ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

জাপানে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক, আরটিভি নিউজ

প্রকাশ : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩২ পিএম
জাপানের বিভিন্ন এলাকায় ভূমিধসের আশঙ্কা। ছবি: সংগৃহীত

রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের পর জাপানের কাগোশিমা প্রিফেকচারের ইয়াকুশিমা শহরে ভূমিধসের সর্বোচ্চ সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া সংস্থা।

শনিবার (৫ সেপ্টেম্বর) এ সতর্কতা জারি করেছে জাপান আবহাওয়া সংস্থা (জেএমএ)।

জেএমএ জানিয়েছে, ভূমিধসের ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় ইতোমধ্যে কোনো ধরনের দুর্যোগ ঘটে যাওয়ার আশঙ্কা রয়েছে। বৃষ্টিপাতের মাত্রাকে ‘নজিরবিহীন’ বলেও উল্লেখ করেছে তারা।

সতর্ক করে বলেছে, ওই এলাকার মানুষের জীবন এখন ‘তাৎক্ষণিক ঝুঁকির’ মধ্যে রয়েছে। ঝড় ও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় নিরাপত্তা নিশ্চিত করতে বাসিন্দাদের দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

স্থানীয় কর্তৃপক্ষ বাসিন্দাদের নির্ধারিত আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ দিয়েছে। তবে সেখানে পৌঁছানো বিপজ্জনক হলে পাহাড়ের খাড়া ঢাল বা নদী-নালার কাছাকাছি নয়—এমন নিরাপদ ভবনে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

জাপান আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, বিশেষ সতর্কতা জারি হওয়ার অপেক্ষায় থাকা অনেক সময় বিপজ্জনক হয়ে উঠতে পারে। কারণ তখন নিরাপদে সরে যাওয়ার মতো পর্যাপ্ত সময় নাও থাকতে পারে।

জীবন রক্ষায় কোনো ধরনের সতর্কবার্তার অপেক্ষা না করে স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করার জন্য বাসিন্দাদের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

আরটিভি/এসআর

আরটিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
রাশিয়ার ওপর নতুন করে নিষেধাজ্ঞা ও শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর হওয়ার কয়েক দিন আগে গুরুত্বপূর্ণ কিছু পদক্ষেপ স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা ও শুল্ক স্থগিত করলেন ট্রাম্প
ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর...
ভুলবশত ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারির কয়েক মিনিটের মধ্যেই তা প্রত্যাহার করেছে জাপানের আবহাওয়া সংস্থা। এ ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি এবং পরিবহনব্যবস্থায় বিঘ্ন ঘটায় দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি। খবর বার্তা সংস্থা এএফপি’র।
ভুল করে ৯.৯ মাত্রার ভূমিকম্পের সতর্কতা জারি, অতঃপর...
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি বলেছেন, দৈনন্দিন ঘরের কাজ ও ব্যক্তিগত প্রস্তুতির কারণে পুরুষ পূর্বসূরিদের তুলনায় তার প্রতিদিন তিন থেকে চার ঘণ্টা বেশি সময় ব্যয় হতে পারে।
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
থাইল্যান্ডে কৃষি ও নির্মাণ খাতে শ্রমিক সংকট মোকাবিলায় বাংলাদেশ, নেপাল ও শ্রীলঙ্কা থেকে কর্মী নিয়োগের পরিকল্পনা করছে দেশটির সরকার।
বাংলাদেশিদের জন্য বড় সুখবর দিল থাইল্যান্ড
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
হরমুজ প্রণালিতে পণ্যবাহী একটি জাহাজ ডুবে যাওয়ার পর সাগরের পানিতে ভাসতে দেখা গেছে আইফোনের বাক্স ও দামি পারফিউমের বোতল। জাহাজটি নৌমাইনের আঘাতে ডুবেছে বলে দাবি করেছে ইরান। এ ঘটনায় সাগরে ছড়িয়ে পড়া পণ্য সংগ্রহের দৃশ্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইরাল ভিডিওতে দেখা যায়, সাগরের পানিতে ভাসছে আইফোনের বাক্স ও পারফিউমের বোতল। ছোট নৌকায় থাকা কয়েকজনকে এসব পণ্য সংগ্রহ করতেও দেখা যায়। সামুদ্রিক কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, বুধবার একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতে জাহাজটিতে আগুন ধরে যায়। পরে এটি ডুবে যায়। সিঙ্গাপুরের মেরিটাইম অ্যান্ড পোর্ট অথরিটি জানিয়েছে, জাহাজটির ২১ জন নাবিককে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এ ঘটনায় কেউ আহত হননি। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদনে বলা হয়েছে, জাহাজটিতে প্রায় ২ হাজার ৫০০টি কনটেইনার ছিল। এসব কনটেইনারে আইফোন ও দামি পারফিউমসহ বিভিন্ন পণ্য পরিবহন করা হচ্ছিল। জাহাজডুবির পর পণ্যগুলো সাগরে ছড়িয়ে পড়ে। পরে সেগুলো সংগ্রহ করতে ছোট ছোট নৌকাকে ঘটনাস্থলে যেতে দেখা যায়। এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি অতিক্রম করার সময় নৌমাইনে আঘাত লেগে জাহাজটি ডুবে যায়।  তবে সামুদ্রিক কর্মকর্তাদের ভাষ্য, জাহাজটিতে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত লেগেছিল। ফলে জাহাজডুবির প্রকৃত কারণ নিয়ে ভিন্ন বক্তব্য পাওয়া গেছে। সূত্র: ইন্ডিয়া টুডে আরটিভি/এসআর  
হরমুজ প্রণালিতে ভাসছে আইফোন ও দামি পারফিউম!
আরও পড়ুন
সকালে উঠে নাশতা তৈরি করি, তারপর বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
মাত্র ৯০ মিনিট ঘুমিয়েই পাওয়া যায় ১৪ হাজার ডলার
‘প্রধানমন্ত্রীর জাপান সফরে গুরুত্ব পাবে অর্থনৈতিক অংশীদারিত্ব ও বিনিয়োগ’
প্রশিক্ষণ নিতে জাপানে যাচ্ছেন দেশের ১৭ বিচারক ও ৬ আইনজীবী