ঢাকা শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধের পর প্রথম ভারতে পাকিস্তানের মন্ত্রী, বরফ গলবে কী সম্পর্কে

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২০ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
২০২৫ সালের যুদ্ধের পর প্রথমবারের মতো পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে ভারতে সফর করছেন দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। ছবি: সংগৃহীত

২০২৫ সালের মে মাসে চার দিনের যুদ্ধের পর প্রথমবারের মতো ভারতের মাটিতে পা রাখলেন পাকিস্তানের কোনো কেন্দ্রীয় মন্ত্রী। শুক্রবার (২০ নভেম্বর) নয়াদিল্লিতে পৌঁছেছেন দেশটির জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মুসাদিক মালিক। সাংহাই সহযোগিতা সংস্থার তিন দিনব্যাপী সভায় যোগ দিতে তার এই সফর। তবে দুই দেশের মধ্যে আলাদা কোনো বৈঠকের ঘোষণা আসেনি।

শুক্রবার (২০ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে মুসাদিক মালিকের। ভারত ও পাকিস্তান উভয় দেশই সফরটিকে বহুপক্ষীয় আয়োজনের অংশ হিসেবে দেখছে। তবে দীর্ঘদিনের উত্তেজনার পর এই সফর দুই দেশের মধ্যে যোগাযোগের নতুন সুযোগ তৈরি করতে পারে বলে আশা করছেন কেউ কেউ।

২০২৫ সালের এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত-পাকিস্তান সম্পর্কে নতুন করে উত্তেজনা ছড়ায়। ওই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার অভিযোগ তোলে ভারত, তবে তা অস্বীকার করে ইসলামাবাদ। এর পরের মাসেই দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ হয়।

এদিকে ২০২৭ সালের আগস্টে সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলন আয়োজন করবে পাকিস্তান। এতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি অংশ নিতে ইসলামাবাদে যাবেন কি না, তা নিয়েও আলোচনা চলছে। বিশ্লেষকদের মতে, এবারের সফর দুই দেশের মধ্যে সীমিত যোগাযোগের সুযোগ তৈরি করলেও সম্পর্ক স্বাভাবিক হওয়ার নিশ্চয়তা নেই।


আরটিভি/জেএমএ

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
ফটোসেশনের জন্য দাঁড়িয়েছিলেন চার দেশের রাষ্ট্রপ্রধান।
ছবি তোলা শেষে ট্রাম্পের প্রশ্নোত্তরে বিরক্ত মোদি, বললেন ‘এবার কি যাওয়া যায়?’ 
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
যে মানুষটি প্রতিদিন ডেকে খাবার খাওয়াতেন, তার মৃত্যুর পরও সেই মানুষটির কবর ছেড়ে যায়নি একটি পথকুকুর।
রোজ ডেকে খাওয়াতেন বৃদ্ধা আমিনা, মৃত্যুর পর তার কবর পাহারা দিচ্ছে পথকুকুরটি
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
সামাজিক যোগাযগমাধ্যমে আবারও বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সম্পূর্ণ নতুন এক খেলা খেলছে ভারত: মোদি
বাংলাদেশে কেন ঢুকেছিল সেই বিএসএফ সদস্য, জানাল ভারতের কর্মকর্তা
সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। ঢুকে পড়াকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়।
বাংলাদেশে কেন ঢুকেছিল সেই বিএসএফ সদস্য, জানাল ভারতের কর্মকর্তা
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
দারিদ্র্য কমানোর ক্ষেত্রে বড় সাফল্য অর্জন করেছে ভারত।
দারিদ্র্য থেকে মুক্তি, তবু দুবেলা খাবার জোটে না লাখো ভারতীয়দের
আরও পড়ুন
ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র, ২৭ বছরের কারাদণ্ড পাকিস্তানি নাগরিকের
পাকিস্তানকে হারিয়ে আবারও সাফের চ্যাম্পিয়ন ভারত
সাফে ভারত-পাকিস্তান লড়াইসহ টিভিতে আজকের খেলা
পাকিস্তান আমলের চেয়েও বেশি অর্থনৈতিক ক্ষতি করেছে আ.লীগ: তথ্যমন্ত্রী