রূপ দিতে যাচ্ছে।

সংশ্লিষ্ট আরেক কর্মকর্তার বরাতে জানা যায়, প্রস্তাবিত এই সামরিক জোটে অর্থ ও আঞ্চলিক প্রভাবের যোগান দেবে সৌদি আরব এবং তুরস্ক দেবে তাদের অগ্রসর সামরিক প্রযুক্তি এবং ন্যাটোর সমপর্যায় বা মানের সামরিক শিল্পোৎপাদন ঘাঁটি। আর পাকিস্তান যোগান দেবে তার পারমাণবিক সক্ষমতা এবং দক্ষ সেনাবাহিনী।

আরটিভি/এসএইচএম

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কিংবদন্তি ক্রিকেটার ইমরান খান। সম্প্রতি তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করেছেন সাবেক ও বর্তমান ক্রিকেটাররা। এবার সেই তালিকায় যোগ দিয়েছেন ভারতের সাবেক ক্রিকেটার ও জনপ্রিয় ক্রিকেট বিশ্লেষক রবি শাস্ত্রি। তার মতে, রাজনৈতিক বিষয় বাদ দিলেও মানবিক দৃষ্টিকোণ থেকে কোনো মানুষের সঙ্গে এমন আচরণ গ্রহণযোগ্য নয়। সম্প্রতি  রিপাবলিক ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি। রবি শাস্ত্রি বলেন, ইমরানের সঙ্গে যে আচরণ করা হচ্ছে, তা কোনোভাবেই তার প্রাপ্য নয়। শাস্ত্রির মতে, ইমরান শুধু পাকিস্তানের একজন রাজনৈতিক নেতা নন, ক্রিকেটবিশ্বেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। ইমরানের সুস্বাস্থ্য কামনা করে শাস্ত্রি বলেন, ক্রিকেটে তার অবদান অসাধারণ। ইমরানকে নিজের দেখা অন্যতম সেরা নেতা হিসেবেও উল্লেখ করেন তিনি।  তরুণদের অনুপ্রাণিত করা এবং তাদের নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে ইমরানের অসাধারণ দক্ষতা ছিল বলে মন্তব্য করেন শাস্ত্রি। তার নেতৃত্বেই তুলনামূলক তরুণ একটি পাকিস্তান দল ১৯৯২ সালে বিশ্বকাপ জিতেছিল—সেটিও স্মরণ করেন তিনি। ইমরান কবে কারাগার থেকে মুক্তি পাবেন, এমন প্রশ্নে শাস্ত্রি আশা প্রকাশ করেন, তিনি দ্রুতই বেরিয়ে আসবেন এবং এরপর তার সঙ্গে আরও ভালো আচরণ করা হবে। দীর্ঘদিন ধরে কারাগারে থাকা ইমরানের অবস্থাকে অমানবিক বলেও মন্তব্য করেন তিনি।  ক্রিকেট ক্যারিয়ার শেষে রাজনীতিতে যোগ দেন পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান। ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত দেশটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি আছেন ইমরান।  দুর্নীতিসহ বিভিন্ন মামলায় তাকে একাধিক মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে ইমরান ও তার দল এসব অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে। কারাগারে থাকা অবস্থায় ইমরানের শারীরিক অবস্থা নিয়েও উদ্বেগ বাড়ছে।  তার প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানিয়ে গত আগস্টে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে চিঠি দেন ২১ জন সাবেক অধিনায়ক। এর আগে ফেব্রুয়ারিতেও ১৪ জন সাবেক অধিনায়ক একই দাবিতে সরকারের কাছে চিঠি দিয়েছিলেন। উল্লেখ্য, পাকিস্তানের হয়ে ইমরান খান ৮৮টি টেস্ট ও ১৭৫টি ওয়ানডে খেলেছেন ইমরান খান। ক্রিকেট ইতিহাসে পাকিস্তানের অন্যতম সেরা অধিনায়ক ও অলরাউন্ডার হিসেবে তার অবস্থান এখনো অমলিন। আরটিভি/এসআর
ইমরান খানের পক্ষ নিয়ে পাকিস্তান সরকারের কড়া সমালোচনা করলেন রবি শাস্ত্রি
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
সৌদি আরবের প্রতিরক্ষায় পাকিস্তান ‘যেকোনো পর্যায় পর্যন্ত’ যেতে প্রস্তুত বলে ইতোমধ্যেই জানিয়েছে পাকিস্তানি সামরিক বাহিনী।
হঠাৎ সেনাপ্রধানদের নিয়ে জরুরি বৈঠকের সিদ্ধান্ত মক্কা প্রতিরক্ষা জোটের
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের শক্ত অবস্থান চায় পাকিস্তানের জামায়াতে ইসলামী। এছাড়াও দলটি বাংলাদেশসহ আরও মুসলিম দেশগুলোকে যুক্ত করার দাবি জানিয়েছে। জামায়াত বলেছে, ফিলিস্তিন ইস্যুকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই জোটে ইরানসহ অন্যান্য মুসলিম দেশগুলোকেও অন্তর্ভুক্ত করা উচিত। সম্প্রতি করাচীতে অনুষ্ঠিত এক বিশাল গাজা মার্চে যোগ দিয়ে জামায়াতের আমির হাফিজ নাঈম মুসলিম বিশ্বের আরও বড় ঐক্য গড়ার ওপর জোর দেন। তিনি বলেন, এই প্রতিরক্ষা চুক্তির মূল লক্ষ্য হওয়া উচিত গাজাসহ পুরো ফিলিস্তিনে ইসরাইলের হামলা চিরতরে বন্ধ করা। গত আগস্টে পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে ‘মক্কা ডিফেন্স এলায়েন্স’ চুক্তি স্বাক্ষরিত হলেও ইসরাইল যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যুক্তরাষ্ট্রের সঙ্গে নিয়ে ফিলিস্তিনে হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি। হাফিজ নাঈম আরও বলেন, শুধু ফিলিস্তিন বা গাজাই নয়, কাশ্মীরের মজলুম মানুষের অধিকার আদায় এবং আল-আকসা মসজিদকে মুক্ত করতে সব ধরনের ভেদাভেদ ভুলে মুসলিম উম্মাহকে এক হতে হবে। শিয়া-সুন্নী কিংবা ভৌগোলিক দূরত্ব ভুলে একসঙ্গে লড়ার সময় এসেছে বলে তিনি মন্তব্য করেন। ফিলিস্তিনিদের সাহসিকতার প্রশংসা করে তিনি জানান, জনগণের ভালোবাসা নিয়ে তাদের দল ও সাহায্য সংস্থা ‘আল-খিদমাত’ ইতোমধ্যে ফিলিস্তিনের মানুষের জন্য ১০ বিলিয়ন বা এক হাজার কোটি টাকার বেশি ত্রাণ পাঠিয়েছে। গাজার মানুষের সঙ্গে সংহতি জানিয়ে অক্টোবরের প্রথম সপ্তাহজুড়ে বিশেষ কর্মসূচি পালনের ঘোষণাও দেন তিনি। একইসঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও উচ্চ করের বিরুদ্ধে আন্দোলন জোরদার করতে আগামী ৭ অক্টোবরের পর দলের পরবর্তী রাজনৈতিক কৌশল জানানো হবে বলে উল্লেখ করেন জামায়াত প্রধান। সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন আরটিভি/ এসকেডি
মক্কা জোটে বাংলাদেশকে চায় পাকিস্তানি জামায়াত
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
পাকিস্তানে ইমরান খানের মুক্তির দাবিতে লাখো মানুষ আন্দোলনে নেমেছে। সরকারের সঙ্গে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) শেষ মুহূর্তের আলোচনা ভেস্তে যাওয়ায় খাইবার পাখতুনখাওয়ার লাক্কি মারওয়াত থেকে এই আন্দোললনের ডাক দেওয়া হয়।  
ইমরান খানের মুক্তির দাবিতে রাস্তায় লাখো মানুষ
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার জানিয়েছেন, ছয়টির বেশি দেশ পাকিস্তান, সৌদি আরব ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন।  
‌‘মক্কা প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী ছয়টির বেশি দেশ’
আরও পড়ুন
পাকিস্তানের বদলি হিসেবে ভারতের মুখোমুখি বাংলাদেশ
লিজেন্ডস লিগ থেকে সরে দাঁড়াল পাকিস্তান
পাকিস্তানকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের 
সৌদিতে সেনা পাঠাচ্ছে পাকিস্তান, তুরস্ক