ঢাকা শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩

টিকটকের শুটিংয়ে বাঘকে চুমু খাওয়ার চেষ্টা, অতঃপর...

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬, ০৫:৫৫ পিএম
ছবি: সংগৃহীত

পাকিস্তানের লাহোরে টিকটক ভিডিও তৈরির জন্য শিকলে বাঁধা একটি বাঘকে চুমু খাওয়ার চেষ্টা করলে ভয়াবহ দুর্ঘটনা ঘটে। বাঘিনীর আক্রমণে তালহা (১৯) নামে এক তরুণের মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদন বলঅ হয়েছে, লাহোরের কাহনা এলাকায় একটি ব্যক্তিগত খামারবাড়িতে এ ঘটনা ঘটে। ভিডিও কনটেন্ট নির্মাতা নোমান হাসানের অনুরোধে টিকটক ভিডিও তৈরির জন্য বাঘিনীটিকে খাঁচা থেকে বের করা হয়েছিল। এ সময় নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে বাঘিনীটি তালহার ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তালহাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় খামারবাড়ির মালিক ফাইয়াজ ও কনটেন্ট নির্মাতা নোমান হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। খামারবাড়ির একটি প্রজননকেন্দ্রে বাঘিনীটিকে রাখা হয়েছিল বলে জানা গেছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনার পর নোমান হাসান প্রথমে দাবি করেছিলেন, তালহা কুকুরের আক্রমণে আহত হয়েছেন। তবে তদন্তে পরে তার মৃত্যুর প্রকৃত কারণ বেরিয়ে আসে।

লাহোর পুলিশ এক বিবৃতিতে বলেছে, টিকটকের প্রতি আগ্রহ কোনোভাবেই মানুষের জীবনের চেয়ে গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ কিংবা বিনোদনের নামে মানুষের জীবন ঝুঁকিতে ফেলার সুযোগ কাউকে দেয়া হবে না। ঘটনার তথ্য গোপনের চেষ্টা এবং যেকোনো ধরনের অবহেলার বিষয় তদন্ত করে দেখা হবে।

পুলিশ আরও জানায়, টিকটক ভিডিও তৈরির জন্য খামারবাড়িতে আসা ওই কনটেন্ট নির্মাতার উপস্থিতিতে বাঘিনীটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এতে খামারের এক কর্মী গুরুতর আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

খামারটিতে বাঘিনী রাখার বৈধ অনুমতি ছিল কি না এবং প্রাণীটির নিরাপত্তা ও নিয়ন্ত্রণে যথাযথ ব্যবস্থা নেয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নোমান হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বাঘ ও অন্যান্য হিংস্র প্রাণীর সঙ্গে বিপজ্জনক ভিডিও প্রকাশের জন্য পরিচিত। তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, শিকল দিয়ে বেঁধে রাখা একটি বাঘকে চুমু দেয়ার চেষ্টা করছেন তিনি। অন্য একটি ভিডিওতে তাকে একটি চিতাবাঘকে আদর করতে দেখা যায়। একপর্যায়ে প্রাণীটি তার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং নখ দিয়ে আঁচড় দেয়।

আরটিভি/এমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসা শেষে আবার কারাগারে নেওয়া হয়েছে।
চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান
পাকিস্তানকে ভাগ করার মহাপরিকল্পনা!
পাকিস্তানের বর্তমান চারটি প্রদেশকে ভেঙে ১২টি প্রদেশে রূপান্তরের মহাপরিকল্পনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। জানা গেছে, সুশাসন নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রম আরও সহজ ও গতিশীল করার লক্ষ্যে এ উদ্যোগের কথা ভাবছে দেশটির সরকার।
পাকিস্তানকে ভাগ করার মহাপরিকল্পনা!
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
বিশ্বের সবচেয়ে দামি মসলাগুলোর একটি জাফরান।
কাশ্মীরে হারিয়ে যাচ্ছে ‘লাল সোনা’ খ্যাত জাফরান
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
যুক্তরাষ্ট্রের হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তির স্বপ্ন দেখিয়ে পাকিস্তানের এক পরিবারের কাছ থেকে লাখ লাখ রুপি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে এক ব্যক্তির বিরুদ্ধে।
হার্ভার্ডে ভর্তির স্বপ্ন, প্রতারণার ফাঁদে প্রাণ গেল পাকিস্তানি তরুণীর
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
পাকিস্তানে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) তীব্র সংকট দেখা দিয়েছে। তাফতান সীমান্ত দিয়ে এলপিজি সরবরাহ বন্ধ থাকায় দেশটির বিভিন্ন এলাকায় প্রতি কেজি গ্যাসের দাম বেড়ে ৭০০ রুপি পর্যন্ত উঠেছে।
এলপিজির তীব্র সংকট পাকিস্তানে 
আরও পড়ুন
মার্কিন চাপ না মেনে ইরানের পক্ষে তুরস্ক, ইরাক ও পাকিস্তান
পাকিস্তানের কাছে বিধ্বস্ত হয়ে বিদায় বাংলাদেশের
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত, আহত ১২
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা